পিরিয়ডের সময় মাত্রাতিরিক্ত ব্লিডিং হবার কারন কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
263 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (135,490 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (135,490 পয়েন্ট)
প্রশ্ন ১ :

১। হরমোনাল ইমব্যালেন্স আর নারী ➤ এরা একে অন্যের বন্ধু। বইতে একটা গ্রাফই আছে দেখবেন, মেনস্ট্রুয়েশানের সাথে জড়িত হরমোনগুলো ২৮ দিনে কোন লেভেলে উঠানামা করে।
জরায়ু চক্রের একটা পর্যায় আছে - 'বর্ধনশীল পর্যায়'। আগেরবারের চক্র শেষ হবার পর এটা শুরু হয়। এখন জরায়ু তো আজীবন বর্ধিত হবে না, একটা পর্যায়ে গিয়ে বৃদ্ধি থামাতে হবে। ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন - এ দুটা হরমোন জরায়ুর এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধির সীমারেখা টেনে দেয়, এন্ডোমেট্রিয়ামের লাইনিং হরমোন বলে থাকে যদি আমি ভুল না বলি।
তো যদি কোনো কারণে(পুষ্টিজনিত, পরিবেশজনিত, জেনেটিক্যাল, PCOS, ইনসুলিন রেজিস্ট্যান্স রোগী) পিক টাইমে অপটিমাম লেভেলে এই দুটো হরমোন সিক্রেশন না হয়/কম হয়, তাহলে সরাসরি এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধিতে এর ইফেক্ট পড়ে। বর্ধনশীল পর্যায় দেরীতে শেষ হয়, এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি স্বাভাবিকের চেয়ে বেশি হয়। তার মানে হলো জরায়ু প্রাচীরে এবার মাংস আর রক্তনালীর পরিমাণ ঢের বেশি। তাহলে যখন মেনস্ট্রুয়েশান হবে, তখন ব্লিডিং বেশি হওয়াটাই স্বাভাবিক। কারণ তখন বেশি বেশি এন্ডোমেট্রিয়ামের ক্ষয় হচ্ছে।

২। ডিম্বাশয়ের জটিলতা ➤ ডিম্বাশয়ের অক্ষমতার জন্য ১৪ তম দিনে ডিম্বাণু বের না হলে এই সমস্যাটা হতে পারে। ডিম্বাণু বের না হওয়ার কারণ হতে পারে -

i) হাইপোথ্যালামাস থেকে 'লুটিনাইজিং হরমোন'(LH) ক্ষরিত না হওয়া/কম হওয়া, কারণ এই হরমোনই ডিম্বাশয় থেকে ডিম্বাণুকে 'লুট' করে নিয়ে যায়।

ii) PCOS হলে এমন হতে পারে, যেখানে জেনেটিক্যালি ডিম্বাশয়ে সিস্ট/থলির মতো গ্রোথের কারণে ডিম্বাশয় ফর্মেশন ও ডিম্বপাতে ব্যাঘাত ঘটতে পারে।

iii) ওভারিয়ান ফাইব্রোসিসের কারণে, যেখানে জেনেটিক্যালি ডিম্বাশয়ের ফলিকল কোষগুলোতে ফাইবারের মতো গঠন সৃষ্টি হওয়াতে ফলিকুলোজেনেসিসে ব্যাঘাত ঘটে।

এখন যদি ডিম্বাশয় থেকে ডিম্বাণুই বের না হয়, তাহলে লুটিনাইজিং হরমোন ক্ষরণও সেম থাকবে(সামান্য হলেও), আর সেকারণে ইস্ট্রোজেন-প্রোজেস্টেরন হরমোনও ক্ষরণ হবে না। কারণ লুটিনাইজিং আর ইস্ট্রোজেন-প্রোজেস্টেরন কাজের দিক থেকে বিপরীতধর্মী হরমোন।
আর ইস্ট্রোজেন-প্রোজেস্টেরন হরমোনের এই ইমব্যালেন্সের কারণে কী হয়, ১ নাম্বার পয়েন্টেই সেটা বলেছি।

৩। ইউটেরাইন পলিপ - পলিপ মানেই ingrown বাড়তি মাংস। মাংস মানেই রক্তনালী আছে, কৈশিকজালিকা আছে। তো এন্ডোমেট্রিয়াম ভাঙা-গড়ার সময় হরমোনের প্রভাবে পলিপও ভাঙা-গড়া চলতে থাকে। তাই ব্লিডিং বেশি হয়। এটা অনেক পেইনফুল। কারণ পলিপ বারবার ভাঙে আর গ্রো করে।

৪। এন্টিকোয়াগুলেন্ট ওষুধ, Anti-Inflammatory ওষুধ ➤ এরা সরাসরি ইস্ট্রোজেন-প্রোজেস্টেরনের ক্ষরণ ও কাজে বাধা দেয়। এন্টিকোয়াগুলেন্ট ওষুধ খেলে তো এন্ডোমেট্রিয়াম ভাঙনের পর রক্ত কোয়াগুলেশন/জমাট বাধবে না/দেরী হবে। স্বাভাবিকভাবেই ব্লিডিং তখন বেশি হবে।

আরো অনেক কারণ আছে, স্বাভাবিক নারীদের জন্য এগুলো কিছু কমন কারণ অতিরিক্ত ব্লিডিং এর।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 839 বার দেখা হয়েছে
+14 টি ভোট
1 উত্তর 718 বার দেখা হয়েছে
+21 টি ভোট
3 টি উত্তর 10,500 বার দেখা হয়েছে

10,995 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

892,267 জন সদস্য

31 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 30 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. EricaCarl

    140 পয়েন্ট

  3. securehealth

    140 পয়েন্ট

  4. buyadd

    140 পয়েন্ট

  5. BuyAtivan

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...