ডেঙ্গু মশার প্রকোপ শীতকালে কেন হচ্ছে ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+14 টি ভোট
509 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (24,580 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

1 উত্তর

+12 টি ভোট
করেছেন (15,170 পয়েন্ট)
শীতপ্রধান দেশ না হওয়ার কারণে বাংলাদেশে সব সময়ই এডিশ মশা তৈরির উপযুক্ত আবহাওয়া থাকে বলে জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার। তিনি বলেন, নির্মাণাধীন ভবন, পানি সংকটের কারণে পানি ধরে রাখার প্রবণতাসহ নানা কারণে শীতের সময়ও মশা জন্মাবে।

ডেঙ্গু সম্পর্কে মানুষদের মাঝে কিছু ভুল ধারণা রয়েছে। যেমন- বর্ষা এলেই কেবল ডেঙ্গু মশার উপদ্রব শুরু হয়, অন্য ঋতুতে ডেঙ্গুর প্রকোপ হয় না। তবে, এ কথাটি মোটেও ঠিক নয়। কেননা, যে কোন ঋতুতেই ডেঙ্গু মশার উপদ্রব থাকতে পারে। তবে বর্ষার পর থেকে শীত আসার আগের মুহূর্ত পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।

 আবার অনেকেরই ধারণা, ডেঙ্গু মশা শুধুমাত্র দিনের বেলাতেই কামড়ায়। কিন্তু চিকিৎসকেরা সে কথা মানতে নারাজ। ২০১৮-এর এক রিপোর্টে বলা হচ্ছে, ডেঙ্গুর মূল কারণ যে মশা, তার নাম ইডিস ইজিপ্টাই। এদের ৮৪ শতাংশই কামড়ায় দিনের আলোয়। ১৬ শতাংশ কামড়ায় রাতের বেলা। রাত মানে একদম অন্ধকার।

 সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা কিংবা ভোর ৪টা থেকে সকাল ৬টা আলো ফোটার আগ মূহুর্ত পর্যন্ত। আবার সকাল ৬টার পর এদের সংখ্যা বাড়তে শুরু করে। দিনের বেলায় কামড়ানোর সময় মূলত সকাল ৭টা থেকে ১০টা। আবার দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ৬টা।

 এডিস অ্যালবোপিকটাস ১০ শতাংশ ক্ষেত্রেই রাতে কামড়ায়। আবার রাতের বেলা যদি দিনের মতো আলো জ্বলে, তা হলে এডিস ইজিপ্টাইয়ের আচরণ কিন্তু দিনের মতোই হয়। এডিস মশা এতটাই ভয়ঙ্কর যে এরা যে কোনও আবহাওয়ায় বেঁচে থাকতে পারে। পাশাপাশি এই প্রজাতির মশা খুব দ্রুত একটি মশা থেকে আরেকটি মশার মধ্যে ভাইরাস ছড়িয়ে দেয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 466 বার দেখা হয়েছে
+16 টি ভোট
2 টি উত্তর 2,069 বার দেখা হয়েছে
24 নভেম্বর 2020 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (71,360 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 5,987 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+18 টি ভোট
1 উত্তর 505 বার দেখা হয়েছে
27 সেপ্টেম্বর 2020 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sadia Chowdhury (17,760 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 429 বার দেখা হয়েছে
27 ফেব্রুয়ারি 2022 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rayhan Shikder (9,310 পয়েন্ট)

11,051 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,496 জন সদস্য

40 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 40 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    360 পয়েন্ট

  2. Singhalindutries002

    200 পয়েন্ট

  3. dholeraplot

    120 পয়েন্ট

  4. Yuzu451

    120 পয়েন্ট

  5. draktim240

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...