সাপ ডিম থেকে বাচ্চা দেয় নাকি সরাসরি গর্ভধারণ করে বাচ্চা দেয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
245 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (2,400 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,400 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

সাপ মুলত তিন ভাবে বাচ্চা দিয়ে থাকে। এই অনুযায়ী সাপকে তিন ক্যাটাগরিতে ভাগ করা যায়। যেমনঃ

  • ডিম পাড়া সাপ (Oviparous)
  • সরাসরি বাচ্চা জন্ম দেওয়া সাপ (Viviparous)
  • উপরের দুইটির কম্বিনেশনে বাচ্চা দেওয়া সাপ (Ovoviviparous)

ডিম পাড়া সাপ (Oviparous) : বেশির ভাগ সাপই ডিম পাড়ে। ডিম পাড়ার পর মা সাপ আর সেই সাপ গুলোকে রক্ষা করে না বা ডিমে তা দেয় না। তবে কিছু প্রজাতি যেমন অজগর ডিমে তা দিয়ে থাকে। ডিমগুলো থেকে নির্দিষ্ট সময় পর নিজে নিজেই বাচ্চা বের হয়ে আসে। যেমনঃ অজগর, কোবরা, গোখরা, ভাইপার ইত্যাদি উল্লেখযোগ্য। 

সরাসরি বাচ্চা জন্ম দেওয়া সাপ (Viviparous) : এধরনণের সাপগুলো ডিম না পেরে সরাসরি বাচ্চা জন্ম দেয়। এই সাপগুলোর ডিম মায়ের শরীরের ভেতরেই ফোটে এবং মায়ের শরীর থেকে পুষ্টি গ্রহণ করে বাচ্চাগুলো বড় হয়। এরপর মা সাপ সরাসরি বাচ্চা প্রসব করে। যেমনঃ অ্যানাকোন্ডা, গার্টার স্নেক, সি স্নেক, ডেথ অ্যাডার এবং কিছু ভাইপার সাপ উল্লেখযোগ্য।

উপরের দুইটির কম্বিনেশনে বাচ্চা দেওয়া সাপ (Ovoviviparous) : এই ধরনের সাপ ডিম তৈরি করে, কিন্তু ডিমগুলো মায়ের শরীরের ভেতরে থাকে এবং সেখানেই ফুটে বাচ্চা বের হয়। মনে হয় যেন সরাসরি বাচ্চা জন্ম দিচ্ছে কিন্তু আসলে ডিম থেকেই বাচ্চা ফুটে বের হয়। যেমনঃ র‍্যাটেল স্নেক, কপারহেড, ইউরোপিয়ান ভাইপার ইত্যাদি।

আরও পড়ুনঃ https://animals.howstuffworks.com/snakes/how-do-snakes-reproduce.htm

Abdullah Al Masud
Team Science Bee

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+11 টি ভোট
1 উত্তর 1,263 বার দেখা হয়েছে
22 অক্টোবর 2020 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Saniha (24,580 পয়েন্ট)
+3 টি ভোট
1 উত্তর 4,684 বার দেখা হয়েছে
+5 টি ভোট
1 উত্তর 1,564 বার দেখা হয়েছে
+8 টি ভোট
1 উত্তর 6,624 বার দেখা হয়েছে

11,022 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

894,782 জন সদস্য

19 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 17 জন গেস্ট অনলাইনে
  1. Yuzu451

    120 পয়েন্ট

  2. draktim240

    120 পয়েন্ট

  3. Vihm88com

    100 পয়েন্ট

  4. kaiyunwin1

    100 পয়েন্ট

  5. j88rent

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...