সাদা কাপড়ে গরম কম কালো কাপড়ে গরম বেশী কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+11 টি ভোট
6,236 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (25,800 পয়েন্ট)

4 উত্তর

+2 টি ভোট
করেছেন (25,800 পয়েন্ট)
Nishat Tasnim
কিছু রংয়ের তাপ শোষণ ক্ষমতা বেশি। কালো রংয়ের পোশাক পরলে গরম বেশি লাগতে পারে। আবার যেসব রং তাপ শোষণ করে কম সেসব রংয়ের পোশাকে গরম কম লাগাই স্বাভাবিক। সাদা রংয়ের পোশাক পরলে গরম কম লাগে।
আবার, কোন বস্তুর উপর আপতিত আলো থেকে বস্তু যে তরঙ্গ রশ্মিটা ফিরিয়ে দেয় বস্তুর রঙ হিসেবে আমরা তাই দেখি, ফিরিয়ে দেয়া আলোক তরঙ্গের শক্তি সে বস্তু সঞ্চয় করে না। সূর্যের আলো যে সাতটি রঙের সমষ্টিতে সৃষ্টি হয়, কালো কাপড় সেই সাতটি রঙই শোষণ করতে সক্ষম। এর ফলে অন্যান্য কাপড়ের তুলনায় কালো কাপড় তাড়াতাড়ি গরম হয়ে ওঠে, একই সঙ্গে সেই তাপ বাতাসে বর্জন করে।
+2 টি ভোট
করেছেন (25,800 পয়েন্ট)
Afsana Afrin
যে কাপড় যত বেশি তাপ শোষণ করে উত্তপ্ত হয়।সেই কাপড় ব্যবহার করলে তত বেশি গরম লাগে।
গরমের দিনে এমন কাপড় ব্যবহার করা হয় যা তাপ কম শোষণ করে। বস্তুর তাপ শোষণ ক্ষমতা তার রংয়ের ওপরও
নির্ভর করে। সাদা বস্তুর তাপ শোষণ
ক্ষমতা একেবারেই কম এবং আপতিত তাপের বেশিরভাগই প্রতিফলিত করে, অপরপক্ষে রঙিন বস্তু বেশি তাপ শোষণ করে। গরমের দিনে সাদা কাপড় ব্যবহার করলে সূর্যের বিকীর্ণ তাপ সাদা কাপড়ে পড়ে বেশিরভাগই প্রতিফলিত হয়ে যায়। কাপড়ের তাপমাত্রা তাতে সামান্যই বাড়ে।
0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
সাদা কাপড়ের তাপ ধারণ বা শোষণ ক্ষমতা কম। এতে তাপ আটকে থাকে না। অন্যান্য গাড় রঙের কাপড়ে অধিক রঙিন উপাদান থাকার কারণে তাপ বেশি শোষিত হয় যেমন লাল,কালো। কিন্তু সাদা কাপড় কম তাপ ধারণ করে।
0 টি ভোট
করেছেন (5,210 পয়েন্ট)
যে কাপড় যতো বেশি তাপ শোষণ করে সেই কাপড় পড়লে ততো বেশি গরম লাগে। কালো কাপড় সব ধরণের রং শোষণ করতে পারে। এতে কালো কাপড় উত্তপ্ত হয়ে পরিবেশে তাপ ছাড়তে থাকে। ফলে কালো কাপড় পড়লে আমাদের গরম লাগে।

 

ধন্যবাদ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
3 টি উত্তর 1,244 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 1,130 বার দেখা হয়েছে
+12 টি ভোট
1 উত্তর 3,148 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 939 বার দেখা হয়েছে

10,933 টি প্রশ্ন

18,641 টি উত্তর

4,750 টি মন্তব্য

884,510 জন সদস্য

21 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 21 জন গেস্ট অনলাইনে
  1. saoketvitcom

    100 পয়েন্ট

  2. win88my

    100 পয়েন্ট

  3. jiliggitcom

    100 পয়েন্ট

  4. biaomtv01live

    100 পয়েন্ট

  5. hitclub4dev

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...