দেজাভু কি এবং এটা কি কোনো ভ্রম? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+4 টি ভোট
2,186 বার দেখা হয়েছে
"চিন্তা ও দক্ষতা" বিভাগে করেছেন (24,290 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

দেজা ভ্যু (Deja vu) এর আভিধানিক অর্থ হচ্ছে ‘ইতিমধ্যে দেখা’। এটি একটি ফরাসি শব্দ। যাকে ইংরেজি তে বলা হয় “Already seen”। আমরা প্রাত্যহিক জীবনে কখনো কখনো  এমন কিছু বিষয়ের সম্মুখীন হই যা আমাদের নিকট নতুন হলেও, মনে হয় এর আগেও আমরা এটার সম্মুখীন হয়েছি। এমন পরিস্থিতিকেই বলা হয় দেজা ভ্যু।

অনেকেই দেজা ভ্যু কে  একটি মানসিক রোগ হিসেবে বিবেচনা করে থাকেন। কিন্তু প্রকৃত অর্থে দেজা ভ্যু  মানুষের স্নায়ুতন্ত্রের ক্রিয়া মাত্র। আমাদের প্রত্যেকেরই মাঝে মধ্যে কোনো অপরিচিত বিষয়বস্তুকে অনেক পরিচিত মনে হয়, আমরা ভাবি এর আগেও আমরা এটার সম্মুখীন হয়েছি। কিন্তু তা সম্পূর্ণ মস্তিষ্কের কারসাজি।

দেজা ভ্যু কেনো হয়?

দেজা ভ্যু এর মূখ্যত কারণ হিসেবে দায়ী করা হয় আমাদের মস্তিষ্কের সাময়িক স্থবিরতাকে। তবে স্নায়ুতন্ত্রের স্বাভাবিক ক্রিয়া বিঘ্নিত হওয়াও দেজা ভ্যুর অন্যতম আরেকটি কারণ। আমাদের মস্তিষ্কের সংবেদনশীল অঙ্গগুলো মাঝে মধ্যে কোনো সমসাময়িক বিষয়কে এমনভাবে মস্তিষ্কে গেঁথে ফেলে যে, এর ফলস্বরুপ হিসেবে সমসাময়িক ঘটনাগুলোকে এমন মনে হয় যেন এর আগেও ঘটনাগুলোর সাথে আমাদের পরিচয় ছিলো। অথচ এসব ঘটনা কেবলই আমাদের সামনে উপস্থিত হলো।

প্রথমদিকে বিজ্ঞানীরা দেজা ভ্যুর সাথে দুশ্চিন্তা, মানসিক চাপ, দেহের রাসায়নিক ক্রিয়া, স্নায়ুতন্ত্র ইত্যাদির সংযোগ স্থাপনের চেষ্টা করেছেন। তবে এর যুক্তি-সম্মত কোনো কারণ দেখাতে পারে নি। ফলে তাদের এরুপ মতবাদ সম্পূর্ণই অগ্রাহ্য হয়। তবে দেজা ভ্যু কে নিয়ে গবেষণা এখনো পুরোদমে চলছে।

দেজা ভ্যু নামটি প্রচলিত হবার বেশ আগে থেকেই বিভিন্ন সাহিত্যিক এবং মনস্তাত্ত্বিকের লেখনীতে এই ধরনের পরিস্থিতির বর্ণনা পাওয়া যায়। কিন্তু তখন পুরো বিষয়টি এককথায় প্রকাশের জন্য কোনো নাম ছিল না। ফরাসি মানসিক বিশ্লেষক এমিল বোইরেক সর্বপ্রথম এই নামটি ব্যবহার করেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তিনি মানসিক বিজ্ঞানের ভবিষ্যৎ (L’Avenir des sciences psychiques) নামের একটি বই লিখেন। বইটির একটি প্রবন্ধে তিনি দেজা ভ্যু শব্দ দুটি ব্যবহার করেন।

দেজা ভ্যু এর বিপরীত হিসেবে ব্যবহার করা হয় জেমাইস ভ্যু কে। এটিও একটি রহস্য। জেমাইস ভ্যু এর প্রভাবে মানুষ তার চেনা বিষয়গুলো ভুলে যায়। এ প্রক্রিয়ায় মানুষ অনেক চেনা বিষয়গুলোকেও মনে করে প্রথমবার দেখছে। দেজা ভ্যু এবং জেমাইস ভ্যু দুটোই বর্তমান বিজ্ঞানীদের কাছে রহস্য। অনেকেই এই বিষয়গুলোর সাথে আগের জন্মের মিল থাকতে পারে বলে সম্ভাবনা করছেন। তবে বিজ্ঞানীরা বলছেন সম্পূর্ণই ভিন্ন কথা। তাদের মতে দেজা ভ্যু কিংবা জেমাইস ভ্যু হওয়ার মূখ্য কারণ মানুষের স্নায়বিক সংবেদনশীলতা। দেজা ভ্যু বিষয়টিকে নিয়ে এখনো অনেক গবেষক কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

 

©

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
2 টি উত্তর 695 বার দেখা হয়েছে
17 এপ্রিল 2021 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fahad Alamgir Dhruba (24,290 পয়েন্ট)
+3 টি ভোট
1 উত্তর 451 বার দেখা হয়েছে
+3 টি ভোট
3 টি উত্তর 3,027 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 637 বার দেখা হয়েছে

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

906,896 জন সদস্য

66 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 66 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. 7Mcnai

    100 পয়েন্ট

  3. 8k8pagee

    100 পয়েন্ট

  4. sin88swork

    100 পয়েন্ট

  5. keonhacaiaccountant

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...