একা থাকতে ভালোলাগার কারণ কি হতে পারে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
268 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (2,140 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
একা থাকলে নানাবিধ উপকার পাওয়া যায়, একারনেই মানব মস্তিষ্ক একা থাকাকে ভালো লাগার কারন হিসেবে ধরে নেয়।

১. ব্রেন নিজেকে রিস্টার্ট করে:

 

একাধিক স্টাডিতে দেখা গেছে নিজের সঙ্গে সময় কাটানোর সময় ব্রেন নিজে থেকেই পুরো নার্ভাস সিস্টেমকে রিবুট করে ফেলে। ফলে রিস্টার্ট করার পর মস্তিষ্ক যখন আবার কাজ করতে শুরু করে, তখন এত দ্রুত কাজ করে যে বুদ্ধি, মনযোগ এবং স্মৃতিশক্তির বিকাশ ঘটে। প্রসঙ্গত, একা থাকার সময় শরীরও নিজের মতো করে আরাম করার সুযোগ পয়ে যায়। ফলে ব্রেনের পাশাপাশি শরীরও চাঙ্গা হয়ে ওঠে।

২. পেশাদারি উন্নতির পথ প্রশস্থ হয়:

 

ভিড়ের মধ্য়ে থাকা মানেই নানা কথা, নানা বিষয়ে মনযোগ ভাগাভাগি হয়ে যাওয়া। আর এমনটা হওয়া মানেই মস্তিষ্ককে প্রয়োজনের অতিরিক্ত কাজ করতে হয়, ফলে স্বাভাবিকভাবেই ব্রেন ক্লান্ত হয়ে পরে। সেই সঙ্গে কমে কাজের মানও। এই কারণেই তো চিকিৎসকেরা প্রতিদিন কিছুটা সময় নিজের সঙ্গে কাটানোর পরামর্শ দিয়ে থাকেন। কারণ এমনটা করলে মনযোগ ফিরে আসে। সেই সঙ্গে কগনিটিভ ফাংশানেরও উন্নতি ঘটে। ফলে যে কোনও কাজ কম সময় করে ফেলা সম্ভব হয়ে ওঠে।

৩. চিন্তাশীল মনের বিকাশ ঘটে:

 

আপনি কি কোনও ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত? উত্তরটা যদি হ্যাঁ হয়, তাহলে নিয়মিত নিজের সঙ্গে একটু সময় কাটান। দেখবেন কাজের মানে ব্যাপক উন্নতি ঘটবে। কেন এমনটা হবে জানেন? কারণ গবেষণা বলছে একা থাকার সময় চিন্তা করার এবং চিরাচরিত রাস্তার বাইরে গিয়ে ভাবার ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে স্বাভাবিকভাবেই ক্রিয়েটিভ মন নিজের ডানার সন্ধান পেয়ে যায়। এই কারণে দেখবেন ক্রিয়েটিভ মানুষেরা অনেক ক্ষেত্রেই লোকজনের সঙ্গে মিশতে পছন্দ করেন না।

৪. সমস্যা সমাধানের ক্ষমতা বেড়ে যায়:

 

গুরু গম্ভীর সমস্যা সামাধানের ক্ষমতার দিক থেকে চাণক্যের মতো আর কেউ আজ পর্যন্ত জন্মেছেন কিনা সন্দেহ। গুরুদেব চাণক্য এত সহজে সব সমস্যার সমাধান করে ফেলতেন কিভাবে জানেন? কারণ ওনার ব্রেন পাওয়ার ছিল মারাত্মক। আপনিও যদি সফল "প্রবলেম সলভার" হয়ে উঠতে চান, তাহলে আজ থেকেই কিছুটা সময় একা থাকার চেষ্টা করুন। দেখবেন উপকার মিলবে। কারণ যেমনটা আগেই আলোচনা করা হয়েছে যে একাকিত্ব, মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর একবার ব্রেন পাওয়ার বেড়ে গেলে বুদ্ধিও এত বেড়ে যাবে যে কোনও সমস্যাই পথের বাঁধা হয়ে দাঁড়াতে পারে না।

৫. একা থাকলে সহমর্মিতা বাড়ে:

 

আজকের সমাজে স্বার্থপরতাই নতুন ট্রেন্ড। তাই তো এখন কেউ কাউকে সাহায্য করে না। বরং অন্যকে দাবিয়ে নিজেকে কীভাবে উপরে তোলা যায় এই ভাবনায় সবাই মশগুল। এমন ভাবনা যে বৃহত্তর সমাজের উন্নতির জন্য একেবারেই ভাল নয়, তা নিশ্চয় আর বলে দিতে হবে না। তাই আপনিও যদি আপনার সঙ্গে একমত হন, তাহলে প্রতিদিন কিছুটা সময় নিজের সঙ্গে কাটানোর চেষ্টা করুন। এমনটা করলে দেখবেন মনের অন্দের বিষের মতো জমতে থাকা স্বার্থপরতার মনভাব কমতে থাকবে। ফলে ধীরে ধীরে হলেও সমাজের পরিবর্তন হবেই হবে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
3 টি উত্তর 2,371 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 455 বার দেখা হয়েছে
17 এপ্রিল 2021 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fahad Alamgir Dhruba (24,290 পয়েন্ট)

11,063 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

898,147 জন সদস্য

40 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 40 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    520 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. olivianaylor

    140 পয়েন্ট

  4. Samiha Tanisha

    120 পয়েন্ট

  5. dholeraplot

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...