বিড়াল ধানের পাতা খায় কেন? এর পেছনে কোনো বিজ্ঞান রয়েছে কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+14 টি ভোট
479 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

+4 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
তৃণভোজী না হয়েও প্রায় সময় কুকুর এবং বিড়ালকে ঘাস খেতে দেখা যায়। গবেষকদের দাবি, পেটে কোনো গোলযোগ দেখা দিলেই সবুজ ঘাস খায় কুকুর বা বিড়াল।
তবে বিড়ালের ঘাস খাওয়া নিয়ে নতুন একটি গবেষণায় বের হয়ে এসেছে চমকপ্রদ তথ্য। গবেষকেরা জানাচ্ছেন, আদিকালে ঘাস খাওয়ার অভ্যাস ছিল বিড়ালের। জিনগতভাবে সেটি এখনো থেকে গেছে।
পরিপাকতন্ত্রে কোনো ধরনের গোলযোগ দেখা দিলে কুকুর-বিড়াল সবুজ ঘাস খেয়ে থাকে। ঘাস খাওয়ার পর তারা বমি করে থাকে এবং এর মাধ্যমে পরিপাকতন্ত্রের জটিলতা থেকে মুক্তি পায় তারা, এটিই এখন পর্যন্ত প্রতিষ্ঠিত মত।
বিজ্ঞান বিষয়ক প্রকাশনা সায়েন্স ম্যাগ জানায়, হাজারেরও অধিক বিড়াল নিয়ে নতুন একটি গবেষণায় ভিন্ন তথ্য বেরিয়ে এসেছে।
টানা তিন দিন প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক এসব বিড়ালের গতিবিধির নজর রেখে জানা যায়, ঘাস খাওয়া তাদের একটি সাধারণ খাদ্যাভ্যাস।
গবেষণায় দেখা গিয়েছে, ঘাস খাওয়ার পর সব বিড়াল বমি করে না। তার মানে পরিপাকতন্ত্রে তাদের কোনো ধরনের ঝামেলা না থাকা সত্ত্বেও ঘাস খেয়ে থাকে তারা। ঘাস খাওয়ার পর মাত্র চার ভাগের এক ভাগ বিড়ালকে বমি করতে দেখা গিয়েছে।
এই সপ্তাহে নরওয়ের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাপ্লাইড ইথোলজির বার্ষিক সম্মেলনে গবেষণাটি উপস্থাপন করা হয়।
গবেষকেদের সিদ্ধান্ত, আদিকালে পূর্বপুরুষের এই খাদ্যাভ্যাস ছিল বিড়ালের। যদিও বিবর্তনের ফলে সেই খাদ্যাভ্যাসে পরিবর্তন ঘটে বিড়াল প্রজাতিতে। এর পরেও সেটি প্রাণীটির জিনে থেকে যায়।

তথ্যসূত্রঃ দেশ রুপান্তর

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
2 টি উত্তর 591 বার দেখা হয়েছে
+8 টি ভোট
1 উত্তর 364 বার দেখা হয়েছে
01 ফেব্রুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+3 টি ভোট
2 টি উত্তর 1,743 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 1,590 বার দেখা হয়েছে
+6 টি ভোট
1 উত্তর 3,278 বার দেখা হয়েছে

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

907,422 জন সদস্য

44 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 44 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. xoilac365wha

    100 পয়েন্ট

  3. keonhacaibongdalive

    100 পয়েন্ট

  4. slotify7

    100 পয়েন্ট

  5. Tylekeobongdanl

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...