কুকুর কেন এত প্রভুভক্ত হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
653 বার দেখা হয়েছে
"চিন্তা ও দক্ষতা" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
মানুষের সঙ্গে যে প্রাণীটির সবচেয়ে বেশি বন্ধুত্ব, সেটি কুকুর। কুকুরের প্রভুভক্তি কিংবা মানুষের সঙ্গ ধরে রাখার বহু গল্প-কাহিনী আমাদের জানা। কুকুরের সঙ্গে মানুষের এমন দোস্তি কেন_ এ প্রশ্ন পণ্ডিতজনদের কম ভাবায়নি। বিজ্ঞানীরা অবশ্য একটি জবাব খুঁজে পেয়েছেন। তারা বলছেন, মানুষের মস্তিষ্কের কার্যক্রম যেমন, তার অনেকটাই কাছাকাছি কুকুরের মস্তিষ্ক এবং তার কার্যক্রম। মস্তিষ্কের সক্রিয়তার এমন মিল থাকার জন্যই সম্ভবত অন্য প্রাণীর চেয়ে কুকুরের সঙ্গে মানুষের বেশি বন্ধুত্ব।
গবেষকরা বলছেন, ৩০ হাজার বছর আগে বরফযুগ থেকেই মানুষের কাছের বন্ধু কুকুর। এর কারণ হচ্ছে, মানুষের মস্তিষ্কে আবেগ বলে যে সংবেদনশীলতা রয়েছে, কুকুরের মস্তিষ্কেও সেটি আছে। আদুরে কণ্ঠ শুনে মানুষের মতোই কুকুরের মস্তিষ্কে প্রতিক্রিয়া তৈরি হয়। কুকুরের মস্তিষ্কের এফএমআরআই স্ক্যান করে আবেগ সংবেদনশীলতার প্রমাণ পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের আটলান্টায় ইমোরি বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী জর্জ বার্নস বলেন, কুকুরের খাবার আসে সাধারণত মানুষের দেওয়া খাবার কিংবা ফেলে দেওয়া উচ্ছিষ্ট থেকে। যখন কুকুরকে খাবার দেওয়া হয়, তখন তার মস্তিষ্কে বিশেষ আবেগী প্রতিক্রিয়া তৈরি হয়। যে-ই খাবার দিক, সেটি কুকুরের কাছে মুখ্য নয়, খাবার যার কাছে পাচ্ছে, তার সঙ্গেই তার ঘনিষ্ঠতা।
জর্জ বলেন, কুকুর মূলত খাবারের জন্যই মানুষের বন্ধু হচ্ছে এটি যেমন ঠিক, তেমনি মানুষও কিন্তু আরেক মানুষের বন্ধু হচ্ছে সামাজিক বন্ধন ও সুবিধার জন্যই। তাই কুকুরের এ আচরণকে সুবিধাবাদী বলে দোষ দেওয়া যাবে না। সূত্র : ডেইলি মেইল অনলাইন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 302 বার দেখা হয়েছে
04 অক্টোবর 2021 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
+10 টি ভোট
5 টি উত্তর 2,252 বার দেখা হয়েছে
26 নভেম্বর 2020 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Tasmia Tabassum (2,260 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 798 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 2,326 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 1,495 বার দেখা হয়েছে
23 ডিসেম্বর 2021 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)

11,000 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

893,240 জন সদস্য

20 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 20 জন গেস্ট অনলাইনে
  1. buyadd

    200 পয়েন্ট

  2. buy now

    160 পয়েন্ট

  3. singhal1

    140 পয়েন্ট

  4. EricaCarl

    140 পয়েন্ট

  5. securehealth

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...