SSL সার্টিফিকেট কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
174 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (135,490 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (135,490 পয়েন্ট)
আপনার ব্রাউজার থেকে আপনি কোন সাইটে লগইন করলে সেটা কিন্তু মাঝখানে আরো কয়েকটি কম্পিউটার ঘুরে তারপর ওয়েবসাইটের সার্ভারে পৌঁছাবে। তাহলে আপনার দেয়া তথ্যের নিরাপত্তা কী? এই সাইটেও তো লগইন করলেন; এখন যদি আপনার ইউজারনেম, পাসওয়ার্ড অন্য কারো হাতে চলে যায়?

আবার মনে করুন, আপনার একটি ইকমার্স ওয়েবসাইট আছে। এখন যদি আপনার সাইটে একটি ''লগইন''অপশন থাকে, তবে আপনার সাইট ব্যবহারকারীদের ইউজারনেম এবং পাসওয়ার্ড যে আপনি সুরক্ষা করতে পারবেন, সেটা ব্যবহারকারীদের বোঝাতে আপনার ওয়েবসাইটের একটি নিরাপত্তা সার্টিফিকেট প্রয়োজন। সেই সাথে মূল্যবান অন্য তথ্য, যেমন ক্রেডিট কার্ডের তথ্য যাতে ব্যবহারকারীর অজান্তে অন্য কারো হাতে না যেতে পারে, সেজন্যে তথ্যের সুরক্ষার ব্যবস্থা করা আবশ্যক।

SSL (সিকিউর সকেট লেয়ার) ব্যবহারকারীর ব্রাউজার এবং ওয়েবসার্ভারের (সাধারণত ওয়েবসাইটের) মধ্যে একটি সুরক্ষিত সংযোগ স্থাপন করতে সহায়তা করে। SSL এর চাইতে আরো উন্নত হল TLS (ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি) , যদিও SSL নামেই এই নিরাপত্তা প্রযুক্তি পরিচিত হয়ে গেছে। ভুলে যাবেন না, TLS ও SSL এর মধ্যে পার্থক্য আছে।

এই ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা ওয়েব সার্ভারে ইনস্টল করা হলে, এটি প্যাডলক এবং https সক্রিয় করে। যেসব ওয়েবসাইটের এই নিরাপত্তাব্যবস্থা আছে, দেখবেন তাদের এড্রেসে https (হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল সিকিউর) লেখা আছে। তার আগে একটি তালা আইকন আছে, ঐটাই প্যাডলক। যে ব্যবস্থায় তথ্যকে নিরাপদ করা হয়, তা হচ্ছে ক্রিপ্টোগ্রাফিক প্রটোকল।

যারা এই সিকিউরিটি সার্টিফিকেট দেয় তাদের বলা হয় সার্টিফিকেট অথরিটি বা CA।

 

collected

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
0 টি উত্তর 130 বার দেখা হয়েছে
19 নভেম্বর 2025 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Muhammad Al-Amin (1,330 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 420 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 689 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 316 বার দেখা হয়েছে

10,979 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

889,037 জন সদস্য

165 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 165 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Faysal Uddin

    140 পয়েন্ট

  4. abrarwasif

    140 পয়েন্ট

  5. vietnamsmart

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...