মেয়েরা খারাপ ছেলে, অপরাধীর উপর প্রেমে পড়ে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+5 টি ভোট
6,987 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (71,360 পয়েন্ট)

2 উত্তর

+3 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)


"মেয়েরা খারাপ ছেলেদের প্রতি আকৃষ্ট হয়, ভালো ছেলেরা সুযোগ পায় না।" - নম্র ও ভদ্র একটা ছেলের তুলনায় মুখভর্তি খোচা খোচা দাড়ি, ধূমপান করা একটা ছেলের প্রতি মেয়েদের আকর্ষণ বরাবরই বেশি লক্ষণীয়। কিছু মেয়েদের দেখা যায় খারাপ, সমাজের চোখে বর্জনীয় একটা ছেলের সাথে চুটিয়ে প্রেম করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি সন্ত্রসী, মাদকাসক্ত পুরুষদের প্রতি রীতিমতো ভালোবাসা বা সহানুভূতি প্রকাশ করছেন অনেক নারী। শুধু বাংলাদেশের ঘটনা নয় এটুকু...

নারীরা গভীর সম্পর্কের ক্ষেত্রে ভদ্র স্বভাবের পুরুষদের প্রাধান্য দিয়ে থাকেন। ক্ষণস্থায়ী সম্পর্কের ক্ষেত্রে শারীরিক আকর্ষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠে। যেসব পুরুষ নিজেদের স্বেচ্ছাসেবী দাবি করেন তাদের প্রতিও নারীদের আকর্ষণ দেখা যায়। অনেকে আবার রুক্ষ, উগ্র ছেলেদের প্রতি আকৃষ্ট হন। এর বেশ কিছু কারণ আছে : নারীরা আত্মবিশ্বাসী পুরুষদের বেশি পছন্দ করে। সেক্ষেত্রে খারাপ ছেলেরা আত্মবিশ্বাসী, উগ্র এবং নারীদের আকর্ষণ করার ক্ষমতা রাখে। খারাপ ছেলেদের প্রতি মেয়েদের আকৃষ্ট করার মূল হোতা হরমোন। আমরা জানি, প্রেম ভালোবাসা হরমোনের খেলা মাত্র।

মানুষের আবেগ, অনুভূতি, ভালোবাসার জন্য দায়ী বেশ কিছু হরমোন। যেমন : টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, অ্যাড্রেনালিন, ডোপামিন, সেরেটোনিন। যেকোনো পুরুষের প্রতি কামুক হওয়া বা আকর্ষণের জন্য দায়ী হরমোন এগুলো। এছাড়া দীর্ঘস্থায়ী বন্ধনের জন্য অক্সিটোসিন ও ভেসোপ্রেসিন নামক দুটি হরমোন জড়িত। নারীরা নির্দিষ্ট প্রকারের পুরুষের প্রতি আকৃষ্ট হন, যাদের বলা হয় "আলফা"। অর্থাৎ প্রভাবশালী, বুদ্ধিমান, আত্মবিশ্বাসী পুরুষদের প্রতি নারীদের আকর্ষণ বেশি। আলফা পুরুষদের ব্যক্তিত্ব ও খারাপ ছেলেদের ব্যক্তিত্ব অনেকটা একই। নারীদের ওভ্যুলেশন পিরিয়ডে হরমোন ও শারীরিক চাহিদার প্রেক্ষিতে পুরুষালী, কামুক, আকর্ষনীয় ছেলেদের প্রতি আগ্রহ বেশি দেখান তারা।

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসী, মাদকাসক্ত ছেলেদের প্রতি "ক্রাশ" বা ভালোবাসা প্রকাশের যেই বাতিক নারীদের মধ্যে দেখা যাচ্ছে তাকে বলা হয় Hybristophilia। অপরাধ, বেআইনী কাজ, মাদক ইত্যাদির সাথে জড়িত পুরুষদের প্রতি শারীরিক আকর্ষণ অনুভব করাকে বলে হাইব্রিস্টোফিলিয়া। এমন বিকৃত ও অস্বাভাবিক যৌন মানসিকতা প্যারাফিলিয়া এর অন্তর্ভুক্ত। এই সিনড্রোমে আক্রান্ত মানুষ অপরাধীদের নিকট যৌন ফ্যান্টাসিমূলক চিঠি, মেইল ইত্যাদি পাঠানোর নজির আছে। বেশ কিছু কারণে নারীরা অপরাধীদের প্রতি আকৃষ্ট হন :

● জীবনে পিতৃতূল্য কারো অভাব বা আধিপত্য বিস্তার করতে পারবে এমন কারো অভাব।

● আপরাধী বা খারাপ ছেলেকে ভালোবাসা দিয়ে ভালো মানুষ বানিয়ে ফেলার মনোভাব।

● সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধীর শারীরিক গড়ন দেখে সেক্সুয়াল ফ্যান্টাসি।

জনপ্রিয় সংস্কৃতিতে হাইব্রিস্টোফিলিয়াকে বনি অ্যান্ড ক্লাইড সিনড্রোমও বলা হয়। বহিবিশ্বের মতো বাংলাদেশেও এই ফিলিয়া লক্ষ্য করা যাচ্ছে। অতীতে হলি আর্টিজান হামলার সাথে জড়িত সুদর্শন নিবরাস ইসলাম এর প্রতি বাঙালি নারীদের ব্যাপক ভালোবাসা ও ফ্যান্টাসি দেখা যায়। বর্তমানে এলএসডি কারবারে জড়িত গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রের প্রতি দেখা যাচ্ছে নারীদের আকর্ষণ....

( বি.দ্র : সব নারীদের উদ্দেশ্যে নয় বরং শুধুমাত্র যারা হাইব্রিস্টোফিলিয়াতে আক্রান্ত তাদের জন্য প্রযোজ্য।)

#science #bee #facts #love 

+1 টি ভোট
করেছেন (190 পয়েন্ট)
হাইব্রিস্টোফিলিয়ার কারণে এমন হয়।এটা এক ধরণের প্যারাফিলিয়া।এর কারণে কেউ বিপদজনক যেমনঃখুনি, অপরাধীদের প্রতি আকৃষ্ট হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
5 টি উত্তর 1,361 বার দেখা হয়েছে
30 জানুয়ারি 2023 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fariha akther (1,810 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 1,758 বার দেখা হয়েছে
13 ডিসেম্বর 2022 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ashim Datta (3,220 পয়েন্ট)
+3 টি ভোট
2 টি উত্তর 1,139 বার দেখা হয়েছে
20 এপ্রিল 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন হায়াত (20,400 পয়েন্ট)
+3 টি ভোট
3 টি উত্তর 2,217 বার দেখা হয়েছে
11 ফেব্রুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন নোশিন মাহি (7,940 পয়েন্ট)

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

901,064 জন সদস্য

249 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 247 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. good88monster

    100 পয়েন্ট

  3. v8club134com

    100 পয়েন্ট

  4. ad888baby

    100 পয়েন্ট

  5. soundboardsounds

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...