চোখের স্বাস্থ্য রক্ষায় কী কী করণীয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
305 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (135,500 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)
বর্তমান দিনে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। ৮-৮০ প্রায় সবাই আবদ্ধ এই মোবাইল বা কম্পিউটারে। বিশেষ করে বর্তমান কোভিড অতিমারির দিনে সবাই work from home এই ব্যস্ত। এমনকি ছোট ছোট ক্ষুদেরাও তাদের পড়াশোনা চালাচ্ছে মোবাইলের মাধ্যমেই। আর এতেই ঘটে বিপত্তি। ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে বা কম্পিউটারে চোখ লাগিয়ে বসে থেকে কেবল মাত্র মাথা যন্ত্রণাই নয় বরং তার সাথে সাথে চলে আসছে চোখের সমস্যাও। অতিরিক্ত মোবাইল কম্পিউটার ব্যবহারের ফলে আমাদের দৃষ্টি শক্তি কমে যাচ্ছে, ও তার সাথে সাথে দেখা দিচ্ছে নানান চোখের সমস্যা

সেফটি গ্লাস ব্যবহার করুনঃ-

মোবাইল বা কম্পিউটার চালানোর সময় সেগুলি থেকে বিচ্ছুরিত হওয়া নীল আলোটিই আমাদের চোখের পক্ষে বেশি ক্ষতিকারক, তাই যখন এগুলির সাথে আপনি থাকবেন তখন আপনার উচিত, anti-eye protection glass ব্যবহার করা। এই গ্লাসগুলি এমন ভাবে তৈরি করা হয়, যাতে আপনার চোখে এই নীল রশ্মি প্রবেশ করতে না পারে। আপনি বাজারে আপনার চোখের জন্য suitable বিভিন্ন গ্লাস পেয়ে যাবেন। বিশেষজ্ঞের পরামর্শ সাপেক্ষে এগুলি ব্যবহার করুন, অনেক লাভ পাবেন।

মাঝে মাঝে ব্রেক নিনঃ-

আপনি লক্ষ্য করবেন যখন কেউ মোবাইলের দিকে বা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকে, সে একদৃষ্টে তাকিয়ে থাকে, এমনকি চোখের পলক টুকুও সে দেরিতে ফেলে। এটি সম্পূর্ণ আপনার অজান্তেই হয়ে থাকে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই- 20-20-20 rule মেনে চলতে হবে। অর্থাৎ- ২০ মিনিট অন্তর অন্তর কোনো একটি নির্দিষ্ট জিনিসের প্রতি দৃষ্টি না দিয়ে দৃষ্টি পাল্টানো এবং অন্তত ২০ ফুট দূরে থাকা বস্তুর দিকে অন্তত ২০ সেকেন্ড তাকিয়ে থাকুন।

জলের ঝাঁপটাঃ-

এটি খুবই কার্যকরী উপায়। যখন চোখ জ্বালা করা শুরু হয় তৎক্ষণাৎ চোখে প্রচুর পরিমাণে জলের ঝাঁপটা দিন এবং বিছানায় চোখ বন্ধ করে শুয়ে থাকুন। কিছুক্ষণ পর আরাম পেয়ে যাবেন।

পরিস্রুত জল পান করুন:-

চোখ সুস্থ রাখতে পরিমিত ও পরিস্রুত জল পান করা খুবই জরুরি। কারণ আপনার শরীরে জলের মাত্রা ঠিক থাকলে চোখ সবসময় সিক্ত থাকবে, যার ফলে আপনার চোখ শুষ্কতার হাত থেকে রক্ষা পাবে। Saline Solution এর মাধ্যমেও আপনি আপনার চোখকে সিক্ত রাখতে পাড়েন, তবে এর থেকে জল অনেক ঝুঁকিহীন। আর যদি পাড়েন তাহলে ক্ষারযুক্ত পানীয় জল পান করতে পারেন। কারণ এই জলে থাকা অ্যান্টি অক্সাইড এবং ভিটামিন, চোখের পক্ষে খুবই ভালো। আপনি সহজেই বাড়িতে Water Ionizer দিয়ে এই জল বানিয়ে নিতে পারেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
2 টি উত্তর 441 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 1,478 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+9 টি ভোট
1 উত্তর 340 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 67 বার দেখা হয়েছে

10,984 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

898,655 জন সদস্য

27 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 25 জন গেস্ট অনলাইনে
  1. olivianaylor

    140 পয়েন্ট

  2. draktim240

    120 পয়েন্ট

  3. Ta88ezcom34767

    100 পয়েন্ট

  4. Ta88zrcom

    100 পয়েন্ট

  5. saigonmiavn

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...