ক্ষুধা লাগলে ও খেতে ইচ্ছে করে না কেন? খাওয়াদাওয়া করতেই ইচ্ছে করে না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+7 টি ভোট
2,077 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (3,310 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (3,310 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

নাহিদা আফরিন-
খাবারে প্রচণ্ড অরুচি, কিছুই মুখে নিতে ইচ্ছে করে না। এমন দিন অনেক সময় আসে। অনেক কারণেই এটা হতে পারে। যকৃতের সমস্যায়, জন্ডিসে রুচি কমবেই। পাকস্থলীর বা অন্ত্রের সমস্যায়, অম্লতায়, সংক্রমণ বা ক্যানসারের কারণে বিশ্রি ধরনের অরুচি হয়। কিডনির রোগীদেরও একই সমস্যা। নানা ধরনের ওষুধে রুচি কমে যেতে পারে। এমনকি বিষন্নতায় বা উদ্বেগজনিত মানসিক রোগেও এটা হতে পারে। আবার এমন হতে পারে যে পরীক্ষা-নিরীক্ষা করেও রুচি কমার কোনো কারণ পাওয়া যায় না। তার মানে হয়তো খাবারটাই হয়ে পড়ছে ক্লান্তিকর ও বিস্বাদ। বড় কোনো রোগবালাই ছাড়া রুচি কমে এলে তা বাড়ানোর কিছু উপায় চেষ্টা করা যায়।
পুষ্টিসমৃদ্ধ খাবার বেছে নিন
যাঁরা বেশি খেতে পারছেন না বা খেতে ইচ্ছে করে না, তাঁরা এমন খাবার বেছে নিন, যা কম খেলেও বেশি পুষ্টি দেবে। যেমন, শাকসবজি বা ফলমূল, গোটা শস্য, বাদাম, বীজজাতীয় খাদ্য এবং আমিষ। যেমন, মাছ, মাংস বা দুধ। চিপস, বেকিং করা খাবার, ফাস্ট ফুড পেটের ভরা ভরা ভাব আরও বাড়াবে এবং খিদে আরও কমিয়ে দেবে। বিজ্ঞানীরা বলছেন, দুধ ও দুগ্ধজাত খাবার এবং মাছ ও মুরগির আমিষ মস্তিষ্কের খিদে কেন্দ্রকে উজ্জীবিত করে। একবারে বেশি পরিমাণে না খেতে পারলে বারবার অল্প পরিমাণে খান।
খাবারকে দৃষ্টিনন্দন করুন
বিজ্ঞানীরা বলেন, আমরা কেবল মুখ ও জিভ দিয়ে খাই না, চোখ-নাক দিয়েও খাই। মানে খাবারের স্বাদ কেবল নয়, গন্ধ, রং ও চেহারাও সমান গুরুত্বপূর্ণ। তাই খাদ্য প্রস্তুতের সময় খাবারের চেহারার দিকে মনোযোগ দিন। বিভিন্ন রং ও স্বাদ যোগ করুন। যেমন—ক্যাপসিকাম, লেটুস, টমেটো ও বিভিন্ন রঙের ফলমূল। গন্ধ বাড়াতে লেবুর রস, সিরকা, সরিষা, বিভিন্ন মসলা।
খাওয়ার সময় বেশি পানি নয়
পানি বা তরল খাবেন দুটি আহারের মধ্যবর্তী সময়ে। আহারের মাঝখানে নয়। খাওয়ার সময় বেশি পানি বা পানীয় খেলে পেট অল্পতে ভরে যাবে। কফি-চা-জুস ইত্যাদি বেশি গ্রহণ করলেও খাবারের ইচ্ছে কমে আসে।

0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
খাবার যে আমরা শুধু স্বাদের জন্য খা তা তো নয়, খাবার দরকার শরীরে শক্তি জুগিয়ে সচল রাখার জন্য। তাই নির্দিষ্ট সময় পরপর খাবার খেতে হয়। আর দীর্ঘসময় না খেয়ে থাকলে তখন ক্ষুধার অনুভূতি হয়। ক্ষুধার এই অনুভূতির মাধ্যমে শরীর জানান দেয় যে জ্বালানির প্রয়োজন পড়েছে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
4 টি উত্তর 977 বার দেখা হয়েছে
18 ফেব্রুয়ারি 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+4 টি ভোট
2 টি উত্তর 655 বার দেখা হয়েছে
09 সেপ্টেম্বর 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Turjay Paul (3,190 পয়েন্ট)
+11 টি ভোট
2 টি উত্তর 576 বার দেখা হয়েছে
+10 টি ভোট
1 উত্তর 498 বার দেখা হয়েছে
29 অক্টোবর 2020 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৪ (15,710 পয়েন্ট)
+9 টি ভোট
5 টি উত্তর 1,496 বার দেখা হয়েছে
08 ডিসেম্বর 2020 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Mohsin Hossain (210 পয়েন্ট)

10,998 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

892,948 জন সদস্য

72 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 71 জন গেস্ট অনলাইনে
  1. buyadd

    200 পয়েন্ট

  2. buy now

    160 পয়েন্ট

  3. EricaCarl

    140 পয়েন্ট

  4. securehealth

    140 পয়েন্ট

  5. BuyAtivan

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...