ফুটপাতে লাল হলুদ টাইলস কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
477 বার দেখা হয়েছে
"সৃজনশীলতা" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (12,550 পয়েন্ট)

ফুটপাতের বেশির ভাগটাই লাল টাইলসে মোড়া। তার মাঝখানে ফুট দেড়েক চওড়া একটা হলুদ রঙের লাইন চলে গেছে লম্বালম্বি বরাবর। লক্ষ করলে দেখবেন, এই হলুদ লাইনে যে টাইলস ব্যবহার করা হয়েছে, সেগুলো লাল টাইলসের মতো সমতল নয়। হলুদ টাইলসগুলোতে উঁচু স্ট্রাইপ দেওয়া। এর ওপর দিয়ে হাঁটলে পায়ের নিচে উঁচু অনুভূতিটা তৈরি হবে।

অনেকে মনে করতে পারেন, ডিজাইনে নতুনত্ব আনতে এমন করা হয়েছে। কিন্তু আসলে হলুদ এই লাইন আর স্ট্রাইপের কারণ আছে। দৃষ্টিপ্রতিবন্ধীরা যাতে ফুটপাত ধরে সহজেই হাঁটতে পারে, তার জন্য এই ব্যবস্থা। শুধু সোজা স্ট্রাইপ দিয়ে দায়িত্ব শেষ করেনি সিটি করপোরেশন কর্তৃপক্ষ। মাঝেমধ্যে হলুদ রঙের টাইলসে ছোট ছোট উঁচু বৃত্ত আছে। যেখানে ফুটপাত ঢালু কিংবা ফুটপাত শেষ, সেখানেই এই উঁচু বৃত্তের টাইলসগুলো বসানো হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধীরা এই টাইলসে পা দিয়ে বুঝতে পারবে এখান থেকে ফুটপাত নেমে গেছে কোনো দোকানে বা ভবনে কিংবা মূল সড়কে। কোথায় ফুটপাত শেষ হলো, সেটাও বুঝতে পারবে এই বৃত্তওয়ালা টাইলসে পা দিয়ে।

-লেখাটি ২০১৮ সালের বিজ্ঞানচিন্তার এপ্রিল সংখ্যায় প্রকাশিত

0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
যদি আপনি একটু খেয়াল করেন তাহলে হয়তো দেখবেন, ঢাকার ফুটপাত গুলোতে দুই পাশে লাল টালি এবং এর মাঝে অবস্থিত হলুদ টালি। কি ভাবছেন? এই হলুদ টালি ফুটপাতের সৌন্দর্য বৃদ্ধির জন্য। আসলে এমনটা নয়। মুলত দৃষ্টি প্রতিবন্ধীদের জন্যই ফুটপাতের এই লাল টালির মাঝে দেওয়া হচ্ছে হলুদ টালি। আর এই হলুদ টাইলসে একটু উচু উচু সোজা স্ট্রাইপ আছে৷ আর এর সাহায্যেই সহজেই পা ফেলে সোজা বরাবর হেঁটে যেতে পারবে একজন দৃষ্টি প্রতিবন্ধী।
আবার আপনি যদি আর একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন, যেখানে ফুটপাত ঢালু হয়েছে সেখানে একটা টাইলসে ছয়টি গোলাকার বৃত্ত রয়েছে। আর এই টাইলসের মাধ্যমে একজন দৃষ্টি প্রতিবন্ধী সহজেই বুঝতে পারবে এখানে ফুটপাত নেমে গেছে।
দেশের অন্তত ২০ শতাংশই দৃষ্টি প্রতিবন্ধী মোট প্রতিবন্ধী মানুষের মধ্যে। সেই হিসেব দেখা যায় কমপক্ষে ত্রিশ লাখ দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে আমাদের দেশে। আর দেড় কোটির কম নয় এর সংখ্যা। প্রতি বছর নিজের অজান্তেই অন্ধত্বের অসহায় শিকার হন পাঁচ লাখের মতো মানুষ। আর এদের চলাচলের সুবিধার কথা চিন্তা করেই ফুটপাতগুলোতে নেওয়া হয়েছে এমন ব্যবস্থা।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 836 বার দেখা হয়েছে
+12 টি ভোট
2 টি উত্তর 715 বার দেখা হয়েছে
22 অক্টোবর 2020 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Saniha (24,580 পয়েন্ট)
+4 টি ভোট
4 টি উত্তর 1,032 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 492 বার দেখা হয়েছে

10,909 টি প্রশ্ন

18,606 টি উত্তর

4,747 টি মন্তব্য

872,245 জন সদস্য

24 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 24 জন গেস্ট অনলাইনে
  1. পলি হাসান

    140 পয়েন্ট

  2. thomohomnayzacht

    100 পয়েন্ট

  3. sunwin97pro

    100 পয়েন্ট

  4. bosgacor2

    100 পয়েন্ট

  5. daga88drbltnet

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...