কোন ঋতুতে সূর্যের চারিদিকে পৃথিবীর রৈখিক বেগ বেশি হয় আর কোন ঋতুতে কম হয় এবং কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
671 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (140 পয়েন্ট)

উত্তর: উত্তর গোলার্ধে যখন শীতকাল/দক্ষিণ গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখন পৃথিবীর রৈখিক বেগ সর্বাধিক এবং উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল/দক্ষিণ গোলার্ধে যখন শীতকাল  তখন পৃথিবীর রৈখিক বেগ সর্বনিম্ন হয়।
ব্যাখা:​​

আমরা জানি সূর্যের চারদিকে পৃথিবী উপবৃত্তাকার পথে ঘুরছে( উপবৃত্তের ২টি ফোকাস থাকে এর মধ্যে পৃথিবী সূর্যকে যেকোনো একটি ফোকাসে রেখে প্রদক্ষিণ করে) [1]

পৃথিবী তার ঘূর্ণনের সময় যখন সূর্যের একদম কাছাকাছি আসে(অনুসূর) তখন উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয় আর পৃথিবী তার ঘূর্ণনের সময় যখন সূর্য থেকে সর্বাধিক দূরত্বে থাকে (অপসূর) তখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল হয়। [2][3]

এখন কেপলার এর সূত্র থেকে আমরা জানি সূর্য এবং একটি গ্রহ কে সংযোগকারী রেখা গ্রহের আবর্তনের সাথে সাথে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। অর্থাৎ আরও সরলভাবে বলতে গেলে পৃথিবী যখন সর্বাধিক দূরত্বে থাকবে তখন এর রৈখিক গতি সর্বনিম্ন হবে আর সর্বনিম্ন দূরত্বে রৈখিক গতি সর্বাধিক হবে। [1]

এছাড়া কৌনিক ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়েও এটা বুঝা যায়। কৌনিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী,

mvr=mv'r'
vr=v'r'
এখন যদি r<r' হয় তাহলে v>v' হবে।
যেখানে r ও v হচ্ছে উত্তর গোলার্ধে যখন শীতকাল /দক্ষিণ গোলার্ধে যখন গ্রীষ্মকাল সে সময়ে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এবং রৈখিক বেগ ও r' ও v' হচ্ছে উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল /দক্ষিণ গোলার্ধে যখন শীতকাল  সে সময়ে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এবং রৈখিক বেগ।[4]

তাই উত্তর গোলার্ধে যখন শীতকাল/দক্ষিণ গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখন পৃথিবীর রৈখিক বেগ সর্বাধিক এবং উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল/দক্ষিণ গোলার্ধে যখন শীতকাল  তখন পৃথিবীর রৈখিক বেগ সর্বনিম্ন হয়।

Reference:
[1]. https://openstax.org/books/university-physics-volume-1/pages/13-5-keplers-laws-of-planetary-motion
[2].https://myfuturepoint.blogspot.com/2021/07/blog-post_81.html?m=1
[3]. https:///stock-illustration-earth-rotation-changing-seasons-vector-realistic-image56111880
[4]. https://www.google.com/imgres?imgurl=https%3A%2F%2Fupload.wikimedia.org%2Fwikipedia%2Fcommons%2Fthumb%2Ff%2Ff0%2FSeasons1.svg%2F620px-Seasons1.svg.png&imgrefurl=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FEarth%2527s_orbit&tbnid=6XTJMIT8CgkaM&vet=1&docid=4_acBU8tZBVVyM&w=620&h=363&hl=en-GB&source=sh%2Fx%2Fim<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_220502_114553_483.sdocx-->

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 681 বার দেখা হয়েছে
+4 টি ভোট
1 উত্তর 685 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 807 বার দেখা হয়েছে

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

903,065 জন সদস্য

86 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 85 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. mb66academy

    100 পয়েন্ট

  4. BongaCash

    100 পয়েন্ট

  5. vozolvapenl1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...