সাপের পা নেই কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+7 টি ভোট
654 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (110,340 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (110,340 পয়েন্ট)
নাহিদা আফরিন-

সম্প্রতি এর রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টেলিগ্রাফ।

 

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এডিনবরা ও যুক্তরাষ্ট্রের আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টরি সম্প্রতি সিটি স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে সাপের এ রহস্যের সমাধান করেছেন।

 

সাপের মতো প্রাণীদের অতীতে পা ছিল। কিন্তু কেন এ পা বিলুপ্ত হয়ে গেল? কিছুদিন আগেও বিজ্ঞানীরা ধারণা করতেন সাপ যখন পানিতে বসবাস শুরু করে তখন তাদের পা অপ্রয়োজনীয় হয়ে পড়ে। আর এতেই তাদের এ অঙ্গটি বিলুপ্ত হয়। যদিও সম্প্রতি এ তত্ত্বকে নস্যাৎ করে দিয়েছেন গবেষকরা। যে কারণে সাপের পা বিলুপ্ত হয়ঃ-

 

সাপ যখন তাদের লম্বা দেহ নিয়ে মাটির সরু গর্তে প্রবেশ করা শুরু করে তখন আর তাদের পায়ের প্রয়োজন হয় না। বরং সরু গর্তের ভেতর চলাচলে পা সমস্যা সৃষ্টি করতে পারে। আর এখনও সাপ প্রধানত মাটির গর্তেই বাস করে ও সেখানে শিকার করে খায়। আর এ কারণেই সাপের পা প্রয়োজন হয় না।

 

গবেষকরা এ সিদ্ধান্তে পৌঁছেছেন ৯০ মিলিয়ন বছরের পুরনো ফসিল সিটি স্ক্যান করে। এতে জানা গেছে, তারা মাটির সরু গর্তে প্রবেশ করার পরই এ অঙ্গটির প্রয়োজনীয়তা ফুরিয়েছে। পরবর্তীতে অবশ্য কিছু সাপ গাছে ও অন্য স্থানে বসবাস শুরু করলেও তা বেশিদিন আগে হয়নি বলে মনে করছেন গবেষকরা। এ বিষয়ে গবেষণাপত্রটির প্রধান লেখক ড. হংগুই ই। তিনি এডিনবরা স্কুল অব জিওসায়েন্সেসের গবেষক। তিনি বলেন, ‘সাপ কিভাবে তাদের পা হারাল এটি দীর্ঘদিন গবেষকদের কাছে রহস্যময় ছিল। কিন্তু এটি ঘটেছিল যখন তাদের পূর্বপুরুষ গর্তে প্রবেশ শুরু করেছিল।’ গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে।

 

[কালের কন্ঠ]

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+10 টি ভোট
4 টি উত্তর 5,268 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 1,380 বার দেখা হয়েছে
+4 টি ভোট
2 টি উত্তর 672 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 232 বার দেখা হয়েছে
+11 টি ভোট
2 টি উত্তর 813 বার দেখা হয়েছে
27 জানুয়ারি 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন noshin mahee (110,340 পয়েন্ট)

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

907,319 জন সদস্য

60 জন অনলাইনে রয়েছে
3 জন সদস্য এবং 57 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. kk55555111com

    100 পয়েন্ট

  3. z188mom

    100 পয়েন্ট

  4. xoilaccapp1739564

    100 পয়েন্ট

  5. revorestoration

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...