অতিরিক্ত মোবাইল,কম্পিউটার, টিভি দেখার সাথে কি চোখের ক্ষমতা কমার কোনো সম্পর্ক আছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
1,276 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

3 উত্তর

+2 টি ভোট
করেছেন (2,690 পয়েন্ট)
হ্যা,আছে। মোবাইলের, টেলিভিশন,কম্পিউটার থেকে নীল আলোকরশ্মি নির্গত হয়। এই রশ্মি চোখের রেটিনাকে ক্ষতিগ্রস্ত করে। ফলে চোখের ক্ষমতা কমে যায়।
+2 টি ভোট
করেছেন (17,760 পয়েন্ট)
অন্ধকারে অনেক সময় ধরে মোবাইল চালালে তার নীল আলো সরাসরি চোখের উপর পড়তে থাকে। যে কারণে চোখে জ্বালাপোড়া, চোখ লাল হয়ে যাওয়া, চুলকানো, চোখ থেকে পানি পড়া সহ বিভিন্ন সমস্যা হতে পারে। আর দীর্ঘদিন ধরে এমন চালিয়ে গেলে তা আমাদের দৃষ্টিশক্তির জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মোবাইল ফোনের নীল আলো রেটিনার কর্মক্ষমতা কমাতে শুরু করে। যা প্রতিনিয়ত চললে যে কেউ স্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারেন।

ফোনের আলো খুব কম বা বেশি হলে তা চোখের জন্য ক্ষতিকর। এ কারণে দিনের আলোতে থাকলে ব্রাইটনেস একটু বেশি ও অন্ধকারে ব্রাইটনেস কম হলে চোখের জন্য তা সহনীয় হয়।

তাছাড়া স্মার্টফোন স্ক্রিন থেকে নির্গত কৃত্রিম নীল আলো আমাদের স্লিপ সাইকেল ও স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। আমাদের ঘুম আসার সাথে সরাসরি মেলাটোনিন নামক একটি রাসায়নিক যুক্ত। কিন্তু ডিজিটাল ডিভাইস গুলো থেকে নির্গত নীল আলো শরীরে মেলাটোনিন উৎপাদন প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করে। এ ছাড়া ক্যান্সার, বিশেষত ব্রেস্ট ও প্রোটেস্ট ক্যান্সার প্রতিরোধেও মেলাটোনিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মোবাইল বা ল্যাপটপের এই নীল আলো শুধুমাত্র মেলাটোনিন নয়, বরং অন্যান্য হরমোনের কার্যক্রমেও বাঁধা সৃষ্টি করে।
0 টি ভোট
করেছেন (12,550 পয়েন্ট)
মোবাইল,কম্পিউটার থেকে বের হওয়া ক্ষতিকর নীল আলো চোখের জন্য মারাত্মক সমস্যা তৈরি করতে পারে। একটানা টেলিভিশন দেখা,মোবাইল,কম্পিউটার ব্যবহারে ডিজিটাল আই স্ট্রেইন বা ভিশন সিনড্রোমের মতো সমস্যা তৈরি হতে পারে।  মাথাব্যথা, চোখ ব্যথা, চোখে পানি ঝরা বা শুষ্কতা, ফোকাস নষ্ট হওয়ার বিষয়গুলো ডিজিটাল আই স্ট্রেইনের সঙ্গে সম্পর্কিত। এতে চোখের দৃষ্টিক্ষমতাও কমে যায়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+8 টি ভোট
1 উত্তর 976 বার দেখা হয়েছে
+8 টি ভোট
1 উত্তর 1,501 বার দেখা হয়েছে

10,981 টি প্রশ্ন

18,689 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,662 জন সদস্য

45 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 43 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. abrarwasif

    140 পয়েন্ট

  4. Nusrat11

    120 পয়েন্ট

  5. buyadd

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...