০.১ সেকেন্ড অনেক ক্ষুদ্র সময়। শব্দ অনুভূতির স্থায়িত্বকাল ০.১ সেকেন্ড। তবে এই স্থায়িত্বকালের মান কিভাবে নির্ণয় করা হলো? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
1,090 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (1,640 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)

শব্দের প্রতিফলনের বাস্তব উদাহরণ হচ্ছে প্রতিধ্বনি। রাতে ফাঁকা মাঠে জোরে শব্দ করলে সেই শব্দ আবার কিছুক্ষণ পরে শোনা যায়। এরই নাম প্রতিধ্বনি। কোন উৎস থেকে সৃষ্ট শব্দ যদি কোন মাধ্যমে বাধা পেয়ে উৎসের কাছে ফিরে আসে তবে তাকে শব্দের প্রতিধ্বনি ( Echo) বলে।

কোন মাধ্যমে বাধা পেয়ে উৎসের কাছে দাঁড়ানো শ্রোতা যে প্রতিধ্বনি শুনতে পারবে তেমন কোনো কথা নেই। প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা ও প্রতিফলকের মধ্যে একটি ন্যূনতম দূরত্ব বজায় রাখতে হয়।

 

আরেকটি মজার বিষয় হচ্ছে কোনো শব্দ শোনার পর প্রায় ০.১ সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মাথায় থাকে। এই সময়কে শব্দানুভূতির স্থায়িত্বকাল ( Persistance of Sound ) বলে। অর্থাৎ, প্রতিধ্বনি শোনার জন্য মূলধ্বনি ও প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময়ের পার্থক্য অন্তত ০.১ সেকেন্ড হওয়া প্রয়োজন। এর কম হলে প্রতিধ্বনি শোনা যাবে না। অবশ্যই মনে প্রশ্ন আসছে, প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে ?

আমরা যদি প্রতিধ্বনি শুনতে চাই তাহলে ০.১ সেকেন্ডে শব্দকে দুইবার দূরত্ব অতিক্রম করতে হবে।

আমরা জানি, শব্দের বেগ = ( দূরত্ব / সময় )

          V= \frac{2\times d}{t}………… (i)

এখানে,

V = শব্দের বেগ = 332ms-1

2d = d+d =দূরত্ব {শব্দ প্রতিফলকে বাধা পাওয়ার আগে যে দূরত্ব অতিক্রম করে (d) এবং বাধা পাওয়ার পরে আবার সেই একই পথে ফিরে আসে (d)}

t = সময় = 0.1 second

(i) নং সমীকরণে মান বসিয়ে পাই,

 V= \frac{2\times d}{t}

2d = Vt

 d= \frac{V\times t}{2}

d= \frac{332\times 0.1}{2}

d= 16.6m

প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব 16.6 m হওয়া প্রয়োজন ।

ধন্যবাদ 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 312 বার দেখা হয়েছে
06 সেপ্টেম্বর 2022 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Asniya Ayub Ava (1,640 পয়েন্ট)

11,060 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

897,211 জন সদস্য

82 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 81 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    440 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. Order Addy 30mg

    120 পয়েন্ট

  4. Samiha Tanisha

    120 পয়েন্ট

  5. dholeraplot

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...