গান মস্তিষ্কে কেমন প্রভাব ফেলে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+7 টি ভোট
552 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (110,340 পয়েন্ট)

3 উত্তর

+3 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)
+3 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)

ভাবনা-চিন্তার স্বচ্ছতা

মিউজিকের ছন্দ-তাল চিন্তা-ভাবনা গুছিয়ে নিতে সাহায্য করে। কোনো কিছুতে মনোনিবেশ করতেও ভালো কাজ করে ভালো মিউজিক।

গবেষকদের মতে, আমাদের মস্তিষ্ক ছন্দে চলে। গানের ছন্দ, বিশেষ করে যেই গান কোনো স্মৃতি জাগিয়ে তোলে তা পড়াশোনা করতেও সাহায্য করে। 

জ্ঞান

কাজ করার আগে বা সমস্যা সমাধানের আগে মোজার্ট শুনলে সেই কাজ আরও নিপুণভাবে করা যায়। সূক্ষ্ণভাবে ভাবার ক্ষমতা বাড়ে।

মনসংযোগ

মস্তিষ্কে নিউরন সিন্যাপসিসের মাধ্যমে যুক্ত থাকে। তথ্য মস্তিষ্কে ইলেকট্রিক্যাল ইমপালসে পরিণত হয়ে সিন্যাপসিসের মাধ্যমে বাহিত হয়। তথ্যের উপর আমরা যত মনোযোগ দিই, ইমপালস তত শক্তিশালী হয়। নিউরোনের মধ্যে যোগাযোগ তত বেশি হয়। গান শোনার সময় মস্তিষ্কে আলফা ও থিটা তরঙ্গ উৎপন্ন হয়। যা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। থিটা তরঙ্গ মস্তিষ্ককে শান্ত ও রিল্যাক্স করে এবং মনসংযোগ করতে সাহায্য করে।

দীর্ঘকালীন স্মৃতি

মিউজিক দীর্ঘকালীন স্মৃতি বাড়াতে সাহায্য করে। সিন্যাপসিস যত শক্তিশালী হবে স্মৃতিশক্তি তত বাড়বে। স্ট্রেস বাড়লে তা স্মৃতিশক্তির উপর প্রভাব ফেলে। এর ফলে পড়াশোনা, কাজ, যে কোনো বিষয়ের স্ট্রেস সিন্যাপসিসকে দুর্বল করে দেয়। স্ট্রেস শরীরের ফিল গুড হরমোন ডোপেমাইন ও সিরোটোনিনের মাত্রাও কমিয়ে দেয়। ফলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। মিউজিক শুনলে ফিল গুড হরমোন বাড়ে যা স্মৃতিশক্তিকে উন্নত করে। সিন্যাপসিস শক্তিশালী করে দীর্ঘকালীন স্মৃতিশক্তি ধরে রাখার ক্ষমতা বাড়ায়।

কর্টিসল

স্ট্রেস শুধু দীর্ঘকালীন স্মৃতিশক্তির উপর প্রভাব ফেলে না, নতুন স্মৃতি ধরে রাখতেও বাধা দেয়। মস্তিষ্কে কর্টিসল (স্ট্রেস হরমোন) উৎপন্ন করে কার্যকারিতায় বাধা দেয়। মিউজিক কর্টিসলের মাত্রা কমাতে সাহায্য করে। এর ফলে মাথা যেমন হালকা হয়, তেমনই তথ্য বোঝার ও বিশ্লেষণ করার ক্ষমতাও বাড়ে।

Source : Ekhushe TV

0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+8 টি ভোট
1 উত্তর 251 বার দেখা হয়েছে
26 ডিসেম্বর 2020 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন noshin mahee (110,340 পয়েন্ট)
+14 টি ভোট
1 উত্তর 310 বার দেখা হয়েছে
05 জানুয়ারি 2021 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Remove id (34,670 পয়েন্ট)
+11 টি ভোট
1 উত্তর 643 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2020 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Mobin Sikder (15,760 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 141 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

901,101 জন সদস্য

152 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 151 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. sunwin01uk

    100 পয়েন্ট

  3. cakhiazbbtv

    100 পয়েন্ট

  4. 8Kbettel

    100 পয়েন্ট

  5. socolive93tv

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...