ঘরে বসে কীভাবে সহজে আলোর বেগ প্র্যাকটিকালি মাপা যায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
490 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (8,590 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (8,590 পয়েন্ট)
ঘরে বসে আলোর বেগ নির্ণয় করতে প্রয়োজন হবে একটি মাইক্রোওয়েভ ওভেন। ওভেন মাইক্রোওয়েভ ব্যবহার করে খাবার গরম করে। এই মাইক্রোওয়েভ কম তরঙ্গ দৈর্ঘ্যের এক ধরনের আলো। এখন মাইক্রোয়েভের দুটি ওয়েভ যখন একে অপরের ওপর চলে আসে তখন কোথাও এরা একে অপরকে ক্যান্সেল করে দেয়, আবার কোথাও তীব্রতা বেড়ে যায়। ফলে কোনো খাবারের কোথাও বেশি গরম হয় আবার কোথাও কম।
এখন, আমরা যদি ওভেনে এমন কোনো কিছু রাখি যা সহজে গলে যায় তবে, কিছুক্ষণ পর খাবারটি বের করলে কোথাও বেশি গলে যাবে, কোথাও গলবে না। কিন্তু এক্ষেত্রে ওভেনে খাবার ঘোরার ফিচারটি বন্ধ রাখতে হবে। এবার এমন দুটি স্থান যেখানে খাবার বেমি গলেছে, তাদের দূরত্ব সূক্ষভাবে নির্ণয় করতে হবে। এরপর তাকে ২ দিয়ে গুণ করতে হবে। ফলে তরঙ্গদৈর্ঘ্য পাওয়া যাবে। এবার তরঙ্গদৈর্ঘ্যকে ওভেনের মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করতে হবে (ফ্রিকোয়েন্সি সাধারণত ওভেনের গায়ে বা বাক্সে লেখা থাকে)। গুণ করার পর যেই সংখ্যা পাওয়া যাবে সেটাই আলোর বেগ।
তবে এক্ষেত্রে একেবারে নিখুঁত হিসাব পাওয়া যাবে না, কেননা সাধারণ স্কেল দিয়ে অত সুক্ষ্মভাবে গলে যাওয়া স্থানদ্বয়ের দূরত্ব নির্ণয় করা যায় না।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
3 টি উত্তর 1,697 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 1,838 বার দেখা হয়েছে
17 অক্টোবর 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন তানভীর. (220 পয়েন্ট)

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,465 জন সদস্য

160 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 158 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. 88Hay88org

    100 পয়েন্ট

  3. erokomiksi

    100 পয়েন্ট

  4. Nhandinhkeonh2525

    100 পয়েন্ট

  5. tg88name

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...