অর্গান ট্রান্সপ্লান্ট এর সময় কি কি বিষয়ে খেয়াল রাখা হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
369 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (10,660 পয়েন্ট)
একটা প্রশ্নো ছিলো,দয়া করে কেউ মজা করবেন না৷প্রশ্নোটা হলোঃ

অর্গান ট্রান্সপ্লান্ট নিয়ে,আচ্ছা কেউ যদি ,তার কোন অঙ্গ অন্য কাউকে দিতে চায়!তাহলে কি সেটা সে জীবিত অবস্থায় দিবে নাকি মারা গেলে দিবে?যদি দাতা মরার পর তার থেকে অঙ্গটি নেওয়া হয় তাহলে সেটা মরার কতক্ষণ পর তার থেকে নেওয়া হয়?

এবং দাতা গ্রহীতার মধ্যে কি কি বিষয় মিল রেখে এই সার্জারি করা হয়?

প্লীজ অভিজ্ঞরা একটু জানাবেন

1 উত্তর

0 টি ভোট
করেছেন (10,660 পয়েন্ট)
আপনি চাইলে জীবিত অবস্থায় ডোনেট করতে পারেন, যেমন অনেকেই কিডনি ডোনেট করে। আবার আপনি চাইলে মরণোত্তর ও ডোনেট করতে পারেন, সেক্ষেত্রে মৃত্যুর পর যত তাড়াতাড়ি সম্ভব অর্গান গুলো প্রিজার্ভ করা হয়। বিভিন্ন অর্গান বিভিন্ন সময় পর্যন্ত জীবিত থাকে।
অর্গান ট্রান্সপ্লান্ট অনেক সেনসিটিভ একটা বিষয়। আপনি যাকে দিবেন, আর যে নিবে, দুইজনের Blood typing করতে হয় (Blood group matching), তাছাড়া টিস্যু টাইপিং করতে হয়, HLA বা MHC matching করতে হয়, আরও অনেক ফ্যাক্টর আছে।

কারণ অন্য কারো অর্গান আমাদের বডি খুব সহজেই রিজেক্ট করে। অর্গান রিজেকশন একটা স্বাভাবিক প্রক্রিয়া, আমাদের বডির ইমিউন সিস্টেম বাইরের কোনো অর্গান কে রিজেক্ট করবে এটাই স্বাভাবিক।
তবে চেষ্টা করা হয় সর্বোচ্চ পরিমাণে ম্যাচ করার, আর যেটুকু ম্যাচ করেনা, সেটুকু বিভিন্ন Immunosuppressant মেডিসিন ইউজ করে আমাদের ইমিউন সিস্টেম কে দমিয়ে রাখতে হয়।

ট্রান্সপ্লান্ট আবার বিভিন্ন ধরনের হয়, নিজের বাপ মা বা নিকটাত্মীয় হলে ভালো ম্যাচিং হয়, তাছাড়া যদি Identical twins হয় তাহলে সব থেকে ভালো, ম্যাচিং এর কোনো প্যারা নাই।

আশাকরি বুঝাতে পেরেছি।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 109 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 989 বার দেখা হয়েছে

11,016 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

894,559 জন সদস্য

84 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 83 জন গেস্ট অনলাইনে
  1. mv666itcom

    100 পয়েন্ট

  2. tintuczombie

    100 পয়েন্ট

  3. llwinkdcom

    100 পয়েন্ট

  4. speedyscashforcars

    100 পয়েন্ট

  5. nawazshippingin

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...