নিউক্লিয়াস কোষের সব জৈবনিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে উক্তিটি বিশ্লেষণ কর - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
849 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (1,810 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (5,110 পয়েন্ট)
জীবকোষের সাইটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তু দেখা যায় তাকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াস কোষের সব জৈবনিক ক্রিয়া-বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াস ভৌতভাবে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার জালিকা নিয়ে গঠিত। নিউক্লিয়াসকে নিউক্লিয়ার মেমব্রেন রক্ষা করে। নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও ক্রোমোজোমকে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়ার মেমব্রেন পৃথক করে রাখে। নিউক্লিওপ্লাজম ক্রোমাটিন জালিকা ধারণ করে এবং নিউক্লিয়াসের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। নিউক্লিওলাস নিউক্লিক এসিডের ভাণ্ডার হিসেবে কাজ করে, বিভিন্ন প্রকার RNA সংশ্লেষণ করে এবং প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করে। ক্রোমাটিন জালিকা বংশগতি বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে।

রাসায়নিকভাবে নিউক্লিয়াস নিউক্লিক এসিড (DNA ও RAN), প্রোটিন (হিস্টোন ও ননহিস্টোন প্রোটিন), কো-এনজাইম ও অন্যান্য উপাদান নিয়ে গঠিত। নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজম এনজাইমের কার্যকলাপের মূলক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়।

নিউক্লিয়াসের মাধ্যমে কোষের বিভাজন নিয়ন্ত্রিত হয়। ক্রোমোজোম নিউক্লিয়াসে ভাসমান থাকে। তাই কোনো জীবের বংশ রক্ষায় নিউক্লিয়াসের ভূমিকা অপরিসীম। কোষের সব কার্যকলাপ ঘটানোর নির্দেশ আসে এই নিউক্লিয়াস থেকেই।

তাই বলা যায়, নিউক্লিয়াস কোষের প্রাণকেন্দ্র।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 1,668 বার দেখা হয়েছে
+6 টি ভোট
5 টি উত্তর 1,140 বার দেখা হয়েছে
+3 টি ভোট
4 টি উত্তর 2,121 বার দেখা হয়েছে
+1 টি ভোট
3 টি উত্তর 1,177 বার দেখা হয়েছে
29 মার্চ 2023 "সৃজনশীলতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন MDRAIHAN02 (250 পয়েন্ট)

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,523 জন সদস্য

124 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 123 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. cakhiazbptv

    100 পয়েন্ট

  3. kk55graphics

    100 পয়েন্ট

  4. k88network

    100 পয়েন্ট

  5. freebonus100ph

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...