মাকড়সার জালে বেশিরভাগ পতঙ্গই আটকে যায়, কিন্তু মাকড়সা নিজে আটকায় না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
950 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

Nishat Tasnim- 

মাকড়সার জাল তৈরি হয় আঠালো তন্তু দিয়ে। মাকড়সার শরীর থেকে আঠালো রস সরু সুচের মতো নল দিয়ে বেরিয়ে বাতাসে মিশলেই তা শুকিয়ে হালকা সুতোর মতো আকার নেয়। ছয়-সাতটি চাকার মতো বৃত্তাকার তন্তুকে পরস্পরের সাথে আটকে রাখে কেন্দ্র থেকে নানা দিকে ছড়িয়ে যাওয়া ব্যাসার্ধ বরাবর তন্তুগুলো। অনেকটা সাইকেলের স্পোকের মতো। ব্যাসার্ধ বরাবর এসব তন্তু আঠা থেকে প্রায় মুক্ত। কোনো পোকামাকড় জালের কোনো একটি চাকার অংশে আটকে গেলে মাকড়সা স্পোকের মতো দেখতে ব্যাসার্ধ বরাবর তন্তুগুলোর ওপর গিয়ে শিকার ধরে। এসব তন্তু তেমন আঠালো নয় বলে ওখানে মাকড়সার পা আটকে যায় না। তা ছাড়া মাকড়সার পা থেকে এক ধরনের তৈলাক্ত জিনিস বের হয়, যা মাকড়সাকে জালের আঠা থেকে পা ছাড়িয়ে নিতে সাহায্য করে। দেখা গেছে, ক্লোরোফর্ম-জাতীয় জিনিসে মাকড়সার পা ডুবিয়ে রাখলে তৈলাক্ত জিনিসটা ধুয়ে বেরিয়ে যায়। তখন মাকড়সা নিজেই জড়িয়ে যায় নিজের জালে।

আরও বলতে পারি মাকড়সা তার নিজের আকারের চেয়ে ছোট প্রাণী শিকার করার জন্য জাল বোনে। তাই সহজতই নিজের পায়ে জাল জড়ানো বা এর বুননে কখনোই আটকে যায় না।আর ওই পরিস্থিতির সাথে মাকড়শা অভিযোজিত হয়ে গেছে।

©শুভেন্দু ভৌমিক

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+29 টি ভোট
5 টি উত্তর 3,210 বার দেখা হয়েছে
11 জানুয়ারি 2019 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (71,360 পয়েন্ট)
+3 টি ভোট
3 টি উত্তর 899 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 777 বার দেখা হয়েছে
20 ফেব্রুয়ারি 2022 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rayhan Shikder (9,310 পয়েন্ট)
+11 টি ভোট
1 উত্তর 561 বার দেখা হয়েছে
16 নভেম্বর 2019 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sajid Hossain (5,480 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 3,000 বার দেখা হয়েছে

10,984 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

898,597 জন সদস্য

47 জন অনলাইনে রয়েছে
3 জন সদস্য এবং 44 জন গেস্ট অনলাইনে
  1. olivianaylor

    140 পয়েন্ট

  2. draktim240

    120 পয়েন্ট

  3. 789clubsloan

    100 পয়েন্ট

  4. ichtea

    100 পয়েন্ট

  5. tintucdog

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...