নখের মধ্যে যে সাদা স্তর দেখা যায় আসলে এগুলো কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
360 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (15,210 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (16,190 পয়েন্ট)

নখে কেন সাদা দাগ হয় জানেন?

নখ আমাদের শরীরের তথা হাতের একটি গুরুত্বপূর্ণ অংশ৷ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই নখের গুরুত্ব একটু বেশিই বলা যায়৷ কিন্তু মাঝে মধ্যেই আমরা দেখতে পাই নখে বেশ কিছু সাদা দাগ রয়েছে৷ কথায় আছে, নখে সাদা দাগ মানে শরীরে ক্যালসিয়ামের অভাব৷ সেই প্রচলিত ধারণার কথা স্মরণ করে অনেকেই ভয় পেয়ে যান৷ কিন্তু সত্যিই কী ভয়ের কিছু রয়েছে?

জানা যায়, নখে সাদা দাগ মানেই ক্যালসিয়ামের অভাব কথাটি গল্পকথা ছাড়া আর কিছুই নয়৷ বরং বলা যেতে পারে, এই সাদা দাগগুলির পিছনে যে রহস্য রয়েছে তা খুব একটা গুরুত্বপূর্ণও নয়৷ তাহলে কোথা থেকে আসে এই দাগ?

চিকিৎসা বিজ্ঞানে নখের সাদা দাগের নাম ‘punctate leukonychia’৷ অধিকাংশ সময়ে এই দাগের আবির্ভাব হয় নখে ধাক্কা বা চোট লাগলে৷ তবে এই আঘাত যে খুব গুরুতর হতে হবে তার কোন মানে নেই৷ টেবিলে ক্রমাগত নখ দিয়ে আওয়াজ করা বা দাঁত দিয়ে নখ কাটাও এই সাদা দাগ উদ্ভবের কারণ হতে পারে৷ আসলে এই সাদা দাগগুলি হল নখের ক্ষতিগ্রস্ত কোষ৷

তবে নখের কিছু কিছু জায়গায় সাদা দাগ কোন চিন্তার কারণ নয়৷ কিন্তু আপনার নখটি পুরো সাদা হয়ে যায় তাহলে তা গুরুতর হতে পারে৷ কারণ পুরোপুরি সাদা নখ শরীরের অন্য কোন বড় সমস্যার জানান দিতে পারে৷ যেমন-লিভার সমস্যা, কিডনী সমস্যা অথবা হার্টের সমস্যা৷

এছাড়া যখন এই সাদা দাগগুলি সারি দিয়ে থাকে তখন তা রক্তে প্রোটিনের স্বল্পতাকেই ইঙ্গিত করে৷ তাই সাদা দাগ যদি পুরো নখ জুড়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন৷

0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
নখে কোনো কারণে ইনফেকশন বা সংক্রমণ ঘটলেও সাদা দাগ দেখা দিতে পারে। সাধারণত ফাঙ্গাসের কারণে এমনটি হতে পারে। এজন্য নখ পরিষ্কার রাখতে হবে। >> শরীরে ভিটামিনের অভাব হলে এরকম সাদা দাগ নখের ওপর দেখা যায়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 417 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 503 বার দেখা হয়েছে
27 ফেব্রুয়ারি 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+3 টি ভোট
2 টি উত্তর 735 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 358 বার দেখা হয়েছে
16 এপ্রিল 2022 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন No Name (120 পয়েন্ট)
+11 টি ভোট
2 টি উত্তর 11,502 বার দেখা হয়েছে

10,995 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

892,408 জন সদস্য

62 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 61 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. EricaCarl

    140 পয়েন্ট

  3. securehealth

    140 পয়েন্ট

  4. buyadd

    140 পয়েন্ট

  5. BuyAtivan

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...