দীর্ঘ দিন সেক্স না করলে মেয়েদের যৌন চাহিদা কমে যায় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+5 টি ভোট
4,483 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (170 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
যৌনচাহিদা কেন কমে -

১. স্ট্রেস : স্ট্রেসের মধ্যে থাকলে অনেক কাজের মতোই বিছানাতেও আপনি ভালো ফল পাবেন না।  স্ট্রেস ঘরে বাইরে, অফিসে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে হতে পারে । তবে এই স্ট্রেস কী করে কমানো যাবে তার উত্তর কিন্তু আপনাকেই খুঁজতে হবে । আমরা বেশিরভাগ ক্ষেত্রে নিজেরাই স্ট্রেসের মোকাবেলা করতে পারি । তবে যদি নিজের দ্বারা তা না হয় তাহলে ডাক্তারের কাছে যেতে লজ্জা পাবেন না যেন।

২. পার্টনার প্রবলেম : পার্টনারের সঙ্গে সমস্যার ফলে কিন্তু আপনার যৌন জীবন পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে । পুরুষ এবং নারীরা দুজনেই তাই নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখুন । ঝগড়া, নিজেকে ঠিকভাবে প্রকাশ না করা, বিশ্বাস ঘাতকতা এসবের থেকে যতটা পারবেন দূরে থাকুন । অনেক সময় মনোবিদের সাহায্য নিয়েও এসব সমস্যা থেকে বেরোনো যায়।

৩. মদ : অনেকে মনে করেন ড্রিঙ্কের পর হয়তো মিলনের ইচ্ছা বেড়ে যেতে পারে। কিন্তু বেশি মদ্যপান করলে আপনার যৌনতা অসাড় হয়ে যেতে পারে। বা অনেক ক্ষেত্রে দেখা যায় একজন মদ্যপান করেন, কিন্তু তার পার্টনার মদ্যপান করেন না, ফলে অন্যজনের জন্য এটা কিন্তু খুব বড় টার্নঅফ হতে পারে । তাই মদ্যপান ত্যাগ করুন করুন।

৪. কম ঘুমোনো : সেক্স ড্রাইভ কমে যাওয়ার আরো একটা বড় কারণ হলো অপর্যাপ্ত ঘুম । রাতে অন্তত ৬-৮ ঘণ্টা গাঢ় ঘুম দরকার হয় আমাদের শরীরের । রাতে যদি ঘুম আসতে সমস্যা হয় এবং খুব ভোরে ঘুম ভেঙে যায় তাহলে সময় নষ্ট না করে ডাক্তারের পরামর্শ নিন।

৫. সন্তান : একেবারেই ভাববেন না যে সন্তানের জন্ম দিলে আপনার সেক্স ড্রাইভ কমে যাবে। তবে এটা মোটামুটি সবাই মেনে নেবেন যে সন্তান জন্মানোর পর একে অপরকে আগের মতো আর সময় দিতে পারেন না। তাই পারলে একজন বেবি সিটার বা বাড়ির অন্য কোনো মেম্বার তার কাছে কিছুক্ষণের জন্য বাচ্চাকে রেখে নিজেদের মতো সময় কাটান।

৬. ওষুধ : বেশ কিছু ওষুধ আছে যা সেক্স ড্রাইভ কমিয়ে দিতে পারে। যেমন : অ্যান্টিডিপ্রেশেনটস, ব্লাড প্রেসারের ওষুধ, বার্থ কন্ট্রোল পিলস, কেমোথেরাপি ইত্যাদি।

৭. পুওর বডি ইমেজ : আপনার যদি নিজের লুক পছন্দ হয় তাহলে সহজেই নিজেকে আকর্ষণীয় মনে হবে । তাই নিজের শরীরকে ভালোবাসতে শিখুন । কখনো আপনার পার্টনারের শরীরস্বাস্থ্য নিয়ে কোনোদিন মজাঠাট্টা বা তিরষ্কার করবেন না।

৮. ওবেসিটি : আপনি যদি ওভার ওয়েট হন তাহলে সেক্স ড্রাইভ কমে যেতে পারে। এছাড়া এনজয়ও করবেন না। বা ঠিকমতো পারফর্মও করতে পারবেন না । তাই ওজন নিয়ন্ত্রণে রাখুন।

৯. ইরেকশন প্রবলেম : যে পুরুষের ইরেকটাইল ডিসফাংশন আছে তাদের সেক্স লাইফে প্রভাব পড়বে । তবে এটা সহজেই চিকিৎসা করে ঠিক করে নেওয়া যায়।

১০. লো টেস্টোস্টরেন : এই হরমোনের ফলে মিলনের ইচ্ছা জাগে। পুরুষদের যত বয়স বাড়ে এই হরমোনের লেভেল তত কমতে থাকে এবং মিলনের ইচ্ছা হারিয়ে যায়।

১১. ডিপ্রেশন : ডিপ্রেশন হলে মিলনের ইচ্ছা কমে যায়। তাই যতটা পারবেন হাসি-খুশি থাকার চেষ্টা করুন,অহেতুক বিষণ্ণতায় ভুগবেন না। যারা ডিপ্রেশন কমানোর ওষুধ খান তাদের ওই ওষুধের ফলে সেক্স ড্রাইভ কমে যেতে পারে, তারা অবশ্যই ডাক্তারকে এই কথা জানান।

১২. মেনোপোজ : নারীদের যখন মেনোপোজের সময় হয়ে আসে তখন সেক্স ড্রাইভও কমে যায়। তবে মেনোপোজের পরেও দারুণ ভাবে যৌন জীবন উপভোগ করা যায়। তার জন্য দরকার সুস্থ শরীর, আত্মবিশ্বাস এবং পার্টানারের সঙ্গে সম্পর্ক।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 1,464 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 2,276 বার দেখা হয়েছে
26 নভেম্বর 2022 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sami198 (160 পয়েন্ট)

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

905,682 জন সদস্য

53 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 53 জন গেস্ট অনলাইনে
  1. cb79band

    100 পয়েন্ট

  2. fut89comlichv

    100 পয়েন্ট

  3. jstn88com

    100 পয়েন্ট

  4. ae888travel

    100 পয়েন্ট

  5. cellinkeucom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...