প্লাস্টিকের পাত্র ব্যবহারে রয়েছে স্বাস্থ্যঝুঁকি, কথাটি কতটুক যৌক্তিক? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+6 টি ভোট
292 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
Nishat Tasnim-

বর্তমান বিশ্বে প্লাস্টিক ছড়িয়ে আছে সর্বময়। আমরা প্লাস্টিকের থালায় খাই, প্লাস্টিকের বোতলে পানি পান করি, খাবার বহন করি। প্লাস্টিকের পণ্য ছাড়া যেন জীবনই চলে না আমাদের। এমনকি অনেক সময় প্লাস্টিকের পাত্রে খাবার গরম করেও খাই।

তবে বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিকের পাত্র ব্যবহারে রয়েছে স্বাস্থ্যঝুঁকি। প্লাস্টিকের কনটেইনারে খাবার রাখা ক্ষতিকর। জীবনধারাবিষয়ক ভারতীয় ওয়েবসাইট বোল্ডস্কাই-এর স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

বিপিএ

প্লাস্টিকের মধ্যে রয়েছে বেসফানল এ (বিপিএ)। পানির বোতল বা শিশুদের বোতলে সাধারণ এই উপাদান ব্যবহার করা হয়। এমনকি বোতলজাত খাবারেও এটি পাওয়া যায়। বিপিএ হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।

প্যাথেলেটস

সাধারণত পিভিসি পাইপ বা পারফিউমে প্যাথেলেটস পাওয়া যায়। উচ্চ পরিমাণ প্যাথেলেটস শরীরের জন্য ক্ষতিকর। এটি প্রজনন ক্ষমতায় বাজে প্রভাব ফেলে। পণ্য প্যাকেজিংয়ের সময়ে এটি ব্যবহার করা হয়।

প্লাস্টিকের পাত্রে খাবার গরম করা

নিম্নমানের প্লাস্টিকের পাত্রে খাবার গরম করা ঠিক নয়। এতে প্লাস্টিকের মধ্যে ব্যবহৃত উপাদান খাবারে প্রবেশ করে শরীরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। প্লাস্টিকের পাত্রে খেলে এর মধ্য থেকে ক্ষতিকর অনেক উপাদান খাবারের মধ্যে চলে যায়।

১ থেকে ৭ নম্বরের প্লাস্টিক

আপনি কি এমন প্লাস্টিকের পাত্র ব্যবহার করেন, যার নম্বর ১ অথবা ৭? এর অর্থ হলো, এই পাত্রগুলো একবারই ব্যবহার করা যাবে, অর্থাৎ ওয়ান টাইম ইউজের জন্য তৈরি এসব পাত্র। এর বেশি যদি ব্যবহার করা হয়, তবে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।

প্লাস্টিকের বোতল

শিশুদের প্লাস্টিকের বোতলে খাওয়ানো ঠিক নয়। এর মধ্যে গরম জিনিস ভরলে বা প্লাস্টিকের বোতলে বা প্লেট ভরে খাবার গরম করলে, প্লাস্টিকের বিষাক্ত পদার্থ খাবারের মধ্যে চলে যেতে পারে, যা শরীরে গিয়ে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+6 টি ভোট
3 টি উত্তর 975 বার দেখা হয়েছে
+16 টি ভোট
7 টি উত্তর 33,613 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 1,908 বার দেখা হয়েছে

10,979 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

889,363 জন সদস্য

30 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 30 জন গেস্ট অনলাইনে
  1. 7u77livenet

    100 পয়েন্ট

  2. TracieAubry

    100 পয়েন্ট

  3. tintuctru

    100 পয়েন্ট

  4. pg55rucom

    100 পয়েন্ট

  5. jun88mxcon

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...