নক্সী কচ্ছপ কী খায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+4 টি ভোট
455 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (135,500 পয়েন্ট)

2 উত্তর

+2 টি ভোট
করেছেন (54,300 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
নকশী কচ্ছপ, হলো উত্তর আমেরিকার একটি অতি পরিচিত স্থানীয় কচ্ছপ। এরা ধীরে বহমান স্বাদু পানির বাসিন্দা।আটলান্টিক মহাসাগর,প্রশান্ত মহাসাগর, হতে শুরু করে দক্ষিণ কানাডা কিংবা মেক্সিকোর উত্তরাঞ্চলে এরা বসবাস করে থাকে। এ নকশী কচ্ছপ Chrysemys গণভুক্ত একমাত্র প্রজাতি যা পুকুরবাসী কচ্ছপ পরিবার Emididae -র অংশ। বিভিন্ন সময়ে প্রাপ্ত ফসিলসমূহ হতে প্রমাণিত হয়েছে যে প্রায় ১৫লক্ষ বছর পূর্বেও এ প্রজাতির কচ্ছপের অস্তিত্ব ছিল। চারটি প্রদেশীয় উপপ্রজাতির (পূর্বাঞ্চলীয়,মধ্যপ্রদেশীয়, দক্ষিণাঞ্চলীয় এবং পশ্চিমাঞ্চলীয়) আবির্ভাব ঘটেছিল সর্বশেষ তুষারযুগে।নকশী কচ্ছপেরা সাধারণত পানির তলদেশে জলজ উদ্ভিদ এবং লতাগুল্মের মাঝে আলোড়ন সৃষ্টি করে ক্ষুদ্র মাছ শিকার করে থাকে। এছাড়া এ কচ্ছপেরা গুগলি, শামুক, শৈবাল, গুল্ম খেয়ে বাঁচে। কোনো শিকার মুখে ধরে এরা সামনের পায়ের ধারালো নখর দিয়ে তাকে ছিঁড়ে ফেলে এবং গলাধঃকরণ করে। তবে প্রতিটি উপপ্রজাতির খাদ্যাভাসে ভিন্নতা পরিলক্ষিত হয়।
যেমনঃ

➢ পূর্বাঞ্চলীয় নকশী কচ্ছপেরা মৃত ও আহত মাছ খেয়ে থাকে।

➢ মধ্যপ্রদেশীয়গুলো জলজ কীটপতঙ্গ, গুল্ম ও উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে।

➢ দক্ষিণাঞ্চলীয় নকশী কচ্ছপের খাদ্যাভাস বয়সভেদে পরিবর্তিত হয়। যেমনঃবয়স্ক কচ্ছপগুলো প্রায় ৮৮% উদ্ভিজ্জ খাদ্য গ্রহণ করে।এছাড়া শূককীট,শৈবাল,গলদা চিংড়ি প্রভৃতিও এদের প্রিয় খাদ্য।

➢ পশ্চিমাঞ্চলীয় কচ্ছপগুলোর রুচি ঋতুভেদে পরিবর্তিত হয়।গ্রীষ্মের প্রারম্ভে এরা ৬০% ক্ষেত্রেই কীটপতঙ্গ খেয়ে বাঁচে এবং গ্রীষ্মের শেষার্ধে প্রায় ৫৫% উদ্ভিদ গ্রহণ করে।এছাড়াও এরা সাদা শাপলার বীজসহ অন্যান্য শক্ত খোসাযুক্ত বীজ খেয়ে থাকে যা অপাচ্য অবস্থায় মলের সঙ্গে নির্গত হয়।
0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)

নকশী কচ্ছপেরা সাধারণত পানির তলদেশে জলজ উদ্ভিদ এবং লতাগুল্মের মাঝে আলোড়ন সৃষ্টি করে ক্ষুদ্র মাছ শিকার করে থাকে। এছাড়া এ কচ্ছপেরা গুগলি, শামুক, শৈবাল, গুল্ম খেয়ে বাঁচে। কোনো শিকার মুখে ধরে এরা সামনের পায়ের ধারালো নখর দিয়ে তাকে ছিঁড়ে ফেলে এবং গলাধঃকরণ করে। তবে প্রতিটি উপপ্রজাতির খাদ্যাভাসে ভিন্ন্তা পরিলক্ষিত হয়।যেমনঃ

  • পূর্বাঞ্চলীয় নকশী কচ্ছপেরা মৃত ও আহত মাছ খেয়ে থাকে।
  • মধ্যপ্রদেশীয়গুলো জলজ কীটপতঙ্গ, গুল্ম ও উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে।
  • দক্ষিণাঞ্চলীয় নকশী কচ্ছপের খাদ্যাভাস বয়সভেদে পরিবর্তিত হয়। যেমনঃবয়স্ক কচ্ছপগুলো প্রায় ৮৮% উদ্ভিজ্জ খাদ্য গ্রহণ করে।এছাড়া শূককীট,শৈবাল,গলদা চিংড়ি প্রভৃতিও এদের প্রিয় খাদ্য।
  • পশ্চিমাঞ্চলীয় কচ্ছপগুলোর রুচি ঋতুভেদে পরিবর্তিত হয়।গ্রীষ্মের প্রারম্ভে এরা ৬০% ক্ষেত্রেই কীটপতঙ্গ খেয়ে বাঁচে এবং গ্রীষ্মের শেষার্ধে প্রায় ৫৫% উদ্ভিদ গ্রহণ করে।এছাড়াও এরা সাদা শাপলার বীজসহ অন্যান্য শক্ত খোসাযুক্ত বীজ খেয়ে থাকে যা অপাচ্য অবস্থায় মলের সঙ্গে নির্গত হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+4 টি ভোট
2 টি উত্তর 559 বার দেখা হয়েছে
02 মার্চ 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+3 টি ভোট
3 টি উত্তর 411 বার দেখা হয়েছে
02 মার্চ 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+3 টি ভোট
2 টি উত্তর 468 বার দেখা হয়েছে
02 মার্চ 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+11 টি ভোট
1 উত্তর 537 বার দেখা হয়েছে
+2 টি ভোট
3 টি উত্তর 1,076 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)

11,056 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,914 জন সদস্য

41 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 41 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    400 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. Samiha Tanisha

    120 পয়েন্ট

  4. dholeraplot

    120 পয়েন্ট

  5. Yuzu451

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...