কোনো কিছুতে আগুন ধরালে তা থেকে তাপ নির্গত হয় কেন? শোষিত কেন হয় না? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+15 টি ভোট
739 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (71,360 পয়েন্ট)

1 উত্তর

+4 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)
উত্তপ্ত বস্তু যে তাপ শোষন করে না তোমায় কে বলেছে।উচ্চতর ক্লাসে তাপবিজ্ঞান যখন পড়বে তখন বুঝতে পারবে।আমি তোমাকে মুল ব্যাখ্যাটাই দিচ্ছি। ১৭৯১ সালের আগে উত্তপ্ত বস্তু থেকে তাপ কিভাবে ছড়ায় এবং শীতল বস্তু থেকেই বা কিভাবে ছড়ায় সেটা নিয়ে মানুষের স্বচ্ছ ধারণা ছিল না। ধারণা করা হত উত্তপ্ত বস্তু থেকে ‘উষ্ণ বিকিরণ’ নির্গত হয়- ফলে তার পাশে গেলে গরম লাগে, ঠান্ডা বস্তু থেকে ‘শীতল বিকিরণ’ নির্গত হয়- তাই তার পাশে গেলে ঠান্ডা লাগে। এ ব্যাপারে প্রথম সঠিক দিকনির্দেশনা দেন বিজ্ঞানী প্রিভোস্ট (Prevost)। ১৭৯১ সনে তিনি বলেন একটা বস্তু গরম বা ঠান্ডা যাই হোক না কেন সেটা তার চারপাশে তাপ বিকিরণ করতে থাকে- সাথে সাথে চারপাশ থেকে আসা বিকিরিত তাপ শোষণও করতে থাকে। যদি বস্তু থেকে যে পরিমাণ তাপ প্রতিমূহুর্তে বের হচ্ছে সেটার পরিমাণ চারপাশ থেকে প্রতিমূহুর্তে যে তাপ সেই বস্তু শোষণ করছে তার চেয়ে বেশি হয় তবে আমরা বুঝি যে বস্তুটি উত্তপ্ত। আর চারপাশ থেকে প্রতিমূহুর্তে শোষণ করা তাপের পরিমাণ যদি বেশি হয় তবে আমরা বুঝি যে বস্তুটি ঠান্ডা। বস্তুটির এই যে তাপের আদান-প্রদান তার পুরো ব্যাপারটাই নির্ভর করবে বস্তুটির তাপমাত্রার উপর। বিজ্ঞানী প্রিভোস্ট এও বলেন যে একই তাপমাত্রায় থাকা দুটি বস্তু একে অন্যের সাথে সমান সমান তাপের আদান-প্রদান করবে।এবার বুঝতে পেরেছো আশা করি কেন তাপ নির্গত হয়।
করেছেন (71,360 পয়েন্ট)
আমরা জানি যখন কোনো বস্তু আগুনে পোড়ে তখন কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটে। বায়ুর অক্সিজেন সেই বিক্রিয়ায় অংশগ্রহন করে। যে বস্তুটি আগুনে পোড়ে সেটি যেসব রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি তা ভেঙ্গে গিয়ে নতুন রাসায়নিক পদার্থ গঠিত হয়।
পদার্থের ভৌত ধর্ম অনুযায়ী যে পদার্থ যেমন অবস্থাতেই থাকুক না কেন সে নিজের মধ্যে কিছু শক্তি আবদ্ধ করে রাখে। রাসায়নিক বিক্রিয়ার সময় ঐ পদার্থ ভেঙ্গে গিয়ে যখন নতুন পদার্থ তৈরি করে তখন সে সঞ্চিত শক্তির কিছুটা ত্যাগ করে। সাধারনত এই শক্তি তাপশক্তি হিসেবেই নির্গত হয়। যখন আগুন জ্বলে তখন যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া ঘটে তার থেকে প্রচুর পরিমানে তাপশক্তি উপন্ন হয়। ঐ তাপশক্তি আমাদের দেহের তাপমাত্রা অপেক্ষা বেশি বলেই আমাদের কাছে আগুন গরম লাগে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+26 টি ভোট
2 টি উত্তর 653 বার দেখা হয়েছে
+27 টি ভোট
1 উত্তর 437 বার দেখা হয়েছে
+16 টি ভোট
2 টি উত্তর 495 বার দেখা হয়েছে
20 এপ্রিল 2020 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা (11,730 পয়েন্ট)
+21 টি ভোট
3 টি উত্তর 2,334 বার দেখা হয়েছে
06 মে 2019 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন RakibHossainSajib (32,140 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 338 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,747 জন সদস্য

192 জন অনলাইনে রয়েছে
3 জন সদস্য এবং 189 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. tylebongda-kbd

    100 পয়েন্ট

  3. 789winsstokyoo

    100 পয়েন্ট

  4. Lx88ca

    100 পয়েন্ট

  5. u888sfun

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...