কথা বলার সময় কোনো কথা খুঁজে পাইনা। এজন্য প্রায় সময়ই অস্বস্থিতে পড়তে হয়। এর কারণ ও প্রতিকার কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
669 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (6,150 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (520 পয়েন্ট)

ভালো বক্তা হওয়ার ৭ উপায়


চোখের দিকে তাকিয়ে কথা বলুন
ভালো বক্তা হওয়ার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে, শ্রোতার চোখের দিকে তাকিয়ে কথা বলা। প্রথম দিকে আপনার অস্বস্তি হবে, তখন চোখ সরিয়ে শ্রোতার মাথার ওপরের দিকে তাকান। ধীরে ধীরে যখন চোখের দিকে তাকিয়ে কথা বলাটা আপনার অভ্যাসে পরিণত হবে, তখন আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।

বিষয় ঠিক করুন
কারও সঙ্গে কথা বলার সময় এলোমেলো বিচ্ছিন্ন ধরনের কথা না বলে সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কথা বলুন। বক্তব্যে সুনির্দিষ্ট এবং সীমিত বিষয়ের ওপর ফোকাস করা ভীষণ জরুরি। ক্রমাগত এক বিষয় থেকে অন্য বিষয়ে গেলে কথার খেই হারিয়ে ফেলবেন, বাজে হয়ে যাবে আপনার বক্তব্য।

কণ্ঠস্বরে বৈচিত্র্য আনুন
পুরো বক্তব্যজুড়ে একই কণ্ঠস্বর শুনতে শুনতে শ্রোতারা ক্লান্ত হয়ে যায় খুব সহজেই। তাই কণ্ঠস্বরের ওঠানামা করুন। যেখানে দরকার সেখানে কণ্ঠস্বরের ওঠানামা আপনার বক্তব্যকে প্রাণবন্ত এবং আকর্ষণীয় করে তুলবে। শ্রোতারাও ক্লান্ত হয়ে পড়বে না সহজে।

সাজিয়ে লিখুন
যখন আপনি দীর্ঘ বক্তব্য দিতে যান তার পূর্বপ্রস্তুতি হিসেবে সব বিষয় সাজিয়ে লিখে ফেলুন একটা কাগজে। যখন একই বক্তব্যে অনেক বিষয় তুলে ধরবেন তখন কোন বিষয়টির পর কোনটি তুলে ধরবেন তার ধারাবাহিকতা বজায় রেখে সাজিয়ে ফেলুন। বক্তব্যের শুরু এবং শেষ অংশটা ইন্টারেস্টিং হওয়া খুব জরুরি।

ধীরস্থির হোন
আপনি যা বলতে চান তা খুব দ্রুত হড়বড় করে বলতে গেলে কথা জড়িয়ে ফেলবেন। শ্রোতারাও কনফিউজড হয়ে যাবে। তাই দীর্ঘ একটা শ্বাস নিন, তারপর ধীরস্থিরভাবে স্পষ্টভাবে আপনার বক্তব্যটা তুলে ধরুন। আপনার প্রতিটি শব্দ যেন শ্রোতাদের কাছে স্পষ্টভাবে পেঁৗছায় সেদিকে নজর রাখুন।

অন্যকে আঘাত করবেন না
আপনার বক্তব্যে অন্য কোনো ব্যক্তি, সমাজ, জাতি কিংবা ধর্মকে আঘাত করবেন না। বিনয়ী হোন, অন্যের আবেগ অনুভূতির জায়গাগুলোকে সম্মান করুন, তাহলে বক্তা হিসেবে আপনার গ্রহণযোগ্যতা আরও বাড়বে।

নিজস্বতা বজায় রাখুন
আপনি যে বিষয় নিয়েই কথা বলুন না কেন বক্তব্যে আপনার নিজস্বতা বজায় রাখুন। মনে রাখবেন, আপনার সামনের শ্রোতারা আপনার কথা, আপনার ধারণা, আপনার চিন্তাচেতনার ভাগ নিতে এসেছে। তাই সবসময় বক্তব্যে নিজস্বতা বা মৌলিকতা বজায় রাখুন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+4 টি ভোট
4 টি উত্তর 4,187 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 1,436 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 658 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,634 টি উত্তর

4,749 টি মন্তব্য

880,410 জন সদস্য

9 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 8 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    360 পয়েন্ট

  2. শাহাদাত

    110 পয়েন্ট

  3. 98winmvcom

    100 পয়েন্ট

  4. ceolebadai

    100 পয়েন্ট

  5. vegastarsaustralia

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...