অনেকেই মনে করেন, বেশি বেশি Shave করলে মানবদেহের লোম অতি দ্রুত লম্বা/বড় হয়। এক্ষেত্রে বিজ্ঞান কি বলে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
1,195 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

Nishat Tasnim- 

না, কথাটি ঠিক না। বহু বছর ধরেই আমাদের সমাজে এই কথাটি প্রচলিত আছে। অভিজ্ঞতা হয়তোবা তা মানবে না। কিন্তু চুল ছাঁটা বা মাথা মোড়ানোর সাথে চুল বাড়বে এমন কোন বৈজ্ঞানিক তথ্য আজ পর্যন্ত আবিষ্কার হয়নি।

প্রথমেই বলি, কেন যুগ যুগ ধরে এটা মানুষ বিশ্বাস করে আসছে। চুল বাড়ার হার কেমন হবে সেটা আমাদের খাদ্যভ্যাসের ওপর কিছুটা নির্ভরশীল। যারা সাধারণত ছোটবেলাতেই চুল টাক করে ফেলত চুল পরবর্তীতে ভালো করে গজাবে সেই উদ্দেশ্যে, তাদের পরিবার স্বাভাবিক খাওয়া দাওয়া নিয়ে যত্নশীলও থাকত। সেজন্য পুষ্টিসম্মত খাদ্যগ্রহণের কারণেই তাদের চুল পরিপুষ্ট থাকত।

মানুষ চুল বাড়ানোর জন্য কখনো গোড়া ছেটে দেয়(ট্রিমিং) কখনো বা সব চুলই ফেলে দেয়(শেভিং)। দুটোর ক্ষেত্র দুধরনের। ট্রিমিং করা মানে চুলের অপরিপুষ্ট চুলগুলা পরিপুষ্ট চুল থেকে ছেটে আলাদা করে ফেলা। বিভিন্ন কারনে চুলের আগা ফেটে যায় বা পুষ্টিহীন হয়ে যায়। এটা ড্যান্ড্রাফের কারনে হতে পারে বা বাহ্যিক কোন কারনে হতে পারে। এসব পুষ্টিহীন চুল মাথার ত্বক থেকে স্বাভাবিকভাবে পুষ্টি নিয়ে বড় হতে পারে না। এখন এসব চুল ছেটে ফেলে দিলে বাকি চুল স্বাভাবিকভাবেই বড় হবে। কিন্তু অপরিপুষ্ট যেসব চুল বড় হচ্ছিল না, সেগুলা আর না থাকার কারণে বৃদ্ধিটা অসামঞ্জস্য বা কম মনে হবে না।

এখন আসি শেভিং এ। ছোটবেলায় শেভিং করলে চুল মোটা হয়, তাড়াতাড়ি বাড়ে এগুলো কে না শুনেছি। চুলের গঠন হচ্ছে, বাইরে হেয়ার ফলিকল, তার ভেতরে কর্টেক্স, তার ভেতর মেডুলা। এখন কর্টেক্স এর গঠন এর ওপর আমাদের চুলের গঠন নির্ভর করে। কর্টেক্স শক্তিশালী হলে আমাদের চুল শক্তিশালী হবে। ঘনত্বও এর উপরই নির্ভরশীল। আর হেয়ার ফলিকল হচ্ছে আমরা বাইরে থেকে যা দেখতে পাচ্ছি। হেয়ার ফলিকল এর দৈর্ঘ্যও এই কর্টেক্স এর গঠন এর ওপর অনেকখানি নির্ভর করে।মাথা শেভ করলে এই কর্টেক্স এর কোন পরিবর্তন করা যায় না। মাথায় যদি অপুষ্ট চুল থাকে, যা বাহ্যিক কোন কারণে (খুশকি বা বিভিন্ন কেমিক্যাল ব্যবহারে নষ্ট হয়ে গিয়েছে, সেসব ক্ষেত্রে টাক করলে চুল তার স্বাভাবিক অবস্থা ফিরে পেতে পারে। তবে জেনেটিক্যালি যদি আপনার চুল কম থাকে, তবে বার বার শেভিং করলেও চুল বেশি করে গজাবে এমন ধারণা রাখা ভুল।

©শ্রেয়সী

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 440 বার দেখা হয়েছে
+8 টি ভোট
1 উত্তর 5,344 বার দেখা হয়েছে
+9 টি ভোট
1 উত্তর 461 বার দেখা হয়েছে
02 ডিসেম্বর 2020 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Arpa (8,070 পয়েন্ট)

10,994 টি প্রশ্ন

18,693 টি উত্তর

4,750 টি মন্তব্য

891,343 জন সদস্য

160 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 160 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. securehealth

    140 পয়েন্ট

  3. BuyAtivan

    120 পয়েন্ট

  4. realmentalh

    120 পয়েন্ট

  5. brownrobert

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...