দূরদৃষ্টি/হাইপারোপিয়া বলতে কি বোঝায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
1,832 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (9,290 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

3 উত্তর

+1 টি ভোট
করেছেন (2,380 পয়েন্ট)
দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি (Hypermetropia, Hyperopia or Farsightedness):

 

যখন কোনো চোখ দূরের বস্তু দেখে কিন্তু কাছের বস্তু দেখতে পায় না তখন এই ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বলে। সাধারণত বয়স্ক ব্যক্তিদের মধ্যে এই ত্রুটি দেখা যায়। নিম্নলিখিত দুটি কারণে এই ত্রুটি ঘটে।

(i) চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পেলে বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে।

(ii) কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে।

 

হ্রস্বদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি (Myopia or Nearsightedness):

 

যখন চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, তখন চোখের এই ত্রুটিকে হ্রস্বদৃষ্টি বলে। এরূপ চোখের দূরবিন্দুটি অসীম দূরত্ব না হয়ে কাছে থাকে এবং বস্তুকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দুরত্ব থেকে আরও কাছে আনলে অধিকতর স্পষ্ট দেখায়। নিম্নলিখিত দুটি কারণে এই ত্রুটি হয়ে থাকে।

 

(1) চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে ও

(2) কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে।
0 টি ভোট
করেছেন (9,290 পয়েন্ট)
হাইপারোপিয়া কি?

হাইপারোপিয়া (Hyperopia) বা দূরদৃষ্টি হচ্ছে এক ধরনের সাধারণ দৃষ্টিত্রুটি। আমাদের জনসংখ্যার প্রায় একটা বিশাল অংশের লোকই কম-বেশি হাইপারোপিয়াতে আক্রান্ত হয়। এটি হাইপারমেট্রোপিয়া নামে বেশি পরিচিত।

হাইপারোপিয়ার লক্ষণঃ

হাইপারোপিয়া আক্রান্ত ব্যাক্তি কাছের জিনিস ঝাপসা দেখে কিন্তু দূরের জিনিস ভাল দেখে। হাইপারোপিয়ার সাথে মাথা ব্যাথা, চোখে চাপ পড়া অথবা চোখ ট্যারা হয়ে যাওয়ার মত সমস্যা যুক্ত থাকে। হাইপারোপিয়ার জন্য যারা আগে থেকেই চশমা পরেন তাদের এমন সমস্যা হলে চোখ আবার দেখানো উচিত।

হাইপারোপিয়া কিভাবে হয়?

হাইপারোপিয়ার ক্ষেত্রে চোখে প্রবেশ করা আলোকরশ্মি রেটিনাতে না এসে রেটিনার পেছনে মিলিত হয়। হাইপারোপিয়া রোগীর অক্ষিগোলক স্বাভাবিকের তুলনায় আকারে ছোট হয়। জন্মগতভাবে শিশুরা হাইপারোপিক থাকে কারণ তাদের অক্ষিগোলক স্বাভাবিকের তুলনায় ছোট থাকে। বয়স বৃদ্ধির সাথে শরীরের অন্য অঙ্গগুলোর মত অক্ষিগোলকও আকারে বড় হয়, তখন চোখের পাওয়ার স্বাভাবিক হয়ে যায়। বয়স্ক লোকের কাছে দেখার সমস্যা (চালশে দৃষ্টি) এবং হাইপারোপিয়া সম্পূর্ণ আলাদা রোগ।

হাইপারোপিয়ার চিকিৎসাঃ

হাইপারোপিয়া রোগীকে পরিষ্কার দেখার জন্য উত্তল লেন্সের চশমা বা কন্টাক্ট লেন্স পরতে হয় এবং এই পাওয়ার হয় প্লাস। হাইপারোপিয়ার মাত্রা বেশি হলে ল্যাসিক বা এফাকিয়া সার্জারি করা যেতে পারে।

 

 collectet from: (frendsdairy.net)
0 টি ভোট
করেছেন (7,560 পয়েন্ট)
দূরদৃষ্টি (ইংরেজি: hypermetropia/hyperopia) বা দীর্ঘদৃষ্টি হলো চোখের একটি অবস্থা যেখানে দূরের বস্তু পরিষ্কারভাবে দেখা যায় কিন্তু কাছের বস্তু ঝাপসা লাগে। অক্ষিকাচের উপযোজন ক্ষমতা কমে যাওয়ায় আগত আলোকরশ্মি অক্ষিপট বা রেটিনায় আপতিত না হয়ে এর পশ্চাতে হয়।

আর বাকিটা এখানে দেখতে পারেন

https://www.sciencebee.com.bd/qna/26003/%E0%A6%AE%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%95%E0%A7%80

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
4 টি উত্তর 483 বার দেখা হয়েছে
30 জানুয়ারি 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Subrata Saha (15,210 পয়েন্ট)
+8 টি ভোট
4 টি উত্তর 792 বার দেখা হয়েছে
03 জানুয়ারি 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন noshin mahee (110,340 পয়েন্ট)
+12 টি ভোট
4 টি উত্তর 12,278 বার দেখা হয়েছে

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

899,857 জন সদস্য

89 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 89 জন গেস্ট অনলাইনে
  1. ClaudeWillia

    100 পয়েন্ট

  2. rtpmx88com

    100 পয়েন্ট

  3. EstelaChan22

    100 পয়েন্ট

  4. mb66rocks

    100 পয়েন্ট

  5. segurosenlineacomco

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...