কী হতো যদি মানুষ ‘বিগ ব্যাঙ’-র সময় বেঁচে থাকতো? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
334 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (20,400 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)
আমরা সকলে বিগ ব্যাং থিওরি কিংবা মহাবিস্ফোরণ তত্ত্বের সাথে পরিচিত। সে-তত্ত্ব অনুযায়ী আমাদের মহাবিশ্বের সবকিছুই একত্রিত অবস্থায় একটি ছোটো বিন্দুতে ঘনীভূত ছিল। যার ঘনত্ব ছিল অসীম! এই অবস্থাকে বলা হয় ‘সিংগুলারিটি’।  মহাবিস্ফোরণের পর সবকিছু একে অপরের থেকে আলাদা হয়ে যায় এবং ছড়িয়ে পড়তে থাকে। মহাবিশ্বের সৃষ্টির ব্যাপারে এটিই এখন পর্যন্ত সর্বাপেক্ষা গ্রহণযোগ্য গবেষণা! বৈজ্ঞানিকদের মতে প্রায় ১৩.৭ বিলিয়ন বছর আগে মহাবিস্ফোরণ ঘটেছিল, তারপর সব গ্রহ-উপগ্রহ, নক্ষত্র, ছায়াপুঞ্জ ইত্যাদি সৃষ্টি হয়। মহাবিস্ফোরণের অনেক পরে মানুষের আবির্ভাব ঘটেছে এই পৃথিবীতে। কিন্তু যে-সময় মহাবিস্ফোরণ ঘটেছিল, সে-সময় যদি মানুষের উপস্থিতি থাকতো, তবে কী হতো?  কখনো কি ভেবে দেখেছেন? চলুন জেনে নেওয়া যাক!

১. ‘মহাবিস্ফোরণ’ ঘটার সময় মিলিসেকেন্ডের মধ্যেই সবকিছু আলাদা হয়ে ছড়িয়ে পড়তে শুরু করেছিল! এই সময়ে তাপমাত্রা হয়ে দাড়িয়েছিল প্রায় ৯৯৯ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, যা অত্যাধিক! একজন স্বাভাবিক মানুষকে নিমিষেই ছাই করে ফেলতে সক্ষম!  
২. ‘মহাবিস্ফোরণ’-র পর যখন বস্তুগুলো ছড়িয়ে পড়তে শুরু করে তখন তাদের গতিবেগ ছিল অত্যন্ত বেশি, আপনি সেখানে উপস্থিত থাকলেও আপনি সেগুলোর উপস্থিতি/গতিবেগ টেরই পেতেন না!  
৩. প্রচণ্ড গতিতে গতিতে ছড়িয়ে পড়া বস্তুগুলোর সৃষ্টি করা শব্দও ছিল ‘শব্দত্তোর’ কম্পন! যা সাধারণ মানুষের শ্রাব্যতার সীমার বাইরে! আপনি সেখানে উপস্থিত থাকলেও কিছু শুনতে পেতেন না!
৪. যেহেতু সে-সময়টি ছিল মহাবিশ্বের সকল কিছু সৃষ্টির পূর্বে, আপনি চারপাশে তাকালে ঘন ধূসর কুয়াশার মত পরিবেশ দেখতে পেতেন!
৫. ‘মহাবিস্ফোরণ’-র এক মাইক্রোসেকেন্ড পরে আপনি নিউট্রিনো, কোয়ার্ক এবং ইলেকট্রন তৈরি হওয়া দেখতে পেতেন এবং তার কিছু সময় পরে নিউট্রন এবং প্রোটন তৈরি হওয়া দেখতে পেতেন! এসবকিছুই ঘটেছিল এক সেকেন্ডের মধ্যেই!
৬. ঠিক সে-সময়ে তাপমাত্রা কমে গিয়ে প্রায় ৫.৫ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছিল! তারপর ধীরে তাপমাত্রা কমে যেয়ে ঠান্ডা হতে শুরু করে এবং সর্বপ্রথম ‘হাইড্রোজেন’ এবং ‘হিলিয়াম’ পরমাণু গঠিত হয়!


মহাবিস্ফোরণের অনেক অনেক বছর পর পৃথিবী সৃষ্টি হয়েছে এবং তারও অনেক বছর পর এই পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটেছে! কিন্তু কখনো কি নিজে মহাবিস্ফোরণের সময়ে কল্পনা করে দেখেছেন? একবার ভেবেই দেখুন না!

- Hayat Mohammad Imran Arafat
| Executive Member, Science Bee

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 574 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 399 বার দেখা হয়েছে
+5 টি ভোট
1 উত্তর 363 বার দেখা হয়েছে
+3 টি ভোট
3 টি উত্তর 7,351 বার দেখা হয়েছে

10,982 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

888,079 জন সদস্য

47 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 46 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Faysal Uddin

    140 পয়েন্ট

  4. abrarwasif

    140 পয়েন্ট

  5. elize89e

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...