একজন মানুষের জীবনের কোনো এক পর্যায়ে কি তার রক্তের গ্রুপ পরিবর্তন হতে পারে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+5 টি ভোট
5,160 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (24,290 পয়েন্ট)

4 উত্তর

+2 টি ভোট
করেছেন (24,290 পয়েন্ট)
না। মানুষের রক্তের গ্রুপ কখনো পরিবর্তন হয় না। যদি আপনি মনে করেন যে আপনার রক্তের গ্রুপ আগে এক ছিল, আর এখন অন্য - তাহলে ধরে নিতে হবেঃ
১) পূর্বের রক্তের গ্রুপ পরীক্ষা ভুল ছিল।
২) আপনি হয়তো আপনার রক্তের গ্রুপ মনে করতে পারছেন না, ভুলে গেছেন এবং ভুল বলছেন।

এই দুটি সম্ভাবনা রয়েছে। সেজন্য রক্তের গ্রুপ বিভিন্ন জায়গায় কমপক্ষে ৩ বার পরীক্ষা করে কনফার্ম হয়ে নেয়া উচিত। এবং সঠিক রক্তের গ্রুপ মনে রাখুন।

ব্যাতিক্রমঃ
সাম্প্রতিক গবেষণায় জানা গেছে কিছু ক্যানসার অথবা কিছু autoimmune ডিজেজে রক্তের গ্রুপ বদলে যেতে পারে।
আবার বোন মেরো ট্রান্সপ্লান্ট করার পর রক্তের গ্রুপ পরিবর্তন হতে পারে যদি রোগী এ/বি/এবি ব্লাড গ্রুপের এবং রক্তদাতা “ও” গ্রুপের হয়ে থাকে। অস্ট্রেলিয়া তে ১৯ বছরের এক মেয়ের রক্তের গ্রুপ পরিবর্তন হয়ে যায় লিভার ট্রান্সপ্লান্টেশনের পরে।

তবে রক্তের গ্রুপ পরিবর্তন হবার সম্ভাবনা একদম নাই বললেই চলে... পরিবর্তন হবার সম্ভাবনা প্রতি ৬০০ কোটি মানুষের মধ্যে একজন। তাই রক্তের গ্রুপ পরিবর্তন হয় না ধরে নেয়াই উত্তম।

আর আপনি যদি দাবি করেন আপনার রক্তের গ্রুপ পরিবর্তন হয়েছে এবং উপযুক্ত প্রমান উপস্থাপন করতে পারেন তাহলে আপনাকে নিয়ে সারা পৃথিবীতে হৈচৈ হয়ে যাবার সম্ভাবনা ১০০ % । আপনাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে যাবে, এবং তখন বিভিন্ন গবেষণাগার হবে আপনার স্থায়ী বাসস্থান।

Collected
করেছেন (100 পয়েন্ট)
আমি ৭ম শ্রেণিতে থাকতে (২০১১ সাল) স্কুলে একটা সংস্থা থেকে এসেছিলো ব্লাড গ্রুপিং করতে৷ সেখানে গ্রপ টেস্ট করার পর আমাকে বলছিলো যে আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ।

তারপর থেকে জানতাম ও নেগেটিভ। আমার এলার্জি ছিলো খুব। গরুর মাংস, খাসির মাংস আর মহিষের মাংস, এই তিনটা মাংসতেই শুধু এলার্জি হতো।

তারপর ২০২০ সালের দিকে আমার এলার্জি ঠিক হয়ে যায়। এজন্য কোনো ওষুধ কিংবা চিকিৎসা গ্রহণ করিনি।

