বিভিন্ন জীবাশ্মের বয়স কীভাবে গণনা করা হয় ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
891 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (7,950 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (7,950 পয়েন্ট)

রাশিক আজমাইন : জীবাশ্মের বয়স গণনা করার জন্য একটা পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটা হলো রেডিওডেটিং ৷ রেডিওডেটিং হলো হলো জীবাশ্মে কী পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ আছে বা জীবাশ্মের পাশে স্তরে স্তরে জমা শিলায় কী পরিমাণ তেজস্কিয় পদার্থ আছে সেটা নির্ণয় করে সেই তেজস্কিয় পদার্থের অর্ধায়ু অনুযায়ী বয়স বের করা ৷ অর্ধায়ু হলো তেজস্ক্রিয় পদার্থ আলফা, বিটা, গামা প্রভৃতি রশ্মি বিকিরণ করে পরিমাণে অর্ধেক হতে যত সময় লাগে ৷ 

রেডিও ডেটিং সাধারণ কার্বন-১৪ আইসোটোপ (কার্বনের ভরসংখ্যা সাধারণত ১২ , এটা ১৪ ভরসংখ্যা যুক্ত তেজস্ক্রিয় কার্বন) ব্যবহার করে করা হয় ৷ ১৪ ভরসংখ্যার সাধারণ নাইট্রোজেন সূর্যালোকের উপস্থিতিতে নিউট্রন গ্রহণ করে কার্বন-১৪ আইসোটোপে পরিণত হয় যা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তেজস্ক্রিয় কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয় ৷ গাছ এটা গ্রহণ করে সালোকসংশ্লেষণে ৷ তৃণভোজী প্রাণী গাছ খেলে তার শরীরে যাবে এবং মাংসাশী প্রাণী এদের খেলে তার শরীরেও যাবে ৷ এভাবে জীবের শরীরে কার্বন-১৪ আইসোটোপ জমা থাকে যা মৃত্যুর পর রশ্মি বিকিরণ করে নাইট্রোজেন-১৪ তে পরিণত হতে থাকে ৷

রেডিওডেটিং এর সূত্র হলো :

A = A₀ e^kt

যেখানে :

A = তেজস্ক্রিয় পদার্থের বর্তমান পরিমাণ
A₀ = তেজস্ক্রিয় পদার্থের প্রাথমিক পরিমাণ 
e = লগারিদম ফাংশন 
k = ধ্রুবক 
t = জীবাশ্মের বয়স

  • উদাহরণ : ম্যামথের এক টুকরো হাড়ের ওজনের তুলনায় ৯০% কার্বন-১৪ আইসোটোপ শেষ হয়ে গেছে ৷ কার্বন-১৪ এর অর্ধায়ু ৫,৭৩০ বছর হলে ঐ হাড়ের বয়স কত?
  • সমাধান : আগে k এর মান বের করতে হবে ৷ যদি A₀ = ১ গ্রাম কার্বন-১৪ থাকে তাহলে A = ০.৫ গ্রাম বা অর্ধেক হতে t = ৫,৭৩০ বছর লাগবে ৷ উপরের সূত্রে মান বসালে k = – ০.০০০১২০৯ পাওয়া যায় ৷ এখন যেহেতু বলা হচ্ছে ৯০% শেষ হয়ে গেছে ৷ তাহলে বাকি আছে ১০%৷ মানে A₀ = ১০০ হলে A = ১০ বা বর্তমান পরিমাণ ৷ k এর মান জানা ৷ সূত্রে বসালে t = ১৯,০৪৫.৩৭ বছর যা জীবাশ্মের আনুমানিক বয়স৷

এখন কার্বন-১৪ আইসোটোপের অর্ধায়ু ৫,৭৩০ বছর তাই এই পদ্ধতিতে সর্বোচ্চ ৬০,০০০ বছরের পুরোনো জীবাশ্মের বয়স নির্ণয় করা যাবে ৷ ডাইনোসরের জীবাশ্ম আরও পুরোনো ৷ তাই এক্ষেত্রে কার্বন-১৪ আইসোটোপ কার্যকরী নয় ৷ এজন্য দীর্ঘ অর্ধায়ু ধারী আইসোটোপ ব্যবহার করা হয় ৷ যেমন পটাসিয়াম-৪০ একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ যার অর্ধায়ু প্রায় ১২৫ কোটি বছর ৷ 

  • উদাহরণ : ডাইনোসরের একটি জীবাশ্মের উপর লেগে থাকা স্তরীভূত শিলার ওজন অনুযায়ী ৫% পটাসিয়াম-৪০ আইসোটোপ শেষ হয়ে গেছে ৷ পটাসিয়াম-৪০ এর অর্ধায়ু ১২৫ কোটি বছ ৷ তাহলে ডাইনোসরের জীবাশ্ম কত পুরোনো? 
  • সমাধান : আগের পদ্ধতি অনুযায়ী k এর মান আসে – 5.5452×10^–10. তাহলে সব মান বসালে t = ৯,২৫,০০,৩৫০.৫৫ বছর ৷ তাহলে ডাইনোসরের জীবাশ্মের আনুমানিক বয়স প্রায় ৯.২৫ কোটি বছর৷ 

এভাবে এগুলো বের করা হয় ৷ এই মানগুলো শতভাগ সঠিক না হলেও অনেকাংশে সঠিক বলেই ধরা হয় ৷

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 581 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 386 বার দেখা হয়েছে
20 জুন 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nishat Tasnim (7,950 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 1,461 বার দেখা হয়েছে
21 ফেব্রুয়ারি 2023 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fatema Tasnim (5,740 পয়েন্ট)
+9 টি ভোট
2 টি উত্তর 638 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 392 বার দেখা হয়েছে
26 মে 2021 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (71,360 পয়েন্ট)

10,914 টি প্রশ্ন

18,613 টি উত্তর

4,747 টি মন্তব্য

873,152 জন সদস্য

240 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 240 জন গেস্ট অনলাইনে

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...