চা বেশি খেলে কি কোন সমস্যা হওয়ার সম্ভাবনা আছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
823 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (560 পয়েন্ট)
আমরা প্রায় সবাই চা পান করতে পছন্দ করি। চা সারা বিশ্বের মানুষের কাছেই পছন্দের একটি পানীয়। তবে অতিরিক্ত চা পানের কিছু অসুবিধা রয়েছে কোনো কিছুরই অতিরিক্ত ভালো নয়। তেমনটা চায়ের বেলাতেও। বিশেষজ্ঞরা বলেন, চা পান ভালো তবে অল্প পরিমাণে।

জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।

১. ক্লান্তিভাব তৈরি করে

চায়ের মধ্যে থাকা ক্যাফেইন শরীরের মধ্যে ভালো প্রভাব ফেলে। তবে খুব বেশি চা পান উদ্বেগ, ক্লান্তিভাব, হৃদস্পন্দন বৃদ্ধি, ঘুমের অসুবিধা করে।

২. অবসন্ন ভাব

অতিরিক্ত চা বা ক্যাফেইন গ্রহণ মাথাব্যথা, অবসন্ন ভাব, মোনোযোগের অভাব ইত্যাদি সমস্যা তৈরি করতে পারে।

৩. হাড়ের ব্যথা

অতিরিক্ত চা পান করলে স্কেলেটাল ফ্লুরোসিস (হাড়ের ব্যথার এক ধরনের সমস্যা) হওয়ার আশঙ্কা থাকে।  

৪. প্রোস্টেট ক্যানসার

বেশি চা পান করলে প্রোস্টেট ক্যানসারের সমস্যা হয়। একটি গবেষণায় বলা হয়, দিনে কয়েক কাপ চা খেলে প্রোস্টেট ক্যানসার হওয়ার ৫০ ভাগ ঝুঁকি বেড়ে যায়। তবে খাদ্যাভ্যাস, বয়স, পারিবারিক ইতিহাস ইত্যাদিও প্রোস্টেট ক্যানসারের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে।

৫.কিডনি অর্কাযকর

গবেষণায় দেখা গেছে,চা বেশি পান করলে কিডনি অকার্যকর হওয়ার আশঙ্কা বাড়ে।

৬.কোষ্ঠকাঠিন্য

অনেকে ভাবেন সকালে চা খেলে পেট পরিষ্কার হয়। তবে বেশি চা খেলে কোষ্ঠকাঠিন্য হয়। চায়ের মধ্যে থিওফিলাইন নামক এক ধরনের উপাদান রয়েছে। এটি পানি স্বল্পতা তৈরি করে এবং কোষ্ঠকাঠিন্য ঘটায়।

এ ছাড়া অতিরিক্ত চা পান করলে পাকস্থলীর আলসার, কার্ডিওভাসকুলার সমস্যা, ঘুমের অসুবিধা, গর্ভপাত ইত্যাদি সমস্যা হতে পারে।
0 টি ভোট
করেছেন (9,390 পয়েন্ট)
কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ এমনকি প্রস্টেট ক্যান্সার বা মূত্রথলির ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে অতিরিক্ত চা পানে।

১. চায়ের মধ্যে থাকা ক্যাফেইন একদিকে যেমন চাঙ্গা করে তোলে, তেমনই অতিরিক্ত চা খেলে বাড়ে উৎকণ্ঠা, উদ্বেগ আর শারীরিক অস্থিরতা।

২. রাত ৮টার পর চা না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। এতে করে ব্যঘাত ঘটতে পারে ঘুমে।

৩. চায়ে থাকা থিওফাইলিন নামের রাসায়নিক পরিপাকের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা দান করে। তাই বেশি চা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যেতে পারে। বদহজমও হতে পারে।

৪. অনেকে ডাক্তারই গর্ভাবস্থায় চা বা কফি বেশি না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কারণ, চায়ে থাকা ক্যাফেইন গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকারক হিসেবে ধরা হয়। খুব ইচ্ছে বা চায়ের নেশা থাকলে দিনে ১ বার চা বা কফি খাওয়া চলতে পারে।

৫. হার্টের সমস্যা থাকলে যতটা সম্ভব কম চা খাওয়াই ভালো।

৬. অনেকেই আবার দাবি করে থাকেন অতিরিক্ত মাত্রায় চা খেলে পুরুষদের প্রস্টেট ক্যান্সার বা মূত্রথলির ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

তথ্যসুত্রেঃ এইচ,টি

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+15 টি ভোট
8 টি উত্তর 4,966 বার দেখা হয়েছে
04 নভেম্বর 2020 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৪ (15,710 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 499 বার দেখা হয়েছে
+7 টি ভোট
2 টি উত্তর 4,289 বার দেখা হয়েছে
+6 টি ভোট
3 টি উত্তর 996 বার দেখা হয়েছে

10,934 টি প্রশ্ন

18,640 টি উত্তর

4,750 টি মন্তব্য

882,133 জন সদস্য

39 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 38 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. bbgpgapp

    120 পয়েন্ট

  3. chatendeep

    120 পয়েন্ট

  4. taihitclubzio

    100 পয়েন্ট

  5. du88dev

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...