মানুষের হাতের আঙ্গুলের নখ খুব দ্রুত বড় হয়, কিন্তু পায়ের আঙ্গুলের নখ তেমন তাড়াতাড়ি বড় হয়না কেনো? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
2,042 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (15,710 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (15,710 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
Nishat Tasnim

হাত ও পায়ের আঙুলে সবারই নখ আছে। বিশেষ করে স্তন্যপায়ী বেশিরভাগ প্রাণীদের হাত-পায়ে নখ দেখা যায়। নখ আসলে আমাদের দেহের এক ধরনের মৃতকোষ। এই মৃতকোষ কেরাটিন নামের এক প্রকার প্রোটিন দিয়ে তৈরি হয়। নখ দেখতে সাদা বর্ণের এবং পাতলা। নখ প্রতিদিন তৈরি হয়। প্রতি মাসে ১/৮ ইঞ্চি নখ বড় হয়। পায়ের নখ হাতের নখের তুলনায় ধীরে বড় হয়।

আমাদের দেহে নানা জৈবিক প্রক্রিয়ায় কেরাটিন নামের এই প্রোটিন তৈরি হয়। দেহের এসব কেরাটিন নানান রাসায়নিক প্রক্রিয়ায় এক সাথে হয়ে হাত বা পায়ের নখ হিসেব দেহের বাইরে বের হয়। নখের নিচের নরম ও সংবেদনশীল অংশকে রক্ষায় নখ সাহায্য করা ছাড়াও আরও বেশ কিছু কাজ করে। এক হিসেবে দেখা গেছে, হাত-পায়ের নখ প্রতিবছর গড়ে দুই ইঞ্চি করে বৃদ্ধি পায়। অবশ্য মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে নখের বৃদ্ধিও তুলনামুলকভাবে কমে যায়। আবার পায়ের নখের চেয়ে হাতের নখ দ্রুত বৃদ্ধি পায়।

নখ বড় হওয়ার জন্য নখের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে রক্ত ও পুষ্টি উপাদান সরবরাহ হতে হবে। আর আমরা কোনো অংশ দিয়ে যত বেশী কাজ করি তত বেশী রক্তচলাচল হয়। যেহেতু পায়ের তুলনায়, হাত দিয়ে আমরা কাজ বেশী করে থাকি তাই পায়ের নখের তুলনায় হাতের নখে দ্রুত এবং বেশী রক্ত প্রবাহিত হয়! ফলে হাতের নখ পায়ের নখের তুলনায় ২/৩ গুণ বেশী দ্রুত বৃদ্ধি পায়। এবং হাতের নখে কোন আঙ্গুলের নখ ধীরে পাবে তাও কিন্তু বলা আছে। এটি হচ্ছে কনিষ্ঠা আঙ্গুল কারণ এই আঙ্গুলে ও কাজের চাপ কম থাকে। মূলত এই কারণেই হাতের নখ প্রতি ৬ মাসে পরিবর্তিত হয় যেখানে পায়ের নখ প্রতি ১ বছরে।

©wiki+zaima

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 5,268 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 575 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 916 বার দেখা হয়েছে
+8 টি ভোট
1 উত্তর 2,033 বার দেখা হয়েছে
+10 টি ভোট
2 টি উত্তর 1,745 বার দেখা হয়েছে
18 ফেব্রুয়ারি 2019 জিজ্ঞাসা করেছেন scientia.sadi (540 পয়েন্ট)

11,006 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

893,590 জন সদস্য

160 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 159 জন গেস্ট অনলাইনে
  1. Singhalindutries002

    220 পয়েন্ট

  2. buyadd

    200 পয়েন্ট

  3. buy now

    160 পয়েন্ট

  4. singhal1

    140 পয়েন্ট

  5. EricaCarl

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...