নিশাচর প্রাণীর মত বেশ কিছু প্রাণী রাতে ভাল দেখতে পায় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+5 টি ভোট
1,819 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
Nishat Tasnim-

নিশাচরী প্রানিদের সবচেয়ে মজার বিষয় হল তারা রাতের বেলা দেখতে পারে। এর প্রধান কারণ তাদের চোখ। নিশাচরী প্রানিদের চোখ হয় বড়। এমনিতে বড় চোখ তার উপর প্রশস্ত চোখের তারা, বড় লেন্স এবং retinal surface প্রশস্ত হওয়ায় চোখে বেশি আলো প্রবেশ করতে সাহায্য করে। কিছু প্রজাতির প্রাণী আছে যাদের দৃষ্টিশক্তি তাদের আকৃতির তুলনায় অনেক বেশি। অনেক নিশাচরী প্রাণী আছে যারা তাদের চোখকে অক্ষিগোলকের মধ্যে ঘুরাতে পারে না।

ব্যাপারটা এমন ধরুন আপনি একটা binocular দিয়ে দূরের কোন বস্তুকে দেখছেন। আপনি binocular কে যেদিকে ঘুরাবেন আপনি সেদিকে দেখতে পাবেন, কিন্তু binocular এর মধ্যে চোখ ঘুরালে সব দিক দেখতে পাবেন না। ঠিক সেরকম ভাবে কিছু প্রাণীর ঘাড় ঘুরানোর বৈশিষ্ট্য আছে। যেমন- পেঁচা নিজের ঘাড়কে ২৭০° পর্যন্ত ঘুরাতে পারে। এসব প্রাণীদের বড় বৃত্তাকার লেন্স এবং প্রশস্ত কর্নিয়া তাদের চোখ না ঘুরাতে পারার আসল কারন। এই সব বৈশিষ্ট্য থাকার কারনে তারা শুধু ঘাড় ঘুরায় চোখকে স্থির রেখে। আমরা রাতে বিভিন্ন প্রাণীদের দেখি তাদের চোখে আলো পড়লে তাদের চোখ উজ্জ্বল দেখায়। এর কারন হচ্ছে তাদের চোখে থাকা tapetum lucidum (মানে “bright carpet”) আর এর কারনেই তারা রাতে দেখতে পায়। tapetum lucidum হচ্ছে ঘন প্রতিক্ষেপক ঝিল্লি। এটা রেটিনার পিছনে থাকে। আলো রেটিনার মধ্য দিয়ে গিয়ে tapetum lucidum কে আঘাত করে এবং প্রতিফলিত হয়ে রেটিনা দিয়ে ফিরে আসে। বস্তুর ছবিটি রেটিনা তে দ্বিতীয়বার আলোকিত হয়। এই কারনে রাতে নিশাচর প্রাণীদের চোখে আলো পড়লে উজ্জ্বল দেখায়। এই উজ্জ্বলতা বিভিন্ন প্রাণীতে বিভিন্ন রঙের হয়, যেমন লাল, সবুজ, নীল।

সকল প্রাণীদের দেহে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়, কারন আমরা বা প্রাণীরা যে খাবার খাই তা অক্সিজেন এর সাথে জারিত হয়ে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং সেই শর্করা রক্তে মিশে গিয়ে কোষে যায়। তখন দেহের প্রয়োজনীয় শক্তি উৎপাদন করতে কোষের মধ্যে শর্করা বার্ন হয়ে তাপ উৎপন্ন হয়। মানে তাপ বিকিরিত হতে থাকে। এইসব তাপ ultraviolet সংবেদী চোখে ধরা পরে। ফলে দূর থেকে প্রাণী অথবা মানুষের দেহ খুব সহজেই নিশাচরী প্রাণীরা দেখতে পারে ঐ tapetum lucidum কারণে। আর এর উপর ভিক্তি করে infrared tecnology আবিষ্কার করা হয়েছে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 401 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 1,148 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 902 বার দেখা হয়েছে

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

908,241 জন সদস্য

82 জন অনলাইনে রয়েছে
3 জন সদস্য এবং 79 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. bet6789io1

    100 পয়েন্ট

  3. l444mcom

    100 পয়েন্ট

  4. wwwjlpubph

    100 পয়েন্ট

  5. h19rcom2

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...