কোনও বস্তু অনেকক্ষণ হাতে রাখলে, তার ওজন ভারী মনে হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
451 বার দেখা হয়েছে
"লাইফ" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

এটা আসলে শক্তির ক্ষয়কেই নির্দেশ করে!

ধরুন আপনি একটি চার্জার লাইট কিনলেন। খুব করে চার্জ করলেন৷ অর্থাৎ এর ভিতর অনেক বিদ্যুৎ শক্তি সঞ্চিত হয়েছে৷ তো যখন অন্ধকারে জালাবেন তখন প্রথমে অনেক আলো দিবে! কিন্তু সময় অতিক্রম হওয়ার সাথে সাথে আলো কমতে থাকবে, ও দীর্ঘক্ষণ জালানের পর তা বন্ধ হয়েও যেতে পারে? কিন্তু কেন? এ ব্যাপারটা হয়ত অনেক সহজেই বুঝে গিয়েছেন। কারণ চার্জ ফুরিয়ে গিয়েছে যতটুকু ছিল৷ এটা কেন বললাম? মনে হচ্ছে ধান ভানতে শিবের গীত? না আসলে এটা এজন্যই বললাম যেন এখন ব্যাপারটা বুঝতে সহজ হয়৷

আমাদের শরীরও একটি মেশিন! এর বিভিন্ন পার্টস আছে৷ আর শরীট চালানোর জন্যও জ্বালানীর প্রয়োজন হয়৷ এটা আসে খাদ্য থেকে৷ আর এই জালানি হলো শক্তি৷ আমাদের শরীর খাবার গ্রহণ করে এ শক্তি পেশিতে, যকৃতে সহ অনেক জায়গায় সঞ্চয় করে রাখে। যখন আমরা কাজ করি তখন ব্যায় হয়৷ কোনো কিছুকে ধরে বা ঝুলিয়ে রাখা বিজ্ঞানের ভাষায় কাজ না হলেও বাস্তবে শক্তির ব্যায়ের ফলেই আমরা সেটাকে ধরে রাখি৷ যখন শক্ত বেশি থাকে তখন আমরা যে বল প্রয়োগ করি সেটাকে কম মনে হয়৷ কিন্তু সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে যখন শক্ত কমে আসতে থাকে তখন এই বল প্রয়োগকে আমাদের কাছে কষ্টকর মনে হতে থাকে। কারণ তখন যে শক্তি লাগে ধরে রাখতে তা কমে যাচ্ছে । আর শরীর কিন্তু মেশিনের মত না ঠিক। কারণ মেশিন তার শেষ শক্তি দিয়ে হলেও সেটাকে ধরে রাখবে। কিন্তু শরীর এটা করবে না৷ আপনি চাইলেও না। কারণ শরীর তার অভ্যন্তরীণ ক্রিয়াকালাপ চালাতে যে শক্তি লাগে তা আগে সঞ্চয় করে তারপর বাকিটাকে ব্যায় করতে দেয়৷ একেবারে নিঃশেষ করে না৷ ফলে আমরা কঠোর পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়লেও আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় না৷ তাই কিছুক্ষণ পরেই ভারি লাগতে থাকে ও একসময় হাতে ব্যাথা চলে আসে!

যদিও বিজ্ঞান বলছে, যদি এটা চলতে থাকে তাহলে আপনার শরীর শক্তি বেশি সঞ্চয় করবে৷ তখন স্বাভাবিকভাবেই আপনি বেশি খাবেন তবে মোটা হবেন না কারণ শক্ত গুলো শক্তি হিসেবেই সঞ্চিত হচ্ছে৷ তবে আবার পরিশ্রম করা বন্ধ করে দিলে সেগুলোর ফলে মোটা হয়ে যাবেন৷ তাই হালকা পাতলা পরিশ্রম করা স্বাস্থ্য ও ফিট থাকার জন্য উপকারী !

ধন্যবাদ !

ক্রেডিট: জান্নাতুল ফেরদৌস (কোরা)

0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
আসলে আপনার হাতের শক্তি ধীরে ধীরে কমতে থাকে।ফলে কোন বস্তুকে হাতে রাখলে সময়ের সাথে সাথে আপনার কাছে ভারি মনে হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 360 বার দেখা হয়েছে
+10 টি ভোট
4 টি উত্তর 2,899 বার দেখা হয়েছে
+6 টি ভোট
1 উত্তর 455 বার দেখা হয়েছে

10,931 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,750 টি মন্তব্য

882,948 জন সদস্য

37 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 36 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    260 পয়েন্ট

  2. Sui

    140 পয়েন্ট

  3. Darina

    120 পয়েন্ট

  4. sunwin20bz

    100 পয়েন্ট

  5. 37jilionline

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...