মাকড়সা নিজ জালে আটকে যায় না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+29 টি ভোট
3,157 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (71,360 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

5 উত্তর

+10 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)
মাকড়সার জাল তৈরি হয় আঠালো তন্তু দিয়ে। মাকড়সার শরীর থেকে আঠালো রস সরু সুচের মতো নল দিয়ে বেরিয়ে বাতাসে মিশলেই তা শুকিয়ে হালকা সুতোর মতো আকার নেয়। ছয়-সাতটি চাকার মতো বৃত্তাকার তন্তুকে পরস্পরের সাথে আটকে রাখে কেন্দ্র থেকে নানা দিকে ছড়িয়ে যাওয়া ব্যাসার্ধ বরাবর তন্তুগুলো। অনেকটা সাইকেলের স্পোকের মতো। ব্যাসার্ধ বরাবর এসব তন্তু আঠা থেকে প্রায় মুক্ত। কোনো পোকামাকড় জালের কোনো একটি চাকার অংশে আটকে গেলে মাকড়সা স্পোকের মতো দেখতে ব্যাসার্ধ বরাবর তন্তুগুলোর ওপর গিয়ে শিকার ধরে। এসব তন্তু তেমন আঠালো নয় বলে ওখানে মাকড়সার পা আটকে যায় না। তা ছাড়া মাকড়সার পা থেকে এক ধরনের তৈলাক্ত জিনিস বের হয়, যা মাকড়সাকে জালের আঠা থেকে পা ছাড়িয়ে নিতে সাহায্য করে। দেখা গেছে, ক্লোরোফর্ম-জাতীয় জিনিসে মাকড়সার পা ডুবিয়ে রাখলে তৈলাক্ত জিনিসটা ধুয়ে বেরিয়ে যায়। তখন মাকড়সা নিজেই জড়িয়ে যায় নিজের জালে।

উত্তর ২ : মাকড়শা তার নিজের আকারের চেয়ে ছোট প্রাণী শিকার করার জন্য জাল বোনে। তাই সহজতই নিজের পায়ে জাল জড়ানো বা এর বুননে কখনোই আটকে যায় না।আর ওই পরিস্থিতির সাথে মাকড়শা অভিযোজিত।
+1 টি ভোট
করেছেন (15,210 পয়েন্ট)

মাকড়সা তার লোমে আবৃত ছোট পা দিয়ে নিজের তৈরি বুনা জালে চলাফেরা করতে পারে। এছাড়া মাকড়সা একটি তৈলাক্ত পদার্থ নিঃসৃত করে যা তাকে জালের মধ্যে হাটতে সাহায্য করে।

+1 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
মাকড়সার শরীর তৈলাক্ত এই কারণে সে নিজের জালে আটকা পড়ে না।
+1 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
মাকড়সা তার ছোট লোমে আবৃত পা দিয়ে নিজের বোনা জালে চলাফেরা করে। এ ছাড়া মাকড়সার শরীর থেকে এক ধরনের তৈলাক্ত পদার্থ নিঃসৃত হয়। যে কারণে এটি জালে আটকে যায় না।
0 টি ভোট
করেছেন (5,600 পয়েন্ট)

মাকড়সার নিজ জালে আটকে না যাওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে।

  • জালের নকশা: মাকড়সা তার জালের নকশা এমনভাবে তৈরি করে যাতে এটিতে আটকে যাওয়া কঠিন হয়। জালের তন্তুগুলি সাধারণত খুব পাতলা এবং মসৃণ হয়, যা মাকড়সার জন্য সহজে চলাচল করা সহজ করে তোলে। জালের ফাঁদগুলিও সাধারণত ছোট হয়, যা মাকড়সার জন্য আটকে যাওয়া কঠিন করে তোলে।
  • জালের আঠালো পদার্থ: মাকড়সার জালে আঠালো পদার্থ থাকে যা শিকারকে আটকে রাখে। তবে, এই আঠালো পদার্থটি মাকড়সার নিজস্ব লোমগুলিকে আটকে রাখে না। মাকড়সার লোমগুলি সাধারণত আঠালো পদার্থের সাথে প্রতিক্রিয়া করে না।
  • মাকড়সার চলাচল: মাকড়সা তার জালে খুব সাবধানে চলাচল করে। এটি সাধারণত জালের ফাঁদগুলির মধ্যে দিয়ে দ্রুত এবং সাবধানে চলে যায়। এতে মাকড়সার আটকে যাওয়ার সম্ভাবনা কম থাকে।

এছাড়াও, মাকড়সা তার জালের বিভিন্ন অংশের মধ্যে পার্থক্য করতে পারে। এটি জালের যে অংশে শিকার ধরা হয়েছে সেই অংশে সাধারণত বেশি আঠালো পদার্থ থাকে। মাকড়সা এই পার্থক্যটি বুঝতে পারে এবং এড়িয়ে চলতে পারে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
3 টি উত্তর 838 বার দেখা হয়েছে
+8 টি ভোট
1 উত্তর 521 বার দেখা হয়েছে
30 অগাস্ট 2020 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৫ (123,410 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 480 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 2,965 বার দেখা হয়েছে

10,975 টি প্রশ্ন

18,684 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,364 জন সদস্য

24 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 24 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2360 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. abrarwasif

    140 পয়েন্ট

  4. buyadd

    120 পয়েন্ট

  5. misbah09

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...