থ্যালাসেমিয়া রোগটি কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
331 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (135,490 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (135,490 পয়েন্ট)
থ্যালাসেমিয়া হল উত্তোরাধিকারসূত্রে প্রাপ্ত একটি জিনগত সমস্যা যার ফলে শরীরে হিমোগ্লোবিন তৈরি ব্যাহত হয় বা ত্রুটিযুক্ত হিমোগ্লোবিন তৈরি হয়। বাবা-মা'র থেকে এই রোগ বাচ্চার মধ্যে সঞ্চারিত হয়। হিমোগ্লোবিন হল লোহিত রক্তকণিকার এমন একটি উপাদান যা রক্তে অক্সিজেন পরিবহনে মুখ্য ভূমিকা নিয়ে থাকে। এই কারণে থ্যালাসেমিয়া রোগীর রক্তে অক্সিজেনের ঘাটতি দেখা যায়।

থ্যালাসেমিয়া রোগীর রক্তে হিমোগ্লোবিনের ঘাটতির কারণে লোহিত রক্তকণিকা ঠিক ভাবে কাজ করতে পারে না। সহজেই ভেঙে যায়। রক্তপ্রবাহে সুস্থ লোহিত রক্তকণিকার সংখ্যা কমে গিয়ে অ্যানিমিয়া বা রক্তাল্পতা সৃষ্টি হয়। দেহের প্রতিটি কলা-কোশে পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছানোর ফলে দুর্বলতা ও বিভিন্ন রকম অসুস্থতা দেখা যায়।

থ্যালাসেমিয়া রোগীর মৃদু থেকে তীব্র অ্যানিমিয়া হতে পারে। তীব্র বা গুরুতর অ্যানিমিয়ার ক্ষেত্রে দেহের বিভিন্ন তন্ত্র ক্ষতিগ্রস্ত হয় এবং মৃত্যুর ঝুঁকিও থাকে। অধিকাংশ থ্যালাসেমিয়া রোগীর ক্ষেত্রেই রক্ত সঞ্চালনের (Blood Transfusion) প্রয়োজন হয়।

সারা বিশ্বে প্রতিবছর বহু সংখ্যক শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মায়। বাবা-মায়ের জিন থেকেই যেহেতু এই রোগ সঞ্চারিত হয়, তাই সামান্য কিছু সাবধানতা অবলম্বন করলেই এই রোগকে প্রতিহত করা সম্ভব হয়।
0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
থ্যালাসেমিয়া (ইংরেজি: Thalassemia) একটি অটোজোমাল মিউট্যান্ট প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রক্তের রোগ। এই রোগে রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন কণার উৎপাদনে ত্রুটি হয়। থ্যালাসেমিয়া ধারণকারী মানুষ সাধারণত রক্তে অক্সিজেনস্বল্পতা বা “অ্যানিমিয়া”তে ভুগে থাকেন। অ্যানিমিয়ার ফলে অবসাদগ্রস্ততা থেকে শুরু করে অঙ্গহানি ঘটতে পারে। থ্যালাসেমিয়া দুইটি প্রধান ধরনের হতে পারে: ১) আলফা থ্যালাসেমিয়া ২) বিটা থ্যালাসেমিয়া। সাধারণভাবে আলফা থ্যালাসেমিয়া, ß থ্যালাসেমিয়া থেকে কম তীব্র। আলফা থ্যালাসেমিয়া বিশিষ্ট ব্যক্তির ক্ষেত্রে রোগের উপসর্গ মৃদু বা মাঝারি প্রকৃতির হয়ে থাকে । অন্যদিকে বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে রোগের তীব্রতা বা প্রকোপ অনেক বেশি; এক-দুই বছরের শিশুর ক্ষেত্রে ঠিকমত চিকিৎসা না করলে এটি শিশুর মৃত্যুর কারণ হতে পারে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 235 বার দেখা হয়েছে
25 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 360 বার দেখা হয়েছে
04 ডিসেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+2 টি ভোট
2 টি উত্তর 984 বার দেখা হয়েছে
25 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 510 বার দেখা হয়েছে
0 টি ভোট
3 টি উত্তর 546 বার দেখা হয়েছে
21 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)

10,953 টি প্রশ্ন

18,663 টি উত্তর

4,750 টি মন্তব্য

885,334 জন সদস্য

62 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 61 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1160 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Go99hiphop

    100 পয়েন্ট

  4. 789clubsystems

    100 পয়েন্ট

  5. winairlinesdenmark

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ পাখি গ্যাস মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...