আচ্ছা সরকার আসামিদের কে ধরে জেলের মধ্যে নিয়মিত খাবার দিচ্ছে। তাহলে দেশের মধ্যে যে এতগুলো ভিক্ষুক! তারা তো কোনো অপরাধ করেনি। তাদেরকে কেন সরকার নিয়মিত খাবার দেয় না? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
440 বার দেখা হয়েছে
"চিন্তা ও দক্ষতা" বিভাগে করেছেন (1,580 পয়েন্ট)
আচ্ছা সরকার আসামিদের কে ধরে জেলের মধ্যে নিয়মিত খাবার দিচ্ছে। তাহলে দেশের মধ্যে যে এতগুলো ভিক্ষুক! তারা তো কোনো অপরাধ করেনি। তাদেরকে কেন সরকার নিয়মিত খাবার দেয় না?

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (190 পয়েন্ট)
আমাদের দেশে আসামিদের সাধারণত ২ ধরনের দন্ড দেওয়া হয়, সশ্রম কারাদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড। যাদের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়, তাদেরকে দিয়ে জেলের বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া হয়, যেমন: রাঁধুনী, সুইপার,ধোপাসহ জেলের মধ্যকার বিভিন্ন আনুসাঙ্গিক কাজ। এইসব আসামিদের শাস্তি শুধু কারাভোগ করা না, জেলের বিভিন্ন কাজ করাও এদের জন্য এক ধরনের শাস্তি হিসেবে বিবেচিত হয়।

 

 জেল হচ্ছে সংশোধনাগার, যেখানে শান্তির মাধ্যমে যেন একজন আসামি তার করা অপরাধ থেকে শিক্ষা নিয়ে, পরবর্তী জীবনে যেন এই ভুল না করে। এখন যদি জেলের আসামিদের নিয়মিত খাবার না দেয়, তাহলে তো তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়ার দরকার পরতো না, সবাই না খেয়েই মরতো!!

 

আবার,

যাদের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়, তাদের শাস্তি শুধু কারাভোগ করা। তবে বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামিদের তুলনায় সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামিদের খাবারের পরিমাণ বেশি দেওয়া হয়।

 

এবার আপনার প্রশ্নের উত্তর দেওয়া যাক,,

বাংলাদেশে অনেক ভিক্ষুক রয়েছে, এদের মধ্যে কেউ কেউ সত্যি অসহায়। এদের মধ্যে বেশি ভাগ হয়তো বয়স্ক বা প্রতিবন্ধী। আর এদের জন্য সরকার প্রতি মাসে বয়ষ্কভাতা এবং প্রতিবন্ধী ভাতার ব্যব্যবস্থা করেছে। তবে অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, আর এটা সরকারের জন্য এক প্রকার ব্যর্থতা বলা যায়। আর তা ছাড়া  বাংলাদেশের সকল ভিক্ষুক চিহ্নিত করে সকলের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা করা একপ্রকার অসম্ভবই বলা চলে।

 

 

 

 

আবার, অনেক ভিক্ষুক আছে যাদের কোন শারীরিক সমস্যা নেই তবুও তারা পরিশ্রম করে অর্থ উপার্জনের থেকে ভিক্ষা করে অর্থ উপার্জনকে সহজ কাজ মনে করে।

 

আমার পক্ষে ভিক্ষুক আর আসামিদের তুলনা করে যতটুকু উত্তর দেওয়া সম্ভব আমি দিয়েছে, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
0 টি ভোট
করেছেন (5,390 পয়েন্ট)
কারণ,দেশে ভিক্ষুকের সংখ্যা অনেক বেশি।তাদের খাওয়ানো সামর্থের বাহিরে।অপরদিকে,আসামিরা কেবল‌ জেলে খায় না কাজও করে।জেলে তাদের শাস্তির জন্য পাঠানো হয়।যদি খাবার না দেওয়া হয় তবে কিছু মানুষ অপরের সাহায্য নিতে পারবে।তবে অন্যরা না খেয়ে মরবে।ফলে জেলেও বিশৃ্ঙ্খলা হবে।আর না খাইয়ে মারা বড় অন্যায়।তাই জেলে আসামিদের খাওয়ানো হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+20 টি ভোট
1 উত্তর 457 বার দেখা হয়েছে
+17 টি ভোট
1 উত্তর 1,112 বার দেখা হয়েছে

10,969 টি প্রশ্ন

18,679 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,162 জন সদস্য

65 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 65 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2060 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. abrarwasif

    140 পয়েন্ট

  4. misbah09

    120 পয়েন্ট

  5. deepasreegi

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...