আমাদের পেটে ইট বালু কি হজম হবে? ভবিষ্যতে এর কোন প্রভাব পড়বে কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
2,389 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

+3 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

Nishat Tasnim-

Pica Disorder : অখাদ্য খাওয়া যখন অভ্যাস!

পাইকা খাদ্যগ্রহণ সংক্রান্ত একটি জটিল রোগ। পাইকা ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিরা পুষ্টিগুনহীন খাবার গ্রহণে আসক্ত থাকেন। যেমন: মাটি, চক, সাবান, টুথপেস্ট, ডিটারজেন্ট, মল, রক্ত, বমি, কাঁচ, দেয়ালের প্লাস্টার, কাগজ, আঠা, চুল, বরফ ইত্যাদি।

মানসিক রোগ, যেমন: অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার, অটিজম, স্কিজোফ্রেনিয়া আক্রান্তদের মধ্যে পাইকার প্রবণতা বেশি দেখা যায়। তাছাড়া, এক থেকে ছয় বছর বয়সী ১০%-৩০% শিশুর মধ্যে পাইকা রোগ দেখা যায়। প্রাপ্তবয়স্ক দের মধ্যে গর্ভবতী নারীদের মধ্যে এমন অখাদ্য খাওয়ার প্রবণতা দেখা যায়।

অখাদ্য গ্রহনের ধরনের উপর নির্ভর করে পাইকা কে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমনঃ-

▪ কোপ্রোফিয়া: মল খাওয়া

▪ এমেটোফেজিয়া: বমি খাওয়া

▪ জিওফেজিয়া: কাদা, মাটি, চক খাওয়া

▪ কনিওফেজিয়া: ধুলাবালি খাওয়া

▪ প্যাগোফেজিয়া: বরফ খাওয়া

▪ ট্রাইকোফেজিয়া: চুল, পশম খাওয়া

▪ হায়ালোফেজিয়া: কাঁচের জিনিস খাওয়া

▪ জাইলোফেজিয়া: কাঠ খাওয়া

▪ ইউরোফেজিয়া: প্রস্রাব খাওয়া

▪ হেমাটোফেজিয়া: রক্ত খাওয়া

▪ সাইলোফেজিয়া: কাঠ, কাগজ খাওয়া

▪ লিথোফেজিয়া: পাথর খাওয়া

▪ অ্যাকুফেজিয়া: তীক্ষ্ণ বস্তু খাওয়া

▪ কটোপাইরিওফেজিয়া: দিয়াশলাইয়ের পোড়া অংশ খাওয়া। science bee

কিছু শারীরিক ও মানসিক সমস্যার কারণে পাইকা হতে পারে। যেমন: অনেকেই পুষ্টিহীন জিনিসে স্বাদ পান বা পুষ্টিহীন বস্তুর ঘ্রাণ তাদের ভালো লাগে তাই খেয়ে ফেলেন। আবার শরীরে আয়রন বা জিংক এর অভাবেও এই রোগ হয়। যারা মাটি, কাদা, বরফ খায় তাদের সাধারণত হিমোগ্লোবিন এর অভাব থাকে। তাছাড়া দারিদ্র্যতা, ভয়, মানসিক চাপ, অবহেলার শিকার হলে অনেক সময় শিশুরা এই রোগে আক্রান্ত হয়।

কি কারণে এই রোগ হয়েছে সেটি নির্ণয় করে সাধারণত চিকিৎসা দেওয়া হয়। তবে এই রোগের চিকিৎসার জন্য কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, সার্পোটিভ কাউন্সেলিং, বিহেবিভার মডিফিকেশন ট্রেনিং সবচেয়ে কার্যকর।

© Nishat Tasnim (Science Bee Family)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 881 বার দেখা হয়েছে
22 অক্টোবর 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
0 টি ভোট
3 টি উত্তর 2,459 বার দেখা হয়েছে

10,986 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

900,867 জন সদস্য

183 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 183 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. goodttgg88com

    100 পয়েন্ট

  3. hay88vicom1

    100 পয়েন্ট

  4. uy88quest1

    100 পয়েন্ট

  5. Uu88la1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...