বিশ্বের সব দেশের সেনাবাহিনীর পোশাক প্রায় একই রঙের হওয়ার কারণ কি ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
502 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (4,210 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (4,210 পয়েন্ট)
হ্যাঁ, বিশ্বের সব দেশেই সেনাবাহিনীদের পোশাকের রঙ প্রায় একই হয়। তারপরও প্রত্যেক দেশের সেনাবাহিনীর পোশাকে কিছু ভিন্নতা রয়েছে। তবে পোশাকের ধরণে অনেকটা সামঞ্জস্য আছে। কিছু দেশের পোশাকে জলপাই রঙের মিল থাকলেও ধরণ ও রঙের গাঢ়ত্ব ভিন্ন হয়।
একই দেশের ভিন্ন ভিন্ন বিভাগের পোশাক আলাদা হয়। বিভিন্ন রঙের পোশাক ব্যাবহৃত হয়। যেমন- কালো, ধূসর, নীল ইত্যাদি। তবে জলপাই রঙ শত্রুর চোখে ভ্রম তৈরি করতে পারে। তাই জলপাই রঙের পোশাক বেশি ব্যবহৃত হয়।

বিভিন্ন দেশের সামরিক বাহিনীগুলোতে মূলত দুই ধরণের পোশাক দেখা যায়। সেরামোনিয়াল ও কমব্যাট। সেরামোনিয়াল পোশাক এক বাহিনী থেকে অন্য বাহিনীতে ভিন্ন ভিন্ন দেখা যায়। এগুলো বাহিনীর ঐতিহ্য, সংষ্কৃতি ধারণ করে। অন্যদিকে কমব্যাট পোশাক বিশেষভাবে তৈরি করা হয়। যুদ্ধকালীন সময়ের কথা মাথায় রেখেই মূলত এই পোশাক তৈরি হয়।

কমব্যাট পোশাক সবদেশেই প্রায় একই রকমের হয়। কারণ যুদ্ধক্ষেত্রের বৈশিষ্টের ওপর ভিত্তি করে এধরণের পোশাক তৈরি করা হয়। বাংলাদেশ ট্রপিকাল এলাকায় অবস্থিত, এখানে সবুজ বেশি। তাই আমাদের সেনাবাহিনীর পোশাকে সবুজ জলপাই রঙের ক্যামোফ্লাজ ব্যবহার করা হয়।

আবার আর্কটিক বা উঁচু পর্বতের যুদ্ধক্ষেত্রে বরফের প্রাধান্য বেশি থাকায় ওখানকার সেনাবাহিনীগুলো সাদা রঙের কমব্যাট পোশাক পরে থাকে। ক্যামোফ্লাজ নকশা শত্রুর চোখকে ফাঁকি দিতেও ব্যবহৃত হয়।

একইভাবে মরুভূমি, সাগর এবং আকাশের যুদ্ধেও অনুরূপ পোশাক ব্যবহৃত হয়।

-ডেইলি বাংলাদেশ

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 519 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 356 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 575 বার দেখা হয়েছে
06 নভেম্বর 2021 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 2,276 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+9 টি ভোট
1 উত্তর 822 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,511 জন সদস্য

119 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 119 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. cakhiazbltv

    100 পয়েন্ট

  3. IDNWilburn91

    100 পয়েন্ট

  4. xoilacxcrtv

    100 পয়েন্ট

  5. lx88slive

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...