মানুষের বমি কেন হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
362 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (135,500 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)
সাধারণত অনেকগুলো কারণে বমি হয়ে থাকে। যেমন ধরো, কেউ ভীষণ অসুস্থ, সেই অসুখের জন্য বমি হতে পারে। আবার বিষাক্ত কিছু খেলেও বমি হতে পারে। বাজে গন্ধ বা বাজে স্বাদের খাবারের কারণেও বমি হতে পারে। হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যার কারণেও। আবার কোনো কারণে তোমার খাদ্যনালী যদি বন্ধ হয়ে যায়, তখন তো খাবার তোমার গলা দিয়ে নামতেই পারবে না। কাজেই সেটা বমি হয়ে বের হয়ে আসবে। আবার তুমি অনেক বেশি পরিশ্রম করলে, সেই অতিরিক্ত পরিশ্রমের সাইড এফেক্ট হিসেবেও বমি হতে পারে। আবার মোশন সিকনেসের কারণেও বমি হতে পারে।

এখন কথা হলো, বমি হওয়াটা ভাল না খারাপ? সাধারণত, আমরা ধরেই নেই, বমি হওয়াটা ভাল না। বমি হওয়া অসুস্থতার লক্ষণ। কথাটা কিন্তু পুরোপুরি ঠিকও না। বমি হওয়াটা অনেক সময় ভালোও বটে। সাধারণত বমি হয় তখনই, যখন তুমি বিষাক্ত বা শরীরের জন্য ক্ষতিকর কোনো কিছু খাও বা পান কর। এটা তোমার শরীরেরই নিরাপত্তামূলক একটি প্রক্রিয়া/ প্রতিরোধের হাতিয়ার। আর তাই তোমাকে বিষাক্ত কিছু খাইয়ে দিলে, তোমার শরীর যখনই তা টের পাবে, বমি করে দিবে।

তবে অসুস্থ হয়ে বমি করাটা কিন্তু মোটেও ভাল কথা না। তবে এটা ঠিক, বমি করার পর বেশ একটু ভালো লাগে। তবে বেশি বমি করলে কিন্তু ভীষণ সমস্যা। তখন কিন্তু তোমার শরীরে পানিশূণ্যতাও দেখা দিতে পারে। ফলে তোমার শরীর আরো দুর্বল হয়ে পড়বে। এছাড়াও বমি করার কারণে আরো কিছু সমস্যাও দেখা দিতে পারে।

© Bdnews24
0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
এই সমস্যা কেন হয় এবং কী করণীয়, এ বিষয়ে অনেকেই তেমন কিছু জানেন না। বমি বমি ভাব লাগার সাধারণ কিছু কারণ আছে, মূলত এই কারণগুলোতে বমি বমি ভাব হয়ে থাকে। কারণগুলো হলো- অতিরিক্ত ক্লান্তি, গতির কারণে অসুস্থতা বা মোশন সিকনেস, যে কোনও শারীরিক ব্যথা, মাইগ্রেইনের ব্যথা, অতিরিক্ত ধূমপান, বদ হজমের সমস্যা ইত্যাদি।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
4 টি উত্তর 4,384 বার দেখা হয়েছে
26 অক্টোবর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 937 বার দেখা হয়েছে
23 জুন 2023 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rafikul Al Imran (5,390 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 428 বার দেখা হয়েছে
+2 টি ভোট
3 টি উত্তর 729 বার দেখা হয়েছে
16 জানুয়ারি 2022 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Subrata Saha (15,210 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 360 বার দেখা হয়েছে
27 ডিসেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)

10,984 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

898,589 জন সদস্য

35 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 35 জন গেস্ট অনলাইনে
  1. olivianaylor

    140 পয়েন্ট

  2. draktim240

    120 পয়েন্ট

  3. myspotifyglassfr

    100 পয়েন্ট

  4. go88rfantop

    100 পয়েন্ট

  5. tiktokbegenisatinal

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...