মুখের ব্রণে টুথপেষ্ট লাগানোর কার্যকারিতা কতটুকু? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+13 টি ভোট
1,724 বার দেখা হয়েছে
"লাইফ" বিভাগে করেছেন (2,260 পয়েন্ট)

2 উত্তর

+9 টি ভোট
করেছেন (65,620 পয়েন্ট)
ব্রণে টুথপেস্ট ব্যাবহার না করাই উত্তম। এতে ব্রণ চলে গেলেও জায়গাটি দাগ হয়ে যেতে পারে। টুথপেস্টের উপাদানগুলো ত্বকের ক্ষতি করতে পারে।
+3 টি ভোট
করেছেন (2,260 পয়েন্ট)

টুথপেস্টের কিছু উপাদান যেমন -মেন্থল, ট্রাইক্লোসান দাঁত মাজার পর অ্যান্টিসেপ্টিক ও ফ্রেশনেস প্রদানে কাজ করে। অনেকে মনে করেন যেহেতু মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে টুথপেস্ট কার্যকর, তাই মুখমণ্ডলের ব্রণের জন্যও টুথপেস্ট সমানভাবে কার্যকর, কিন্তু এই ধারনা সম্পূর্ণ ভুল। ব্রণের স্থানে টুথপেস্ট লাগিয়ে মেন্থলের প্রভাবে তাৎক্ষনিক উপশম অনুভূত হতে পারে তবে এতে ব্রণ সেরে যাবার মত কোন সুফল নেই। বরং উক্ত স্থানে টুথপেস্টের অন্যান্য উপাদানের প্রভাবে জ্বালাপোড়া, এমনকি স্থায়ী দাগ হয়ে যেতে পারে।

  টুথপেস্টে উপস্থিত ট্রাইক্লোসান  নামক উপাদান অনেক ব্রণ উপশমকারী পণ্যে ব্যবহার করা হলেও এই উপাদান শুধু Propionibacterium এর উপর কার্যকর; তাও টুথপেস্টে উপস্থিত ট্রাইক্লোসান কিছুটা পরিবর্তিত করেই টুথপেস্টে যোগ করা হয় যা ব্রণ প্রতিরোধে কোন কাজ করে না। টুথপেস্ট যেহেতু কোন রূপচর্চার সামগ্রী নয়, তাই তা দাঁত মাজার কাজেই ব্যবহার করা উচিত। আর যদি ব্রণ নিয়ে অনেক সমস্যা হয় তাহলে ডাক্তার দেখানোই সর্বোত্তম।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 1,081 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 1,579 বার দেখা হয়েছে
05 জুলাই 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sazid Hossain. (380 পয়েন্ট)
+5 টি ভোট
1 উত্তর 19,749 বার দেখা হয়েছে
17 এপ্রিল 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md Ifti Ahsan (170 পয়েন্ট)
+8 টি ভোট
2 টি উত্তর 2,431 বার দেখা হয়েছে

11,043 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,118 জন সদস্য

19 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 19 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    280 পয়েন্ট

  2. dholeraplot

    120 পয়েন্ট

  3. Yuzu451

    120 পয়েন্ট

  4. draktim240

    120 পয়েন্ট

  5. Singhalindutries002

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...