ওয়াইফাই ইউজ করলে চার্জ কম যায় আবার মোবাইল ডাটা ইউজ করলে মোবাইলের চার্জ বেশি যায় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
374 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (2,400 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,400 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
ওয়াইফাই ইউজ করলে মোবাইলের চার্জ কম যায় এবং ফোন কম গরম হয়। কিন্তু যখন মোবাইল ডেটা ইউজ করা হয় তখন তুলনামূলক চার্জ অনেক বেশী যায় এবং ফোনও গরম হয়। এরকম হওয়ার বেশ কিছু কারণ আছে। যেমনঃ

১) ওয়াইফাই এর ইন্টারনেট সাধারণত একটি নির্দিষ্ট রাউটারের মাধ্যমে আসে, যা আমাদের বাসা-বাড়ি বা অফিসেই থাকে। ফলে ফোনকে সিগন্যাল খুঁজতে বেশি পাওয়ার খরচ করতে হয় না। অন্যদিকে মোবাইল ডেটা ব্যবহার করার সময় ফোনকে নির্বিচ্ছিন্নভাবে একটি টাওয়ারের সাথে যুক্ত থাকতে হয়। টাওয়ার দূরে থাকলে বা সিগন্যাল দুর্বল হলে ফোনকে শক্তিশালী সিগন্যাল খুঁজে বের করতে হয়। এজন্য বেশি পাওয়ার খরচ করতে হয়। এজন্য ফোনের প্রসেসরকেও বেশি কাজ করতে হয় এজন্য ফোন গরম হয়ে যায়। খেয়াল করলে দেখবেন, যখন আপনার ফোনের নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়বে তখন তুলনামুলক আপনার ফোনের চার্জ বেশি খরচ হবে।

২) ওয়াইফাই রাউটার অনেক কাছাকাছি থাকাইয় ডেটা ট্রান্সফারের সময় খুব বেশি পাওয়ার বা ব্যাটারি খরচ হয় না কিন্তু টাওয়ার অনেক দূরে থাকায় ফোন থেকে নির্বিচ্ছিন্নভাবে ডেটা ট্রান্সফারের জন্য তুলনা মুলক বেশি কাজ করতে হয় প্রসেসরকে। এজন্য পাওয়ারও বেশি খরচ হয় ও ফোন গরম হয়ে যায়।

৩) 4G বা 5G নেটওয়ার্ক অনেক বেশি গতিতে ডাটা ট্রান্সফার করে, এর ফলে প্রসেসরের উপর চাপ পড়ে এবং ব্যাটারি দ্রুত শেষ হয়। অন্য দিকে ওয়াইফাই অনেক কম শক্তি ব্যবহার করে থাকে এবং স্টেবল একটা কানেকশন পাওয়া যায়।

ScienceABC : https://www.scienceabc.com/innovation/does-mobile-battery-drain-faster-on-mobile-data-or-wi-fi.html

Abdullah Al Masud
Team Science Bee

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
1 উত্তর 701 বার দেখা হয়েছে
+9 টি ভোট
1 উত্তর 1,118 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,524 জন সদস্য

180 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 179 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. bk8sportbetcom0

    100 পয়েন্ট

  3. hitclub26icom

    100 পয়েন্ট

  4. 8xbetrip

    100 পয়েন্ট

  5. O8contact

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...