ক্রিকেট ম্যাচের সময় বলের গতি কিভাবে নির্ণয় করা হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
1,113 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (7,950 পয়েন্ট)

3 উত্তর

+1 টি ভোট
করেছেন (7,950 পয়েন্ট)
ক্রিকেট ম্যাচে বলের গতি নির্ণয় করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন : Speed Gun বা Radar Gun। স্পিড গানে ডপলার ইফেক্ট ব্যবহার করা হয়। ডিভাইসটি সাইট স্ক্রিনের কাছে একটি খুঁটিতে বসানো হয়।  এটি পিচের দিকে একটি মাইক্রোওয়েভ রশ্মি নিক্ষেপ করে এবং এইভাবে পিচ বরাবর যেকোনো বস্তুর গতিবিধি শনাক্ত করে। রাডার গান ব্যবহার করে প্রাপ্ত ডেটা একটি ইমেজ প্রসেসিং সফটওয়্যারে দেওয়া হয় যা পিচের অন্যান্য বস্তুর মধ্যে বলটিকে শনাক্ত করে এবং গতি বলে। এছাড়াও Hawk Eye প্রযুক্তির মাধ্যমে ৬ টি ক্যামেরা ব্যবহার করে 3D ফলাফল পাওয়া যায় যার সাহায্যে বলের দিক, গতি, দোলন ইত্যাদি নির্ণয় করা হয়। এই প্রযুক্তি ক্রিকেটের পাশাপাশি টেনিস, ফুটবল খেলায়ও ব্যবহৃত হয়। এছাড়াও আমরা নিজেরা চাইলে v = s/t সূত্র দিয়ে বলের গতি নির্ণয় করতে পারি।

- নিশাত তাসনিম
0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
ক্রিকেট ম্যাচ দেখার সময় একটু পরপর সবারই নজর চলে যায় স্ক্রিনে ভেসে ওঠা বোলারের বলের গতির দিকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে কিভাবে এতো দ্রুত বলের গতি নির্ণয় করে সেটিকে প্রকাশ করা হচ্ছে? আসলে এই পুরো কাজটি সম্পাদন করে সাইট স্ক্রিনের অনেক ওপরে থাকা একটি যন্ত্র। ১৯৯৯ সাল থেকে নিয়মিতভাবে ব্যবহৃত হয়ে আসা এই যন্ত্রের নাম হচ্ছে রাডার স্পিড গান।

 

এই যন্ত্রটি বলের গতি পরিমাপ করে রাডার-বিমের সংকেতের সাহায্যে। বল পিচ করার পর তার পুরো লেংথ শনাক্ত করে এটি। আর পুরো পদ্ধতিটি সম্পন্ন হয় ক্ষুদ্রতরঙ্গ প্রযুক্তির মাধ্যমে। তবে বাতাসের গতি এখানে কোনো ভূমিকা রাখে না। ক্ষুদ্রতরঙ্গগুলো এতটাই শক্তিশালী, যেকোনো আবহাওয়ায় তা ভেদ করতে পারে। এভাবেই যেকোনো আবহাওয়ায় নিখুঁতভাবে কোনো বস্তুর গতিবেগ নির্ণয় করতে পারে। এরপর প্রাপ্ত ফলাফলটি প্রকাশিত হয়ে কিলোমিটার বা মাইল এককে।

প্রথমে মিলিটারি কাজে এবং বিমানের লেন্ডিং গিয়ারের ক্ষয়ক্ষতি এড়াতে এই যন্ত্রটি আবিষ্কার করা হয়। অনেক দেশে পুলিশ গাড়ির গতিবেগ নির্ণয়ে এই প্রযুক্তি ব্যবহার করে। আর ক্রীড়াঙ্গনে বিশেষ ধরনের স্পিড গানটি ক্রিকেটের পাশাপাশি ব্যবহার করা হয় টেনিসেও৷
0 টি ভোট
করেছেন (9,390 পয়েন্ট)

এই পুরো কাজটি সম্পাদন করে সাইট স্ক্রিনের অনেক ওপরে থাকা একটি যন্ত্র। ১৯৯৯ সাল থেকে নিয়মিতভাবে ব্যবহৃত হয়ে আসা এই যন্ত্রের নাম হচ্ছে রাডার স্পিড গান।এই যন্ত্রটি বলের গতি পরিমাপ করে রাডার-বিমের সংকেতের সাহায্যে। বল পিচ করার পর তার পুরো লেংথ শনাক্ত করে এটি। আর পুরো পদ্ধতিটি সম্পন্ন হয় ক্ষুদ্রতরঙ্গ প্রযুক্তির মাধ্যমে। তবে বাতাসের গতি এখানে কোনো ভূমিকা রাখে না। ক্ষুদ্রতরঙ্গগুলো এতটাই শক্তিশালী, যেকোনো আবহাওয়ায় তা ভেদ করতে পারে। এভাবেই যেকোনো আবহাওয়ায় নিখুঁতভাবে কোনো বস্তুর গতিবেগ নির্ণয় করতে পারে। এরপর প্রাপ্ত ফলাফলটি প্রকাশিত হয়ে কিলোমিটার বা মাইল এককে।

-মাহফুজুর রহমান রিদোয়ান

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
5 টি উত্তর 1,893 বার দেখা হয়েছে
02 ডিসেম্বর 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+8 টি ভোট
2 টি উত্তর 2,104 বার দেখা হয়েছে
+6 টি ভোট
2 টি উত্তর 577 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 471 বার দেখা হয়েছে
17 অগাস্ট 2022 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Jihadul Amin (6,150 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 805 বার দেখা হয়েছে

11,062 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

897,326 জন সদস্য

15 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 15 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    480 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. Order Addy 30mg

    120 পয়েন্ট

  4. Samiha Tanisha

    120 পয়েন্ট

  5. dholeraplot

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...