কি হবে যদি চাঁদ অদৃশ্য হয়ে যায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
147 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (1,020 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (1,020 পয়েন্ট)
চাঁদের জন্ম লগ্ন থেকেই শুরু করা যাক।পৃথিবীর সবসময় চাঁদ ছিল না, তাহলে এটি কোথা থেকে এলো? তত্ত্ব অনুযায়ী, মঙ্গল গ্রহের আকারের একটি বস্তু, যার নাম থিয়া (Theia), প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে পৃথিবীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। তির্যক কোণে আঘাত করার ফলে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ মহাকাশে ছড়িয়ে পড়ে, যা পরে একত্রিত হয়ে চাঁদ গঠন করে।

পৃথিবী আর এর সদ্য গঠিত চাঁদ একে অপরকে মহাকর্ষীয় বল দিয়ে টানে। এটা আমরা সবাই জানি।  এই টান পৃথিবীর ঘূর্ণন ধীরে ধীরে কমিয়ে দিয়েছে। ফলে এক সময় পৃথিবীর দিন যেখানে মাত্র প্রায় ৫ ঘণ্টা ছিল, তা এখন বেড়ে ২৪ ঘণ্টা হয়েছে। আজও চাঁদ পৃথিবীর ঘূর্ণন একটু একটু করে কমাচ্ছে যদিও খুবই সামান্য, প্রতি শতাব্দীতে মাত্র ০.০০২ সেকেন্ড।

 

চাঁদের এই মহাকর্ষীয় টান শুধু ঘূর্ণনই নয়, পৃথিবীর অক্ষের হেলানো অবস্থাকেও স্থির রাখতে সাহায্য করেছে। বর্তমানে পৃথিবীর অক্ষ প্রায় ২৩.৫° কোণে হেলে আছে, আর এই স্থির হেলানই আমাদের নিয়মিত ঋতু এবং তুলনামূলক স্থিতিশীল জলবায়ুর জন্য দায়ী। যদি চাঁদ না থাকত, তাহলে পৃথিবীর অক্ষ এদিক-ওদিক দুলতে থাকতো এবং জলবায়ু অনেক অস্থির হয়ে যেত। জলবায়ুর অস্থিরতার কারনে বাস্তুতন্ত্রের ওপর বিরূপ প্রভাব পড়তো। বিভিন্ন প্রজাতির গন বিলুপ্তি ঘটতো৷

 

পৃথিবীর প্রায় ৭০% অংশ জুড়ে আছে মহাসাগর বা পানি। এই মহাসাগরে প্রতি প্রায় ১২.৫ ঘণ্টা পরপর জোয়ার-ভাটা হয়। জোয়ার-ভাটার পেছনে কাজ করে পৃথিবীর ঘূর্ণনের প্রভাব, চাঁদের মহাকর্ষীয় টান এবং সূর্যের আকর্ষণ। তবে এর মধ্যে চাঁদের প্রভাবই সবচেয়ে বেশি, সূর্যের তুলনায় প্রায় দ্বিগুণ।

জোয়ার-ভাটার ধরন চাঁদের অবস্থার ওপরও নির্ভর করে। যখন চাঁদ ও সূর্য একই সরলরেখায় থাকে, অমাবস্যা বা পূর্ণিমার সময তখন তাদের সম্মিলিত টানে বড় জোয়ার (Spring tide) হয়। আর যখন চাঁদ প্রথম বা তৃতীয় চতুর্থাংশে থাকে, তখন জোয়ার কম হয়, যাকে Neap tide বলা হয়।

চাঁদ যখন প্রথম তৈরি হয়, তখন এটি আজকের মতো এত দূরে ছিল না বরং অনেক কাছাকাছি ছিল (যদিও ১২,০০০ কিমির বেশি দূরে)। এখন চাঁদের গড় দূরত্ব প্রায় ৩৮৪,৪০০ কিমি। কাছাকাছি থাকার কারণে তখন জোয়ার-ভাটা অনেক বেশি শক্তিশালী ছিল। ধারণা করা হয়, এই শক্তিশালী জোয়ার প্রায় ৩.৮ বিলিয়ন বছর আগে মহাসাগরের মিশ্রণ এবং জীবনের প্রাথমিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

জোয়ার-ভাটা আর পৃথিবীর ঘূর্ণন চাঁদের ওপরও প্রভাব ফেলে। এই প্রভাবের কারণে চাঁদ ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে প্রতি বছরে প্রায় ৩.৮২ সেন্টিমিটার।

তাহলে কি হতো যদি চাঁদ কখনও না থাকত?

পৃথিবী আজকের মতো হতো না। তখন পৃথিবীর দিন হতো মাত্র ৮ থেকে ১০ ঘণ্টার। এত দ্রুত ঘূর্ণনের কারণে বাতাসের গতি হতো অনেক বেশি প্রায় ১৬০ থেকে ২০০ কিমি/ঘণ্টা। পৃথিবীর অক্ষ স্থির না থেকে দুলতে থাকত, ফলে দীর্ঘ সময় ধরে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন হতো। বর্তমানের মতো তখন নিয়মিত ঋতু দেখা যেত না। জলবায়ুর অস্থিরতা ও অনিয়মিত ঋতুর কারনে বর্তমান পৃথিবীর এই বাস্ততন্র হয়তো সৃষ্টি-ই হতো না। আর সমুদ্রে জোয়ার-ভাটা থাকলেও তা হতো অনেক দুর্বল, কারণ তখন কেবল সূর্যের প্রভাবই কাজ করত।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
3 টি উত্তর 814 বার দেখা হয়েছে

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,746 জন সদস্য

227 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 226 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. Yysportcc

    100 পয়েন্ট

  4. vebozcncc

    100 পয়েন্ট

  5. abc88bond

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...