২০২৩ সালে আবার ব্লাড গ্রুপ টেস্ট করি। এবার ও পজিটিভ।

২০১১ সালে আমাকে একটা কার্ড দিয়েছিল, েযেখানে লেখাও ছিলো ও নেগেটিভ। কিন্ত ২০২৩ সালে নিজের চোখেই দেখেছি, আমার ব্লাড ও পজিটিভ। তাহলে আমার ২০১১ সালের ফলাফল কি ভুল ছিলো? নাকি সত্যিই আমার ব্লাড গ্রুপ চেন্জ হয়েছে?
0 টি ভোট
করেছেন (10,050 পয়েন্ট)
না এমনটা হওয়ার কোনো সম্ভাবনা নেই ।রক্তের গ্রুপ কখনো পরিবর্তন হয় না ।
0 টি ভোট
করেছেন (16,190 পয়েন্ট)
না কখনো হতে পারে না I এটা কখনোই সম্ভব নয় I
0 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)
রক্তের গ্রুপ কি কখনো পরিবর্তন হয় স্যার?
এমন প্রশ্ন জীবনে অনেক শুনেছি এবং উত্তর দিয়েছি "না, পরিবর্তন হয়না "। কিন্তু আশ্চর্য হলেও সত্য যে রক্তের গ্রুপ পরিবর্তন এর মত একটি ঘটনা আমি নিজের চোখেই দেখলাম। আর মনে মনে হাসলাম।
নাইট ডিউটি করতে গিয়ে আমার হাসপাতালের ক্যান্সার বিভাগে এক রোগীর রক্তের অর্ডার দিতে গিয়ে বিষয় টি চোখে পড়ে। নার্স আমাকে বললেন "ডক্টর, ৪ নং বেড এর পেশেন্ট এর রক্তের গ্রুপ চেঞ্জ হয়েছে "
আমি বললাম, "কিভাবে? ভুল করে :) "
পরে সম্পূর্ণ কাহিনী শুনলাম পেশেন্ট এর মা এর কাছ থেকে। রক্ত ক্যান্সারের রোগীটি ৪ ব্যাগ O (+)ve রক্ত শরীরে দিয়েছে শান্তিনগর কোয়ান্টাম থেকে এনে। এবার যখন আবারও রক্ত নিয়ে আসার জন্য গেল তারা বললো রোগীর রক্তের সাথে তো ক্রস ম্যাচিং এ মিলেনা। রক্তের গ্রুপ আসে B (+)ve!!!! ইয়া আল্লাহ!! কত্ত বড় কথা। আমি নার্স এবং রোগীর মা কে বললাম, "পেশেন্ট যে ৪ ব্যাগ O(*)ve রক্ত দিয়েছে, সেই ব্লাড গ্রুপিং কোথায় করেছিল? সেই গ্রুপিং কি আদৌ ঠিক ছিল? আমার মনে হচ্ছে ঐ গ্রুপিং ভুল ছিল এবং আপনারা ভুল রক্ত দিয়েছেন বাচ্চাকে। আপনাদের কপাল ভালো যে O(+)ve দিয়েছেন, যাকে বলে সার্বজনীন দাতা গ্রুপ।
যাইহোক পেশেন্ট এর পুরনো কাগজপত্র ঘাঁটাঘাটি করলাম এবং থলের বেড়াল বেড়িয়ে আসলো।
রোগীর বয়স ১০ বছর। ২০১১ সালে তার স্কুলে ফ্রি ব্লাড গ্রুপিং নামক এক "নাটক" অনুষ্ঠিত হয়। আমরা জানি ফ্রি জিনিস কখনোই ভালো না। যাইহোক, ২০১৭ এর ফেব্রুয়ারি তে রোগীর রক্তশূন্যতা চোখে পড়ে এবং ডাক্তার রোগ নির্ণয় করেন রক্তের ক্যান্সার (Acute lymphoblastic leukemia)। তারপর রোগীর শরীরে রক্ত দিতে বলা হয় এবং রোগীর লোকেরা বলেন যে তারা রক্তের গ্রুপ জানেন। সেই মোতাবেক রোগী ৪ ব্যাগ রক্ত পেয়েছে জুন পর্যন্ত। ৪ ব্যাগ ই শান্তিনগর কোয়ান্টাম থেকে ক্রয় করা এবং সেখানেই ক্রস ম্যাচিং ও করা!! আজকে পেশেন্ট এর লোক আবারও রক্তের জন্য ঐ কোয়ান্টামে গেলে তারা জানায় রক্তের গ্রুপ B (+)ve!!!!
রোগীর লোকজন অস্থির হয়ে যায়। পরবর্তীতে আমরা শিশু হাসপাতালে গ্রুপিং করি, রিপোর্ট আসে B(+)ve। কনফার্ম হওয়ার জন্য পূনরায় করি, তা ও B(+)ve। এরপর স্কয়ার হাসপাতালে পাঠানো হয় একটি স্যাম্পল, সেটিও B (+)ve. তাহলে গলদ টা কোথায়? ঐ যে কথায় আছেনা "গোড়ায় গলদ "। বিভিন্ন স্কুল, কলেজ কিংবা এলাকায় সেচ্ছাসেবী কিছু নন মেডিকেল পারসন দ্বারা ভুয়া গ্রুপিং প্রোগ্রাম করা হয় যেখানে আদৌ কোন সঠিক রেজাল্ট পাওয়া যায় কিনা সন্দেহ। আর দ্বিতীয় টি মারাত্মক ভুল, যেটি করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন। পরপর ৪ বার একটি পেশেন্ট এর রক্তের গ্রুপ এবং ক্রস ম্যাচিং এ ভুল!!! এ থেকে প্রমাণিত হয় যে কোয়ান্টাম ফাউন্ডেশন আদৌ কোন ক্রস ম্যাচিং করে না। মানুষের সাথে প্রতারণা করে।
খারাপ জায়গায় ও ভালো মানুষ থাকে। যার প্রমাণ আজ কোয়ান্টাম এর যে লোক ক্রস ম্যাচিং টি করেছিল তিনি।
উপদেশ :
১) রক্তের গ্রুপ কখনো পরিবর্তিত হয়না, অযথা ঘাবড়াবেন না।
২) দয়া করে আপনার রক্তের গ্রুপ যেকোন মেডিকেল কলেজের সন্ধানী /মেডিসিন ক্লাব/রেড ক্রিসেন্ট থেকে করুন /ভালো কোন ডায়াগনস্টিক সেন্টার থেকে। কখনোই ফ্রি গ্রুপিং ক্যাম্পের উপর ভরসা করবেন না।
৩) ডাক্তারদের বিশ্বাস করতে শিখুন।
সংগ্রহীতঃ- ডাঃ মোঃ মুনীবুর রহমান

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 350 বার দেখা হয়েছে
+19 টি ভোট
6 টি উত্তর 27,424 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 699 বার দেখা হয়েছে
11 মার্চ 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nibir nath (750 পয়েন্ট)

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,801 জন সদস্য

130 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 130 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. F8betaacom

    100 পয়েন্ট

  4. ad88wales

    100 পয়েন্ট

  5. tipclub33orgvn

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...