প্রতিরক্ষা ব্যবস্থায় স্মৃতিকোষের ভূমিকা কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
491 বার দেখা হয়েছে

2 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
প্রতিরক্ষা ব্যবস্থায় মূলত ২ ধরনের স্মৃতিকোষ কাজ করে:

১. মেমোরি T কোষ

২. মেমোরি B কোষ

T লিম্ফোসাইট ও B লিম্ফোসাইট রূপান্তরিত হয়ে যথাক্রমে এই ২ ধরনের স্মৃতিকোষ তৈরি করে। কোষগুলো সারা দেহে অনুপ্রবেশকারী জীবাণুর সন্ধানে থাকে এবং আগের কথা মনে রেখে দ্রুত জীবাণু ধ্বংস করে। T কোষ জীবাণুকে সরাসরি আক্রমণ করে, অপরদিকে B কোষ অ্যান্টিবডি উৎপন্ন করে জীবাণু ধ্বংসে নিয়োজিত হয়।

দেহে কোনো জীবাণু প্রথমবারের মত সংক্রমণ ঘটালে তার বিরুদ্ধে গড়ে ওঠে প্রাইমারি সাড়া। আবারও যদি ঐ জীবাণু দেহে সংক্রমণ ঘটায় তখন স্মৃতিকোষগুলো প্রাইমারি সাড়ার কথা মনে করে দ্রুত সেকেন্ডারি সাড়া দিয়ে দেহকে রোগমুক্ত রাখে।
0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কোষ হলো স্মৃতি কোষ বা মেমরি সেল। এই কোষগুলো আক্রমণরত জীবাণুর (প্যাথোজেন) সংস্পর্শে এলে নিজের প্রতিলিপি তৈরি করে জীবাণু ধ্বংস করে। এরপরে এই কোষ লিম্ফ নোডে থেকে যায়। যে কারণে পরবর্তীতে সেই একই জীবাণু আক্রমণ করলে স্মৃতিকোষসমূহ দ্রুত সচল হয়ে জীবাণু আক্রমণ করে। ফলে জীবাণু নিধনে আগের তুলনায় দ্রুত ও আরো বেশি কার্যকর ফল পাওয়া যায়। [১] দুইধরনের কোষ এরূপ স্মৃতিকোষ হিসেবে ভূমিকা রাখে। এরা হলো টি লিম্ফোসাইট ও বি লিম্ফোসাইট। স্মৃতিকোষ মূলত লিম্ফোসাইট নামক অদানাদার শ্বেত রক্তকণিকা। [২]

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 458 বার দেখা হয়েছে
05 জুলাই 2023 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fariha akther (1,810 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 266 বার দেখা হয়েছে
+2 টি ভোট
3 টি উত্তর 1,692 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 2,441 বার দেখা হয়েছে

11,049 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,486 জন সদস্য

35 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 33 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    360 পয়েন্ট

  2. Singhalindutries002

    160 পয়েন্ট

  3. dholeraplot

    120 পয়েন্ট

  4. Yuzu451

    120 পয়েন্ট

  5. draktim240

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...