ত্বক ক্যান্সার কী ? এর লক্ষণ কী কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+30 টি ভোট
729 বার দেখা হয়েছে
করেছেন (32,140 পয়েন্ট)

2 উত্তর

+3 টি ভোট
করেছেন (32,140 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

স্কীন ক্যান্সার হল একধরনের ম্যালিগন্যান্ট টিউমার যা ত্বকে হয় । শরীরের যে সব অংশ উন্মুক্ত থাকে যেমন মুখ, গলা, হাত, পিঠ ইত্যাদি অংশে সাধারণত এই ক্যান্সার হয়। এসব উন্মুক্ত ত্বকে এই ক্যান্সার হওয়ার হার প্রায় ৮১.১% । 
কাদের বেশী হয় ?
৩০-৫১ বছর বয়সে সাধারণত এই ক্যান্সার হওয়ার ঝুকি বেশী থাকে। পুরুষ এবং মহিলা ভেদে এর অনুপাত ২ঃ১। শ্বেত বর্ণের অধিকারিদের এই ক্যান্সার বেশী হয়।

ত্বক ক্যান্সারের লক্ষণ:

১) স্কীন কালারঃ ত্বকে বিভিন্ন বর্ণের সংমিশ্রণ দেখা দেয় যেমন বাদামী, কালো, লাল, সাদা, নীল ইত্যাদি।
২) ত্বকের উপরিভাগঃ চামড়ার উপরিভাগ খসখসে হয়ে উঠে যেতে পারে এবং অনেক ক্ষেত্রে তরল জাতীয় কিছুর নির্গমন হতে পারে। 
৩) শরীরের উপরিভগের ত্বকে এডিমা বা তৈলশূন্যতা দেখা দিতে পারে।
৪) অস্বাভাবিক অনুভূতি যেমন চুলকানি, জ্বালা-পোড়া ইত্যাদি অনুভূত হতে পারে।

নিজে কিভাবে পরীক্ষা করবেন?

১) হাতের করতল, আঙ্গুল, বাহু ইত্যাদির চামড়া পরীক্ষা করতে কনুই ভাঁজ করে নিজেই দেখতে হবে যে উপরের কোন লক্ষণ দেখা যায় কিনা।
২) শরীরের বহির্ভাগ যেমন মুখ, গলা, বুক, পেট ইত্যাদির ত্বক পরীক্ষা করা।
৩) হাত উঁচু করে শরীরের দুই পাশের চামড়াও পরীক্ষা করতে হবে।
৪) আয়নার সামনে দাড়িয়ে শরীরের পেছনের অংশের চামড়াও পরীক্ষা করতে হবে। এক্ষেত্রে অন্য কারো সাহায্য নেয়া যেতে পারে। 
৫) চিরুনি দিয়ে আঁচড়াবার সময় লক্ষ্য করতে হবে মাথার ত্বকে অস্বাভাবিক কোন কিছু অনুভূত হয় কিনা।
৬) পা, পায়ের পাতা, আঙুল ইত্যাদিও পরীক্ষা করতে হবে এবং ত্বকে অস্বাভাবিক কোনকিছু লক্ষ্য করা মাত্রই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

কাদের এই ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশী থাকে ?

১) যাদের আউটডোর একটিভিটিজ বেশী থাকে অর্থাৎ বেশির ভাগ সময় ঘরের বাইরে থাকতে হয় (সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা)।
২) পরিবারের সদস্যদের মধ্যে অন্তত দুই জন বা তার বেশী কারো এই ক্যান্সার থাকলে।
৩) যাদের চুল লাল বা সোনালী বর্ণের।
৪) যাদের চামড়া অতিরিক্ত স্পর্শকাতর বা সহজে দাগ পড়ে যায়।

Answered by: Nazmus Shakib

0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
শরীরের ত্বকে কোনো এক জায়গায় গোল দাগ হতে পারে ত্বকের ক্যান্সারের লক্ষণ। চামড়ায় ক্যান্সার হলে চামড়ার উপরিভাগে কালো, গোলাপি, লাল ও বাদামি ধরনের দাগ দেখা যায়। ২. বেশিরভাগ ক্ষেত্রেই চামড়ার এ রকম দাগে চুলকানি না জ্বলুনি দেখা দেয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+13 টি ভোট
1 উত্তর 380 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 962 বার দেখা হয়েছে
+17 টি ভোট
1 উত্তর 1,622 বার দেখা হয়েছে
+14 টি ভোট
3 টি উত্তর 1,835 বার দেখা হয়েছে
23 জানুয়ারি 2019 জিজ্ঞাসা করেছেন Abu Azad (220 পয়েন্ট)
+2 টি ভোট
2 টি উত্তর 719 বার দেখা হয়েছে

10,967 টি প্রশ্ন

18,678 টি উত্তর

4,750 টি মন্তব্য

886,468 জন সদস্য

80 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 79 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2060 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Debetnetvc

    100 পয়েন্ট

  4. Mamun prodhan

    100 পয়েন্ট

  5. tk88zacom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...