লোকেরা সংক্রামিত হওয়ার পরে তাদের দেহে করোনভাইরাস রোগের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+22 টি ভোট
165 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (105,570 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (12,550 পয়েন্ট)
বাইরে থেকে যখন কোন রোগজীবাণু শরীরে ঢুকেছে বলে শরীর বুঝতে পারে, তখন সেই ব্যবস্থা লড়াইয়ের জন্য সক্রিয় হয়ে ওঠে। একে বলা হয় শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধক প্রতিক্রিয়া।

শরীর তখন কিছু রাসায়নিক এবং সাদা রক্ত কোষ তৈরি করে যার ফলে প্রদাহ দেখা দেয়। রক্তের ওই সাদা কোষগুলো সংক্রমিত কোষগুলোকে মেরে ফেলে।

কিন্তু করোনাভাইরাসের ক্ষেত্রে এই প্রক্রিয়া কাজ করে না। শরীর এই জীবাণুর আক্রমণ ধরতে পারে না। ফলে আপনাকে করোনাভাইরাসের বিরুদ্ধে স্বত:প্রণোদিতভাবে প্রতিরোধ দিতে পারে না।

এর জন্য আপনার দরকার এমন একটা প্রতিরোধ ক্ষমতা, যেটা আপনার শরীর আলাদাভাবে গড়ে তুলেছে।

এই ব্যবস্থায় দেহকোষকে সুনির্দিষ্টভাবে ওই ভাইরাসকে লক্ষ্য করে অ্যান্টিবডি তৈরি করতে হবে। যে অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধক রাসায়নিক, ভাইরাসকে ঠেকাতে তার গায়ে সেঁটে থাকতে পারবে এবং সাদা রক্ত কোষ যাকে 'টি সেল' বলা হয় সেগুলো শুধু সংক্রমিত কোষগুলোকে মেরে ফেলতে পারবে।

একে বলা হয় সেলুলার রেসপন্স বা সুনির্দিষ্ট কোষ মোকাবেলার প্রক্রিয়া। কিন্তু এর জন্য সময় লাগে।

গবেষণায় দেখা গেছে করোনাভাইরাস আক্রান্ত দেহকোষকে লক্ষ্য করে লড়াই চালানোর জন্য প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি করতে শরীরে প্রায় দশ দিন সময় লাগে। আর সবচেয়ে খারাপভাবে আক্রান্ত ব্যক্তির সবচেয়ে জোরালো প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।

এইভাবে গড়ে তোলা প্রতিরোধ ক্ষমতা যদি যথেষ্ট শক্তিশালী হয়, তাহলে শরীর একই ধরনের ভাইরাস সংক্রমণের কথা মনে রাখতে পারে এবং ভবিষ্যতে চেনা শত্রু হিসাবে এর মোকাবেলা করতে পারে।

কিন্তু কারো যদি সামান্য উপসর্গ দেখা দেয়, বা কোন উপসর্গই না হয়, তাহলে শরীরের প্রতিরোধ ব্যবস্থা সেই ভাইরাসের কথা মনেই রাখে না, কারণ তাকে আগে ওই ভাইরাস মোকাবেলার জন্য সুনির্দিষ্ট প্রতিরোধ যথেষ্ট মাত্রায় তৈরি করতে হয়নি।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+24 টি ভোট
1 উত্তর 329 বার দেখা হয়েছে
+12 টি ভোট
3 টি উত্তর 902 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 398 বার দেখা হয়েছে
29 ডিসেম্বর 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+1 টি ভোট
3 টি উত্তর 466 বার দেখা হয়েছে
+1 টি ভোট
3 টি উত্তর 486 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

888,818 জন সদস্য

173 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 171 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Faysal Uddin

    140 পয়েন্ট

  4. abrarwasif

    140 পয়েন্ট

  5. Nusrat11

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...